জসীমউদ্দিন
বাংলা সাহিত্য - জসীমউদ্দিন সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 45 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5কবি জসিমউদ্দীনের জীবনকাল কোনটি?
ক
১৯০৩-১৯৭৬
খ
১৮৯৯-১৯৭৯
গ
১৯১০-১৯৮৭
ঘ
১৮৮৯-১৯৬৬
সঠিক উত্তর:
ক (১৯০৩-১৯৭৬)
ব্যাখ্যা:
জসীমউদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্দীনের। তার নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
নিচের কোনটি কবি জসিমউদদীনের রচনা নয় ?
ক
পদ্মার পলিদ্বীপ
খ
ধানখেত
গ
নক্সী কাঁথার মাঠ
ঘ
রাখালী
সঠিক উত্তর:
ক (পদ্মার পলিদ্বীপ)
ব্যাখ্যা:
পদ্মার পলিদ্বীপ কথাসাহিত্যিক আবু ইসহাকের দ্বিতীয় উপন্যাস এবং চতুর্থ প্রকাশিত গ্রন্থ। 'মুক্তধারা' গ্রন্থটি প্রকাশ করে ১৯৮৬ সালের এপ্রিলে। এই সংস্করণে প্রদত্ত ছোট্ট ভূমিকা থেকে জানা যায় লেখক এটি লিখতে শুরু করেছিলেন ১৯৬০ সালে, আর লেখা সমাপ্ত করেন ১৯৮৫ সালে।
"কবর" কবিতার কবি কে?
ক
সুকান্ত ভট্টাচার্য
খ
কাজী নজরুল ইসলাম
গ
জসীমউদ্দীন
ঘ
শামসুর রহমান
সঠিক উত্তর:
গ (জসীমউদ্দীন)
ব্যাখ্যা:
কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু'দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। তাঁর লেখনীতে উঠে এসেছে পল্লীমানুষের জীবনের হালচাল নিয়ে।
জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ক
রাখালী
খ
নক্শী কাঁথার মাঠ
গ
বালুচর
ঘ
সোজন বাদিয়ার ঘাট
সঠিক উত্তর:
ক (রাখালী)
ব্যাখ্যা:
পল্লীকবি জসীমউদ্দীন (১৯০৩ - ১৯৭৬ খ্রি) বাংলা কাব্যে কাহিনী, কাব্য ,ছন্দ ও গীতিময়তারয় নবদিগন্তের সূচনা করেন। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হলো 'রাখালী' (১৯২৭) । তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - নকশী কাঁথার মাঠ (১৯২৯) , বালুচর (১৯৩০) , ধানক্ষেত (১৯৩১) , সোজনবাদিয়ার ঘাট (১৯৩৩) ,হাসু (১৯৩৮) , মা যে জননী কান্দে (১৯৬৩) ইত্যাদি।
ে 'পল্লীকবি' বলা হয়-
ক
জসীমউদ্দীনকে
খ
আল মাহমুদকে
গ
শহীদ কাদরীকে
ঘ
জীবনানন্দ দাশকে
সঠিক উত্তর:
ক (জসীমউদ্দীনকে)
ব্যাখ্যা:
জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে। স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নকালে দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এ কাজে তিনি নিযুক্ত হন। এমএ পাস করার পর থেকে ১৯৩৭ সাল পর্যন্ত তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী ছিলেন। ১৯৩৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান করেন। এখানে ১৯৪৩ সাল পর্যন্ত চাকরি করার পর ১৯৪৪ সাল থেকে তিনি প্রথমে বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে এখান থেকে ডেপুটি ডাইরেক্টর হিসেবে অবসর গ্রহণ করে তিনি ঢাকার কমলাপুরে নিজ বাড়িতে স্থায়িভাবে বসবাস করেন।
কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত?
ক
চৈতালী
খ
ফনিমনসা
গ
আলো পৃথিবী
ঘ
রাখালী
সঠিক উত্তর:
ঘ (রাখালী)
ব্যাখ্যা:
'রাখালী' পল্লীকবি' জসীমউদ্দীন রচিত প্রথম গ্রন্থ ও কাব্যগ্রন্থ। 'কবর' কবিতাটি এ কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি 'কল্লোল' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
ের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থের নাম কি?
ক
রাখালী
খ
নকশী কাঁথার মাঠ
গ
বালু চর
ঘ
সোজন বাদিয়ার ঘাট
সঠিক উত্তর:
ক (রাখালী)
ব্যাখ্যা:
পল্লীকবি জসীম উদ্দীন এর প্রথম প্রকাশিত কাব্য 'রাখালী'। এটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
কোনটি জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী?
ক
নকশী কাঁথার মাঠ
খ
পদ্ম রাগ
গ
ঠাকুর বাড়ির আঙ্গিনায়
ঘ
যে দেশে মানুষ বড়
সঠিক উত্তর:
ঘ (যে দেশে মানুষ বড়)
ব্যাখ্যা:
পল্লী কবি জসীম উদদীন (১৯০৩ - ১৯৭৬) এর ভ্রমণকাহিনী সমুহ - চলে মুসাফির, হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়।
ের কাব্য গ্রন্থ কোনটি?
ক
মা যে জননী কান্দে
খ
রসকদম্ব
গ
বনতুলসী
ঘ
ময়নামতির চর
সঠিক উত্তর:
ক (মা যে জননী কান্দে)
ব্যাখ্যা:
জসীমউদ্দীন এর কাব্য " মা যে জননী কান্দে" তার আরও কাব্য গ্রন্থ হলো - রাখালী, নকশী কাথার মাঠ, বালুচর, সোজন বাদিয়ার ঘাট, হাসু কান্দে, রুপবতী, মাটির কান্না, জলে লেখন, কাফনের মিছিল।
নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা নয়?
ক
ধানক্ষেত
খ
পদ্মাপাড়
গ
এক মুঠো
ঘ
মধুমালা
সঠিক উত্তর:
গ (এক মুঠো)
ব্যাখ্যা:
'ধানক্ষেত ' জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ। ' মধুমালা' ও ' পদ্মপাড়' তার রচিত নাটক। ' এক মুঠো ' অমওয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ। সুতরাং সঠিক উত্তরঃ এক মুঠো
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)