উপাধি ও ছদ্মনাম

বাংলা সাহিত্য - উপাধি ও ছদ্মনাম সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।

মোট 67 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7
1
' রায়গুনাকর' উপাধি কে লাভ করেন ?
ক ঈশ্বরগুপ্ত
খ ভারতচদ্র রায়
গ আলাওল
ঘ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
সঠিক উত্তর: খ (ভারতচদ্র রায়)
ব্যাখ্যা:
রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পোড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে 'রায়গুণাকর' উপাধিতে ভূষিত করেন।
2
কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?
ক যাযাবর
খ ভানুসিংহ
গ হুতোম প্যাঁচা
ঘ অবধূত
সঠিক উত্তর: গ (হুতোম প্যাঁচা)
ব্যাখ্যা:
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর । কালিকানন্দের ছদ্মনাম অবধূত। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতোম পেঁচা ।
3
পরশুরাম কার ছদ্মনাম?
ক মালাধর বসু
খ মুকুন্দদাস
গ রাজশেখর বসু
ঘ সমরেশ বসু
সঠিক উত্তর: গ (রাজশেখর বসু)
ব্যাখ্যা:
রাজশেখর বসু (মার্চ ১৬, ১৮৮০ - এপ্রিল ২৭, ১৯৬০) ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে তাঁর ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক গল্পগুলির জন্য সুপ্রসিদ্ধ। প্রথম জীবনে তিনি আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসে কর্মরত ছিলেন।
4
' বনফুল' কার ছদ্মনাম?
ক প্রমথ চৌধুরী
খ যতীন্দ্রমোহন বাগচী
গ মোহিতলাল মজুমদার
ঘ বলাইচাঁদ মুখোপাধ্যায়
সঠিক উত্তর: ঘ (বলাইচাঁদ মুখোপাধ্যায়)
ব্যাখ্যা:
ছদ্মনামটি বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের (১৮৯৯ - ১৯৪৬) খ্রি। এছাড়াও 'পদ্মভূষণ' উপাধিতে ও তিনি পরিচিত। প্রখ্যাত সাহিত্যিক প্রথম চৌধুরীর (১৮৬৮ - ১৯৪৬) খ্রি। ছদ্মনাম 'বীরবল' । বিশিষ্ট কবি ,প্রাবন্ধিক ও সাহিত্যিক মোহিতলাল মজুমদারের (১৮৮৮ - ১৯৫২) খ্রি ছদ্মনাম 'সত্যসুন্দর দাস'। বিশিষ্ট কবি যতীন্দ্রমোহন বাগচীর (১৮৭৮ - ১৯৪৮) খ্রি বিশেষ কোনো ছদ্মনাম নেই।
5
অশোক সৈয়দ কার ছদ্মনাম?
ক আবদুল মান্নান সৈয়দ
খ আবু সয়ীদ আইয়ুব
গ সৈয়দ শামসুল হক
ঘ সৈয়দ আজিজুল হক
সঠিক উত্তর: ক (আবদুল মান্নান সৈয়দ)
ব্যাখ্যা:
আবদুল মান্নান সৈয়দের ছদ্মনাম 'অশোক সৈয়দ'। তার বিখ্যাত কাব্যগ্রন্থ 'জন্মন্ধ কবিতাগুচ্ছ' ছোটগল্প 'সত্যের মতো বদমাশ' উপন্যাস ক্ষুধা প্রেম আগুন।'
6
' বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ সমরেশ বসু
গ প্রমথ চৌধুরী
ঘ মুনীর চৌধুরী
সঠিক উত্তর: গ (প্রমথ চৌধুরী)
ব্যাখ্যা:
প্রথম চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম 'ভানুসিংহ ঠাকুর' । সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট'।
7
' ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম?
ক দীনবন্ধু মিত্র
খ প্রমথ চৌধুরী
গ জীবনানন্দ দাস
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: ঘ (রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম' ভানুসিংহ ঠাকুর ' । রবীন্দ্রনাথ ঠাকুর এ ছদ্মনামে 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রচনা করেন। প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'।
8
'বীরবল' কার ছদ্মনাম ?
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ সমরেশ বসু
ঘ প্রমথ চৌধুরী
সঠিক উত্তর: ঘ (প্রমথ চৌধুরী)
ব্যাখ্যা:
প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
9
"সাহিত্য সম্রাট" কার উপাধি?
ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: ক (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
ব্যাখ্যা:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৭ জুন ১৮৩৮ - ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয়। ] বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ (১৮৮২) উপন্যাসের কবিতা বন্দে মাতরম ১৯৩৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়।
10
সাহিত্য সম্রাট কার উপাধি?
ক ঈশ্বরচন্দ্র গ্রপ্ত
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ মধূসূদন দত্ত
ঘ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
সঠিক উত্তর: ঘ (বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়)
ব্যাখ্যা:
সঠিক উত্তর হবে বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় । তিনি সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকে 'সাহিত্য সম্রাট' এ আখ্যায়িত হন।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)