বিখ্যাত উক্তি

বাংলা সাহিত্য - বিখ্যাত উক্তি সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।

মোট 71 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 8
1
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই- কে বলেছেন ?
ক চণ্ডীদাস
খ রামকৃষ্ণ পরমহংস
গ বিবেকানন্দ
ঘ বিদ্যাপতি
সঠিক উত্তর: ক (চণ্ডীদাস)
ব্যাখ্যা:
চণ্ডীদাসের পদাবলী: সহজিয়া ভাবধারায় পদাবলীর কবি চণ্ডীদাস রচিত মানবিক প্রেমের কয়েকটি পদ — "ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন, কেহ না জানয়ে তারে। প্রেমের আরতি যে জন জানয়ে সেই সে চিনিতে পারে। । " "মরম না জানে, মরম বাথানে, এমন আছয়ে যারা। কাজ নাই সখি, তাদের কথায়, বাহিরে রহুন তারা। আমার বাহির দুয়ারে কপাট লেগেছে – ভিতর দুয়ার খোলা। " "কহে চণ্ডীদাস, কানুর পীরিতি – জাতিকুলশীল ছাড়া। " "প্রণয় করিয়া ভাঙ্গয়ে যে। সাধন - অঙ্গ পায় না সে। " "কি লাগিয়া ডাকরে বাঁশী আর কিবা চাও। বাকি আছে প্রাণ আমার তাহা লৈয়া যাও। " সহজিয়া গুরুবাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি লেখেন, "শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ বড়, তাহার উপরে নাই। "
2
' মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।' --কার উক্তি?
ক মীর মশাররফ হোসেনের
খ রবীন্দ্রনাথ ঠাকুরের
গ কাজী নজরুল ইসলাম
ঘ ইসমাইল হোসেন সিরাজীর
সঠিক উত্তর: ক (মীর মশাররফ হোসেনের)
ব্যাখ্যা:
ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও নাট্যকার মীর মশাররফ হোসেনের বিখ্যাত উক্তি - 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই যে মানুষ নহে।' মাতৃভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি 'শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ।' মাতৃভাষা প্রসঙ্গে সতেরো শতেকের কবি আবদুল হাকিমের বিখ্যাত পঙক্তি - 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।'
3
' ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।' --কে বলেছেন?
ক মোতাহের হোসেন চৌধুরী
খ প্রমথ চৌধুরী
গ কাজী আব্দুল ওদুদ
ঘ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
সঠিক উত্তর: ক (মোতাহের হোসেন চৌধুরী)
ব্যাখ্যা:
ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুক্তবুদ্ধিচর্চা আন্দোলনের অন্যতম পুরোধা, প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩ - ১৯৫৬) রচিত প্রবন্ধের সংকলন 'সংস্কৃতি - কথা' (১৯৫৮)। এ প্রবন্ধগ্রন্থে মোট - ত্রিশটি প্রবন্ধ রয়েছে উপরিউক্ত বাক্যটি মোতাহের হোসেন চৌধুরী তার 'সংস্কৃতি - কথা ' প্রবন্ধে প্রথমেই উল্লেখ করেছেন।
4
বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন?
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ বিদ্যাসাগর
গ শরৎচন্দ্র
ঘ কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর: ক (রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
গীতি কবিতার ক্ষেত্রে বরীন্দ্রনাথের গুরু বিহারীলাল চক্রবর্তী প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করে বাংলা কবিতাকে নতুন এক প্রেরণা দান করেন। তিনি বাংলা সাহিত্যের আধুনিক গীতি কবিতার স্রষ্টা। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘ ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন।
5
'সাবর উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' উক্তিটি কার?
