গ্রন্থ চরিত্র

বাংলা সাহিত্য - গ্রন্থ চরিত্র সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 365 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 37
11
মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ "আমার কিছু কথা" এর লেখক কে?
ক নীলিমা ইব্রাহীম
খ শেখ মুজিবুর রহমান
গ আব্দুল গাফফার চৌধুরী
ঘ জহির রায়হান
সঠিক উত্তর: খ (শেখ মুজিবুর রহমান)
ব্যাখ্যা:
আমার কিছু কথা - লেখকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , বইটির ক্যাটাগরিঃ ভাষণ , বক্তৃতা ও উপদেশ সংকলন
12
হেমিংওয়ের 'দি ওল্ডম্যান এন্ড দি সি'- গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন-
ক ফজলে লোহানী
খ ফতেহ লোহানী
গ জামাল লোহানী
ঘ কামাল লোহানী
সঠিক উত্তর: খ (ফতেহ লোহানী)
ব্যাখ্যা:
হেমিংওয়ের 'দি ওল্ডম্যান এন্ড দি সি' - গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন - ফতেহ লোহানী দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি প্রখ্যাত মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে কর্তৃক ১৯৫১ সালে কিউবায় অবস্থাকালীন সময়ে লিখিত এবং ১৯৫২ সালে প্রকাশিত উপন্যাস। এটি লেখকের জীবন কালে প্রকাশিত সর্বশেষ ফিকশানধর্মী রচনা। এটা তার সেরা লেখাগুলোর একটি। উপন্যাসের প্রধান কাহিনী বর্ণিত হয়েছে উপসাগরীয় স্রোতে বিশাল এক মারলিন মাছের সাথে সান্তিয়াগোর এক বৃদ্ধ জেলের সংগ্রামের কাহিনী। ১৯৫৩ সালে দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি সাহিত্যে পুলিৎজার পুরস্কার এবং ১৯৫৪ সালে নোবেল পুরস্কার লাভ করে। সমুদ্র এমন এক বই যাকে পাঠ করলেও ফুরায় না। যে কারণে যুগের পর যুগ সমুদ্রের প্রতি মানুষের আগ্রহ ফুরায়নি। ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ~ The Old Man And The Sea আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত একটি উপন্যাস। তিনি উপন্যাসটি লিখেছিলেন জীবনের শেষের দিকে। প্রথমে নাকি উপন্যাসটি ছাপা হয়েছিল প্রায় পঞ্চাশ হাজারের মতো কপি। পৃথিবীর অধিকাংশ ভাষাতেই অনূদিত হয়েছে উপন্যাসটি। আর সে কারণেই উপন্যাসের বিভিন্ন বর্ণনা আর ঘটনা নিয়ে পাঠকদের মধ্যে আলোচনার অন্ত নেই। অনেকে বলেছেন বুড়ো সান্তিয়াগো এই গল্পের নায়ক। অনেকে বলেছেন সমুদ্রই এই গল্পের নায়ক। এই সমুদ্র সম্ভবত সকল প্রাণীর শিক্ষক। বুড়ো সান্তিয়াগো তার ছাত্র। সে সমুদ্রকে বলে দয়ালু। যেমন স্পেনের লোকেরা ভালোবেসে বলে। যারা সমুদ্রকে ভালবাসে তারাই আবার গালমন্দ করে। ছোকরা - জেলে, যারা মোটর - বোট আর বয়া নিয়ে হাঙর ধরে, বাজারে হাঙর মাছের তেল বেচে দুপয়সা কামায় - তাদের ধারণা সমুদ্রটা পুরুষ। ওরা সমুদ্রকে বলে প্রতিদ্বন্দ্বী নয়তো শত্রু। কিন্তু বুড়ো মানুষেরা সমুদ্রকে নারীর সঙ্গেই তুলনা দেয়। সমুদ্র থেকে পায় সোহাগ আর সাহায্য। সমুদ্র আসলে কি। কি তার চরিত্র। সে নারী নাকি পুরুষ তা নিয়ে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন। পাবলো