বাংলা সাহিত্যের মধ্যযুগ
বাংলা সাহিত্য - বাংলা সাহিত্যের মধ্যযুগ সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 131 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 14মর্সিয়া কি?
ক
আনন্দগীতি
খ
শোকগীতি
গ
পল্লীগীতি
ঘ
চমাকগীতি
সঠিক উত্তর:
খ (শোকগীতি)
ব্যাখ্যা:
মধ্যযুগের বাংলা সাহিত্যে ‘মর্সিয়া সাহিত্য' নামে এক ধরনের শোক কাব্য বিস্তৃত অঙ্গন জুড়ে আছে। এমনকি তার বিয়োগান্ত ভাবধারার প্রভাব আধুনিক যুগের পরিধিতেও তা ভিন্ন আংগিকে এসে উপনীত হয়েছে। শোক বিষয়ক ঘটনা অবলম্বনে সাহিত্য সৃষ্টি বিশ্ব সাহিত্যের প্রাচীন রীতি হিসাবে বিবেচিত। ‘মর্সিয়া' শব্দটি আরবী, এর অর্থ শোক প্রকাশ করা।
মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
ক
শুন্যপুরান
খ
শ্রীকৃষ্ণকীর্তন
গ
গীতগোবিন্দ
ঘ
ডাকার্নব
সঠিক উত্তর:
খ (শ্রীকৃষ্ণকীর্তন)
ব্যাখ্যা:
১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা গ্রাম থেকে অযত্নরক্ষিত অবস্থায় এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ' শ্রীকৃষ্ণকীর্তন ' নামে পুথিটি প্রকাশিত হয়; যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল 'শ্রীকৃষ্ণসন্দর্ভ'।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র?
ক
শ্রী রাধার ননদিনী
খ
রাধাকৃষ্ণের প্রেমের দূতী
গ
জনৈক গোপবালা
ঘ
শ্রী রাধার শাশুড়ি
সঠিক উত্তর:
খ (রাধাকৃষ্ণের প্রেমের দূতী)
ব্যাখ্যা:
মধ্যযুগের আদি কবি বডু চণ্ডীদাস লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণ প্রেম - সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য রচনা করেন। ১৯০৯ খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় দিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম্য গল্প অবলম্বনে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য রচনা করেন। ১৯১৬ সালে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্থটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । পুরো কাব্যটি আবর্তিত হয়েছে রাধা - কৃষ্ণের প্রেমনিবেদন, দেহসম্ভোগ,দুঃখভোগ ইত্যাদির মধ্য দিয়ে। আর বড়াই চরিত্রটিকে কবি সৃষ্টি করেছেন রাধা - কৃষ্ণের প্রেমের সংবাদ আদান - প্রদানকারিণী হিসেবে।
লোকসাহিত্য কাকে বলে?
ক
গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
খ
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
গ
গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
ঘ
লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
সঠিক উত্তর:
খ (লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে)
ব্যাখ্যা:
সাহিত্য হলো একের সাথে অন্যের মিলনের মাধ্যমে। লোকসাহিত্য হলো জনসাধারণের মুখে মুখে প্রচলিত গাঁধা, কাহিনী, গান, ছড়া প্রবাদ ইত্যাদি।
' শ্রীকৃষ্ণকীর্তন'---- এর রচয়িতা কে?
ক
জ্ঞানদাস
খ
বড়ু চণ্ডীদাস
গ
দীনহীন চণ্ডীদাস
ঘ
দীন চণ্ডীদাস
সঠিক উত্তর:
খ (বড়ু চণ্ডীদাস)
ব্যাখ্যা:
'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগের প্রথম কাব্য এবং বড়ু চণ্ডীদাস মধ্যযুগের আদি কবি। তিনি ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য রচনা করেন। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের প্রধান চরিত্র তিনটি, কৃষ্ণ, রাধা ও বড়াই। এ কাব্যের মোট ১৩ টি খণ্ড আছে।
শ্রীকৃষ্নকীর্তন কাব্যের সম্পাদক-
ক
বসন্তরঞ্জন
খ
ত্রৈলোক্য আচর্য
গ
ব্রজসুন্দর সান্ন্যাস
ঘ
বড়ৃ চন্ডীদাস
সঠিক উত্তর:
ক (বসন্তরঞ্জন)
মানসী দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
ক
মনসামঙ্গল
খ
পদ্মাপুরাণ
গ
পদ্মাবতী
ঘ
মনসাবিজয়
সঠিক উত্তর:
খ (পদ্মাপুরাণ)
ব্যাখ্যা:
মনসামঙ্গলের একজন সর্বাধিক প্রচারিত কবি হিসাবে বিজয়গুপ্ত - এর খ্যাতি। তার মনসামঙ্গল (বা পদ্মাপুরাণ) বাংলার জনপ্রিয় কাব্যগুলির মধ্য অন্যতম। গল্পরস সৃজনে, করুণরস ও হাস্যরসের প্রয়োগে, সামাজিক ও রাষ্ট্রিক জীবনের পরিচয়ে, চরিত্র চিত্রণে এবং পাণ্ডিত্যের গুণে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ একটি জনপ্রিয় কাব্য। বিজয়গুপ্তের পূর্বে আমরা পাই আদি মঙ্গল কবি কানাহরি দত্ত ও বিপ্রদাস পিপলাইকে। বিজয়গুপ্ত (পদ্মাপুরাণ) সময়কাল মধ্যযুগ (পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ) ধরন মঙ্গলকাব্য বিষয় মনসামঙ্গল
দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্টপোষকতা লাভ করেন?
ক
সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ
খ
সুলতান বরবক শাহ
গ
জমিদার নিজাম শাহ
ঘ
কোরেশী মাগন ঠাকুর
সঠিক উত্তর:
গ (জমিদার নিজাম শাহ)
ব্যাখ্যা:
যোগ শতকের রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার মুসলিম কবি দৌলত উজির বাহরাম খান। তিনি চট্টগ্রামের জাফরাবাদের শাসনকর্তা জমিদার নিজাম শাহের দেওয়ান ছিলেন। তিনি নিজাম শাহের পৃষ্ঠপোষকতায় পারসিয়ান কবি জামির আরবি লোকগাথা পায় থেকে বাংলায় 'লায়লী - মজনু' অনুবাদ করেন। তাঁর প্রকৃত নাম বাহরাম খান। জমিদার নিজাম শাহ তাকে দৌলান করেন। গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আহাম শাহের পৃষ্ঠপোষকতায় শাহ মুহম্মদ সগীর ‘ইউসুফ - জোলেখা রচনা করেন। করুনউদ্দিন বরবক শাহের পৃষ্ঠপোষকতায় মালাধর বসু 'শ্রীকৃষ্ণবিজয়' কাব্য রচনা করেন। কোরেশী মাগন ঠাকুরের উৎসাহে আলাওল 'পদ্মাবতী' কাবা রচনা করেন।
বাংলা লোকসাহিত্য সংশ্লিষ্ট 'আলকাপ' হল একপ্রকার-
ক
কর্মসঙ্গীত
খ
সারি গান
গ
বিবেকের গান
ঘ
পালাগান
সঠিক উত্তর:
ঘ (পালাগান)
ডাক ও খনার বচনের একটি বিশেষ বৈশিষ্ট ভূমিকা রেখেছেন-
ক
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ
রামমোহন রায়
গ
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
ঘ
রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ক (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)