বাংলা সাহিত্যের প্রথম

বাংলা সাহিত্য - বাংলা সাহিত্যের প্রথম সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 70 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7
12
ের প্রথম মুসলমান কবি-
ক শাহ মুহম্মদ সগীর
খ আলাওল
গ সাবিরিদ খাঁ
ঘ দৌলত কাজী
সঠিক উত্তর: ক (শাহ মুহম্মদ সগীর)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের মুসলমান কবি শাহ্ মুহাম্মদ সগীর। শাহ্ মুহাম্মদ সগীর কতৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান ' ইউসুফ জুলেখা '।
13
ে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
ক লাইলী মজনু
খ চন্দ্রাবতী
গ পদ্মাবতী
ঘ ইউসুফ জোলেখা
সঠিক উত্তর: ঘ (ইউসুফ জোলেখা)
ব্যাখ্যা:
শাহ মুহাম্মদ সগীর রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান ' ইউসুফ জুলেখা ' 'পদ্মাবতী ' আলাওল এর লেখা। লাইলি মজনু - দৌলত উজির বাহরাম এর লেখা।
14
ে প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে?
ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ প্রমথ চৌধুরী
গ মীর মশাররফ হোসেন
ঘ মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর: খ (প্রমথ চৌধুরী)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
15
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি ?
ক কপালকুন্ডলা
খ মরুশিখা
গ মেঘনাদবধ
ঘ নীলদর্পণ
সঠিক উত্তর: ঘ (নীলদর্পণ)
ব্যাখ্যা:
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীলদর্পণ। নীল দর্পণ হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।
16
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র কোনটি ?
ক সমচার দর্পণ
খ বঙ্গদর্শন
গ দিগদর্শন
ঘ বেঙ্গল গেজেট
সঠিক উত্তর: গ (দিগদর্শন)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র - দিক দর্শন। দিকদর্শন বঙ্গভূমি থেকে প্রকাশিত প্রথম সাময়িকী ছিল। এটি একটি মাসিক পত্রিকা ছিল। এর মালিক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এটি প্রতিষ্ঠিত হয় ১৮১৮ সালে। এর সদর দপ্তর ছিল শ্রীরামপুর, পশ্চিম বঙ্গ, ভারত।
17
'সবুজপত্র' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
ক ১৯২২
খ ১৯১২
গ ১৯২৪
ঘ ১৯১৪
সঠিক উত্তর: ঘ (১৯১৪)
ব্যাখ্যা:
সবুজপত্র ' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় - - ১৯১৪ সালে। সবুজপত্রের সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। সঠিক উত্তর - ১৯১৪ সালে।
18
ে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন-
ক কাজী নজরুল ইসলাম
খ মুহম্মদ শহীদুল্লাহ
গ মোহিতলাল মজুমদার
ঘ আব্দুল করিম সাহিত্য বিশারদ
সঠিক উত্তর: গ (মোহিতলাল মজুমদার)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে প্রথম প্রচুর আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন মোহিতলাল মজুমদার। তারপরে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে আরবি ফারসি শব্দের ব্যবহার করেন।
19
কোনটি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ?
ক শ্রীকৃষ্ণকীর্তন
খ চর্যাপদ
গ শূণ্যপুরাণ
ঘ চৈতন্য চরিতামৃত
সঠিক উত্তর: খ (চর্যাপদ)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষার ও প্রাচীনতম নিদর্শন এটি। ১৯০৭ খ্রীষ্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যারর একটি পুঁথি উদ্ধার করেন। চর্যাপদ এর প্রধান কবিগণ হলেন - লুইপা, কাহ্নপা, শবর পা, ভুসুকু পা ইত্যাদি।
20
ে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?
ক কাজী নজরুল ইসলাম
খ কায়কোবাদ
গ মীর মশাররফ হোসেন
ঘ গোলাম মোস্তফা
সঠিক উত্তর: গ (মীর মশাররফ হোসেন)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক মীর মশাররফ হোসেন। সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)