নেরুদা তার আত্মজীবনীতে লিখেছেন সমুদ্র তার কাছে ভরযৌবনা নারীর মতো। কারণ সমুদ্রে নেমে তিনি প্রথম যৌনতা অনুভব করেছিলেন। ঢেউ ধীরে ধীরে তার যৌনাঙ্গ নিয়ে নাড়াচাড়া করে তাকে উত্তেজিত করেছিল। এক বাঙালি কবি যিনি লিখেছিলেন, ‘সমুদ্র হচ্ছে পুরুষ। কারণ সমুদ্রের ঢেউ তাকে চিৎ করে ফেলে দিয়েছিল। আর তারপর সারাদেহে ছড়িয়ে দিয়েছিল ফেনা আর বালি। এমনভাবে, সমুদ্র নিয়ে উপন্যাসের বুড়ো সান্তিয়াগোর একরকম মানসিকতা তৈরি হয়। আমাদের সেই বুড়ো মানুষটি যে কিনা নিজে জেলে হয়ে ওঠার আগে একটা কচ্ছপ ধরার বোটে কাজ করতো। তার নিজের কাছে মনে হতো ওর হৃৎপিন্ড আর পাগুলো যেন কচ্ছপের। সে কচ্ছপের সাদা সাদা ডিম খেয়েছে। গায়ে জোর হবে সে আশায়। সে রোজ এক গেলাস হাঙরের তেলও খেত। বুকে ঠাণ্ডা ও সর্দি বসার হাত থেকে এই তেল বাঁচায়, চোখ ভাল করে বলে। এভাবেই সমুদ্রের জন্য নিজেকে প্রস্তুত করেছিলো বুড়ো সান্তিয়াগো । এই উপন্যাসের সিংহভাগ জুড়ে সমুদ্র। উপন্যাসে সমুদ্রে মাছ ধরতে যাওয়া বুড়ো সান্তিয়াগোর যে সংগ্রাম কাহিনীর সাথে সাথে সমুদ্রের সূক্ষ্ম বর্ণনা পাঠককে আকৃষ্ট করে দারুণভাবে। সমুদ্রের পানি কেটে বেরিয়ে যাওয়া উডুক্কু মাছ। তলা থেকে বেরিয়ে আসা নানা জাতের হাঙর। হাঙরের বিভিন্ন শারীরিক কসরত। পড়তে গেলে বিভিন্ন ঘটনা এতই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যে, লেখক হেমিংওয়ে নিজেই বইটি সম্পর্কে বলেছেন, আনকোরা পাঠকের জন্য এটি অন্যরকম ব্যাপার। উপন্যাসের প্রধান চরিত্র কে, সে সম্পর্কে বলতে গেলে বলতে হবে, যেহেতু পাঠক নিজেও মানুষ, সুতরাং স্বভাবগতভাবেই গল্পের ‘মানুষ চরিত্রকেই পাদপ্রদীপের আলোয় নিয়ে এসে নাড়াচাড়া করবে এবং তাকেই প্রধান চরিত্র হিসেবে গন্য করবে। কিন্তু যদি দেখাটা হয় অন্যভাবে? সমুদ্র ও মাছের দিক থেকে দেখতে গেলে আমাদের বুড়ো সান্তিয়াগোকে পাওয়া যায় একটা খলনায়ক। উপন্যাসে দেখা যায়, সান্তিয়াগো সমুদ্রের এক বিরাট মাছকে হত্যা করে। দিনের পর দিন তাকে বড়শি বিধিয়ে রাখে। এক ভয়াবহ যন্ত্রণা পেয়েছে মাছটি। প্রথমে মাছটি যখন সহজে ধরা দেয়নি, তখন বুড়ো হুংকার ছেড়ে বলেছে ‘যত বড়ই হোক, ওটাকে আমি মারবই। ওর বিরাটত্ব আর বড়াই আমি শেষ করবই।... ওকে আমি দেখাবো মানুষ কি করতে পারে আর মানুষের লেগে থাকার শক্তি কত ভয়ংকর। উপন্যাসে লেখক দেখিয়েছেন, যে মানুষ সম্প্রদায় মনে করে তারা বাদে দুনিয়ার বাকীসব জীবজন্তু উদ্ভিদ সবই মানুষের ভোগ্য। এবং মানুষই হচ্ছে প্রাণিজগতের রাজা, এই বুড়ো তাদেরই প্রতিনিধি। মাছটি নৌকায় বেধে আনার সময় সমুদ্রের হাঙরগুলো ওঠে আসতে থাকে। আর একটি হাঙর মৃত মাছটির গায়ে কামড় দিয়ে অনেকখানি খুবলে নেয়। এরপর বুড়ো আর মাছটির দিকে তাকায় না। ভাবতেই পারে না মাছটির অঙ্গহানি হয়েছে। তবে মাছটিকে কেউ খাচ্ছে তার জন্য যে খারাপ লাগছে তা নয়, তার খারাপ লাগছে এই জন্য যে, এতে সে দাম কম পাবে। যদি ঠিক একই ব্যাপার ঘটতো