ক চন্ডীদাস
খ বিবেকানন্দ
গ কালিদাস
ঘ বিদ্যাপতি
সঠিক উত্তর: ক (চন্ডীদাস)
ব্যাখ্যা:
'সাবর উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' উক্তিটি চন্ডীদাসের। চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০), মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। চৈতন্যদেবের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্যদেব নিজে তার পদ আস্বাদন করতেন। শ্রুতি আছে, রজকিনী রামী তার সহজসাধনের সঙ্গিনী ছিলেন। তার উল্লেখযোগ্য কিছু উক্তি: "কহে চণ্ডীদাস, কানুর পীরিতি – জাতিকুলশীল ছাড়া। " "প্রণয় করিয়া ভাঙ্গয়ে যে। সাধন - অঙ্গ পায় না সে। " "কি লাগিয়া ডাকরে বাঁশী আর কিবা চাও। বাকি আছে প্রাণ আমার তাহা লৈয়া যাও। " সহজিয়া গুরুবাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি লেখেন, "শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ বড়, তাহার উপরে নাই। "
6
'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে--
ক বনের পশু বনে থাকতেই ভালবাসে
খ আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
গ জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ঘ প্রকৃতি রুপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম
সঠিক উত্তর: গ (জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর)
ব্যাখ্যা:
'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে - - জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
7
'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'--- কে বলেছিলেন?
ক ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
খ আনোয়ার পাশা
গ মুনীর চৌধুরী
ঘ মুহম্মদ আবদুল হাই
সঠিক উত্তর: ক (ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌)
ব্যাখ্যা:
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ। প্রশ্নে উল্লেখিত উদ্ধৃতিটি ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর। এটি জাতীয় ও ধর্মীয় চেতনা সম্পর্কে তার বক্তব্যের অংশবিশেষ। 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'। এটি কোন আদর্শের কথা নয় বরং বাস্তব কথা। মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ রেখে দিয়েছেন যে মালা - তিলক টিকিটে কিংবা টুপি - লুঙ্গি এবং দাড়িতে ঢাকবার জো - টি নেই। তার এ দুঃসাহসিক উক্তি বাঙালির জাতীয় চেতনা শাণিত করনের পাশাপাশি পূর্ববাংলার রাষ্ট্রভাষা আন্দোলন পথ প্রশস্ত হয়।
8
'আমার সন্তান যেন থাকে 'দুধে-ভাতে' উক্তিটি কোন কাব্যের অন্তর্গত?
ক শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের
খ মনসামঙ্গল কাব্যের
গ অন্নদামঙ্গল কাব্যের
ঘ চন্ডীমঙ্গল কাব্যের
সঠিক উত্তর: গ (অন্নদামঙ্গল কাব্যের)
ব্যাখ্যা:
আমার সন্তান যেন থাকে দুধে - ভতে" - উক্তিটি মঙ্গলকাব্য ধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকরের। অন্নদামঙ্গল কাব্যের অন্তগর্ত। এ কাব্যের প্রধান চরিত্র ঈশ্বর পাটনী এ প্রার্থনাটি করেছেন।
9
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' --- কথাগুলো কে বলেছেন?
ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ বিবেকানন্দ
গ রামকৃষ্ণ পরমহংসদে
ঘ চন্ডীদাস
সঠিক উত্তর: ঘ (চন্ডীদাস)
ব্যাখ্যা:
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' - - - কথাগুলো বলেছেন চন্ডীদাস। চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০), মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তার উল্লেখযোগ্য কিছু উক্তি: "প্রণয় করিয়া ভাঙ্গয়ে যে। সাধন - অঙ্গ পায় না সে। " "কি লাগিয়া ডাকরে বাঁশী আর কিবা চাও। বাকি আছে প্রাণ আমার তাহা লৈয়া যাও। " সহজিয়া গুরুবাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি লেখেন, "শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ বড়, তাহার উপরে নাই। "
10
"যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম । এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে ।" এই উক্তিটি কোনটির অন্তর্গত ?
ক বিলাসী
খ অর্ধাঙ্গিনী
গ বৈকালী
ঘ হৈমন্তী
সঠিক উত্তর: ঘ (হৈমন্তী)
ব্যাখ্যা:
"যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম । এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে । " এই উক্তিটি হৈমন্তী গল্পের অন্তর্গত। হৈমন্তী রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকাশ - মাসিক পত্র ‘সবুজপত্র (১৩২১ বঙ্গাব্দ, ১৯১৪ খ্রিস্টাব্দ) [সবুজপত্র সম্পাদনা করতেন প্রমথ চৌধুরী] গ্রন্থাকারে প্রথম প্রকাশ - ‘গল্প সপ্তক (১৯১৬) পরবর্তীতে গল্পগুচ্ছ; তৃতীয় খণ্ড (১৯২৬)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)