মানুষের সাথে? মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে এইভাবে তার বাহনের সাথে বেধে নিয়ে যেত তাহলে দৃশ্যটি কেমন দেখাতো? মাছেদের ভেতর কোনো কবি থাকলে হয়ত তারাও এই কাহিনি লিখত এইভাবে যে, মানুষের এক প্রতিনিধি একবার আমাদের এক বিরাট মাছকে হত্যা করে তার বাহনের সাথে নিয়ে যাচ্ছিল কিন্তু সমুদ্রের অন্যান্য সৈনিকেরা সেটা হতে দেয় নি। তারা মাছটাকে আস্ত নিয়ে যেতে দেয় নি। সমুদ্রের হাতে শেষ পর্যন্ত মানুষের প্রতিনিধি বুড়ো সান্তিয়াগোর পরাজয় হয়েছিল। Quotes from The Old Man And The Sea Every day is a new day. It is better to be lucky. But I would rather be exact. Then when luck comes you are ready. But man is not made for defeat," he said. "A man can be destroyed but not defeated. নোবেল পুরস্কার দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সির জন্য ১৯৫৪ সালে হেমিংওয়ে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি নোবেল পুরস্কারের সমুদয় অর্থ কিউবার দাতব্য সংস্থায় দান করে দেন। ১৯৮৬ সালে পদকটি হারিয়ে যায় কিন্তু কিউবার অষ্টাদশ রাষ্ট্রপতি রাউল কাস্ত্রোর তীব্র অসন্তোষের পরে পদকটি ফিরিয়ে দেয়া হয়। ফতেহ লোহানী আবু নজীর মোহাম্মদ ফতেহ আলী খান (১১ মার্চ ১৯২৩ - ১২ এপ্রিল ১৯৭৫) যিনি ফতেহ লোহানী নামেই অধিক পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার, অনুবাদক, লেখক ও সাংবাদিক ছিলেন। দক্ষ আবৃত্তিকার হিসেবেও প্রশংসিত ছিলেন। তিনি ৪৪ টি চলচ্চিত্রে ও অসংখ্য নাটকে অভিনয় করেন। ফতেহ লোহানী জন্ম ১১ মার্চ ১৯২৩ সিরাজগঞ্জ, বেঙ্গল প্রেসিডেন্সি (বর্তমান বাংলাদেশ) মৃত্যু ১২ এপ্রিল ১৯৭৫ (বয়স ৫২) কাপ্তাই, চট্টগ্রাম, বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশী অন্যান্য নাম কিরণ কুমার, লেবু পেশা অভিনেতা, চলচ্চিত্র পরিচালক দাম্পত্য সঙ্গী রিজিয়া লোহানী সন্তান সুমনা লোহানী পিতা - মাতা আবু লোহানী ফাতেমা লোহানী আত্মীয় ফজলে লোহানী (ভাই) হুসনা বানু খানম হেনা (বোন) পুরস্কার পাকিস্তান প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬০) নিগার পুরস্কার (১৯৬০) মজিদ আলমাক্কী পুরস্কার (১৯৬৮) বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার (১৯৭৫) এফডিসি - র রজত জয়ন্তী ট্রফি (১৯৮৩) সুত্রঃ ইউকিপিডিয়া
13
'দ্য লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের রচিয়তা------
ক রফিকুল ইসলাম
খ মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
গ কর্নেল সিদ্দিক মালিক
ঘ রশীদ করিম
সঠিক উত্তর: খ (মেজর জেনারেল সুখওয়ান্ত সিং)
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধকালে ইস্টার্ন জোনের ভারতীয় সেনা কর্মকর্তা মেজর জেনারেল সুখওয়ান্ত সিংয়ের লেখা বই - ইন্ডিয়াস ওয়ারস সিন্স ইনডিপেনডেন্টস: দ্য লিবারেশন অব বাংলাদেশ (ভলিউম: ওয়ান)।
14
'The Asian Drama' গ্রন্থটির রচয়িতা কে?
ক অমর্ত্য সেন
খ মাইকেল লিফটন
গ উইলয়াম রস্টো
ঘ গুনার মিরডাল
সঠিক উত্তর: ঘ (গুনার মিরডাল)
ব্যাখ্যা:
প্রখ্যাত লেখক গুনার মিরডালের একটি বিখ্যাত গ্রন্থ ' The Asian Drama' । ভারতের প্রখ্যাত গ্রন্থের মধ্যে অন্যতম হলো ১৯৮১ সালে প্রকাশিত গবেষণা গ্রন্থ 'পভার্টি এন্ড ফ্যামিনস: অ্যান এসে অন এনটাইটেলমেন্ট অ্যান্ড ডিপ্রাইভেশন'।
15
' শাহনামা' মৌলিক গ্রন্থটি কার?
ক মালিক জয়সী
খ সৈয়দ হামজা
গ কাজী দৌলত উজির বাহরাম খাঁ
ঘ ফেরদৌসী
সঠিক উত্তর: ঘ (ফেরদৌসী)
ব্যাখ্যা:
ইরানের বিখ্যাত মহাকাব্য 'শাহনামা' গজনির অধিপতি সুলতান মাহমুদের রাজসভার কবি আবুল কাসিম মনসূর ফেরদৌসী রচনা করেন।
16
'লক্ষ প্রাণের বিনিময়ে' গ্রন্থটির রচয়িতা কে ?
ক সৈয়দ শামসুল হক
খ রফিকুল ইসলাম বীর উত্তম
গ সেলিনা বেগম
ঘ হুমায়ুন আহমেদ
সঠিক উত্তর: খ (রফিকুল ইসলাম বীর উত্তম)
ব্যাখ্যা:
'লক্ষ প্রাণের বিনিময়ে' ১৯৭১ এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের শ্বাসরুদ্ধকর কাহিনীর বিশ্বস্ত অনুলিপি। রচয়িতা ( রফিকুল ইসলাম বীর উত্তম) নিজেই এই যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী - ১ নং সেক্টরের কমান্ডার হিসেবে তিনি তাঁর সেক্টরে দীর্ঘ ন'মাস সেই রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। 'লক্ষ প্রাণের বিনিময়ে' লেখকের মূল গ্রন্থ এ টেল অব মিলিয়নস" এর অনুবাদ, এ টেল অব মিলিয়নস প্রথম প্রকাশিত হয় ১৯৭৪ সালে। পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ এবং এর বাংলায় অনুদিত 'লক্ষ প্রাণের বিনিময়ে' একই সাথে প্রকাশিত হয় ১৯৮১ সালে। মুক্তিযুদ্ধের এই মূল্যবান গ্রন্থটিতে রয়েছে সাড়ে সাত কোটি বাঙালীর মহান মুক্তিযুদ্ধের উদ্ভব, বিকাশ, হতাশা, বেদনা, আনন্দ আর বিজয়ের সত্যনিষ্ঠ অবিস্মরণীয় ধারা বিবরণী। এ গ্রন্থে বর্ণিত আছে কিভাবে একটি শান্তিপ্রিয় জাতি যুগ যুগ ধরে নিষ্পেষিত, শোষিত ও বঞ্চিত হয়ে শেষ পর্যন্ত এক ও অভিন্ন রূপে ঐক্যবদ্ধ হয়ে নৃশংস ও বর্বর পাকিস্তানী সেনাবাহিনীর ইস্পাত - কঠিন বন্ধন থেকে ছিনিয়ে এনেছিল প্রাণপ্রিয় স্বাধীনতা। গ্রন্থাকার মুক্তিযুদ্ধের অনেক অজানা অস্পষ্ট দিকগুলো ভাস্বর করে তুলেছেন।
17
'সংস্কৃতি গ্রন্থটির রচয়িতা কে ?
ক আহমদ শরীফ
খ কাজী আবদুল ওদুদ
গ আখতারুজ্জামান ইলিয়াস
ঘ মোতাহের হোসেন চৌধুরী
সঠিক উত্তর: ক (আহমদ শরীফ)
ব্যাখ্যা:
সনেট সংকলন' কাব্যগ্রন্থের রচয়িতা - সুফি মোতাহের হোসেন। ' সংস্কৃতির ভাঙ্গা সেতু' রচয়িতা - আখতারুজ্জামান ইলিয়াস। ' সংস্কৃতির কথা' গ্রন্থটির রচয়িতা - মোতাহার তোসেন চৌধুরী। ' সংস্কৃতির চড়াই উৎরাই' গ্রন্থটির রচয়িতা - শওকত ওসমান।
18
'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক শামসুর রাহমান
খ সুকান্ত ভট্টাচার্য
গ নির্মলেন্দু গুন
ঘ আল মাহমুদ
সঠিক উত্তর: ক (শামসুর রাহমান)
ব্যাখ্যা:
শামসুর রহমানের কাব্যগ্রন্থ: প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০) রৌদ্র করোটিতে (১৯৬৩) বিধ্বস্ত নিলীমা (১৯৬৭) নিরালোকে দিব্যরথ (১৯৬৮) নিজ বাসভূমে (১৯৭০) বন্দী শিবির থেকে (১৯৭২) দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩) ফিরিয়ে নাও ঘাতক কাটা (১৯৭৪) আদিগন্ত নগ্ন পদধ্বনি (১৯৭৪) এক ধরনের অহংকার (১৯৭৫) আমি অনাহারী (১৯৭৬) শূন্যতায় তুমি শোকসভা (১৯৭৭) বাংলাদেশ স্বপ্ন দেখে (১৯৭৭) প্রতিদিন ঘরহীন ঘরে (১৯৭৮) প্রেমের কবিতা (১৯৮১) ইকারুসের আকাশ (১৯৮২) মাতাল ঋত্বিক (১৯৮২) উদ্ভট উটের পিঠে চলেছে (১৯৮৩) কবিতার সঙ্গে গেরস্থালি (১৯৮৩) নায়কের ছায়া (১৯৮৩)
19
'সংস্কৃতির ভাঙ্গা সেতু' গ্রন্থ কে রচনা করেন?
ক আখতারুজ্জামান ইলিয়াস
খ হাসান আজিজুল হক
গ সৈয়দ শামসুল হক
ঘ শওকত ওসমান
সঠিক উত্তর: ক (আখতারুজ্জামান ইলিয়াস)
ব্যাখ্যা:
সংস্কৃতির ভাঙ্গা সেতু (প্রবন্ধ) - আখতারুজ্জামান ইলিয়াস সংস্কৃতির চড়াই উৎরাই (প্রবন্ধ) - শওকত ওসমান সংস্কৃতির রুপান্তর (প্রবন্ধ) - গোপাল হালদার সংস্কৃতির কথা (প্রবন্ধ) - মোতাহার হোসেন সংস্কৃতির সংকট (প্রবন্ধ) - বদরুদ্দিন ওমর
20
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
ক ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ আতাউর রহমান
গ আবুল মনসুর আহমদ
ঘ মোঃ আবদুল হাই
সঠিক উত্তর: গ (আবুল মনসুর আহমদ)
ব্যাখ্যা:
আবুল মনসুর আহমেদ (৩ সেপ্টেম্বর ১৮৯৮ - ১৮ মার্চ ১৯৭৯) একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। ১৯৪৬ - এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ - এর সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন তিনি। 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)' তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)