ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা সাহিত্য - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 29 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 3কে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধী প্রদান করেন?
ক
সংস্কৃত কলেজ
খ
ফোর্ট উইলিয়াম কলেজ
গ
কলকাতা বিশ্ববিদ্যালয়
ঘ
প্রেসিডেন্সী কলেজ
সঠিক উত্তর:
ক (সংস্কৃত কলেজ)
ব্যাখ্যা:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন - ১৮২০ সালে । ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর' উপাধি প্রদান করে - সংস্কৃত কলেজ । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা - প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তবিলাস' কোন নাটকের গন্য অনুবাদ? উত্তরঃ কমেডি অব এররস।
' প্রভাবতী সম্ভাষণ' কার রচনা?
ক
দেবেন্দ্রনাথ ঠাকুর
খ
রামমোহন রায়
গ
কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
ঘ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
ঘ (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
ব্যাখ্যা:
লেখক, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (১৮২০ - ১৯৯১ খ্রি) একটি মৌলিক গ্রন্থ 'প্রভাবতী সম্ভাষণ' । তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে হয়েছে - 'বেতালপঞ্চবিংশতি' (হিন্দি বৈতালপচ্চীসীর বঙ্গানুবাদ) , 'শকুন্তলা ' (কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম' নাটকের উপাখ্যান ভাগের বঙ্গানুবাদ) , 'ভ্রান্তিবিলাস' (শেক্সপীয়রের ' Comedy of Errors' - এর বঙ্গানুবাদ ) ইত্যাদি।
'প্রভাবতী সম্ভাষণ' কে রচনা করেছেন ?
ক
রামমোহন রায়
খ
রামনারায়ন তর্করত্ন
গ
দীনবন্ধু মিত্র
ঘ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
ঘ (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
ব্যাখ্যা:
লেখক, সমাজ সংস্কারক ও ‍শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (১৮২০ - ১৯৯১ খ্রি.) একটি মৌলিক গ্রন্থ ‘প্রভাবতী সম্ভাষণ । তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে - ‘বেতালপঞ্চবিংশতি (হিন্দি বৈতালপচ্চীসীর বঙ্গানুবাদ), ‘শকুন্তলা (কালিদাসের ‘অভিজ্ঞানশকুন্তলম নাটকের উপাখ্যান ভাগের বঙ্গানুবাদ), ‘ভ্রান্তিবিলাস (শেক্সপিয়ারের ‘Comedy of Errors - এর বঙ্গানুবাদ) ইত্যাদি ।
নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের?
ক
প্রভাত সঙ্গীত
খ
প্রভাবতী সম্ভাষণ
গ
প্রান্তিক
ঘ
সন্ধ্যা সঙ্গীত
সঠিক উত্তর:
খ (প্রভাবতী সম্ভাষণ)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে গদ্যের জনক হিসেবে খ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক পদ্য রচনা হচ্ছে ‘প্রভাবতী সম্ভাষ (১৮৯২)। তার অন্যান্য রচনার মধ্যে ‘বেতাল পঞ্চবিংশতি, ‘শকুন্তলা, ‘সীতার বনবাস, ‘ভ্রান্তিবিলাসপ্রভৃতি প্রধান।
ের 'বিদ্যাসাগর' উপাধি দেয়--
ক
হিন্দু কলেজ
খ
সংস্কৃত কলেজ
গ
প্রেসিডেন্সি কলেজ
ঘ
ইংরেজি কলেজ
সঠিক উত্তর:
খ (সংস্কৃত কলেজ)
ব্যাখ্যা:
জন্ম গ্রহণ কালে তার পিতামহ তার বংশানু্যায়ী নাম রেখেছিলেন "ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়"। ১৮৩৯ সালের ২২ এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষা দেন ঈশ্বরচন্দ্র। এই পরীক্ষাতেও যথারীতি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ১৬ মে ল কমিটির কাছ থেকে যে প্রশংসাপত্রটি পান, তাতেই প্রথম তার নামের সঙ্গে 'বিদ্যাসাগর' উপাধিটি ব্যবহৃত হয়।
কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?
ক
হেক্টর বধ
খ
মুখরা রমণী বশীকরণ
গ
ভ্রান্তিবিলাস
ঘ
ইডিপাস
সঠিক উত্তর:
গ (ভ্রান্তিবিলাস)
ব্যাখ্যা:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস গ্রন্থটি অনুবাদ করেন। ভ্রান্তিবিলাস রচিত হয় ১৮৬৯ সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনা বেতাল পঞ্চবিংশতির ২২ বছর পর রচিত হয়। তিনি শুধু সাহিত্যের জন্য সাহিত্য রচনা করেন নি, তার প্রায় সমস্ত রচনাই শিক্ষা এবং সমাজ রুপান্তরের লক্ষে রচিত। তার ভ্রান্তিবিলাস বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপিয়রের " কমেডি অফ ইররস "অবলম্বনে রচিত।
ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে?
ক
প্রেসিডেন্সি কলেজ
খ
কলিকাতা বিশ্ববিদ্যালয়
গ
সংস্কৃত কলেজ
ঘ
বিদ্যাসাগর কলেজ
সঠিক উত্তর:
গ (সংস্কৃত কলেজ)
ব্যাখ্যা:
ঈশ্বরচন্দ্রকে সংস্কৃত কলেজ 'বিদ্যাসাগর' উপাধি দান করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি সংস্কৃত কলেজ থেকে ''বিদ্যাসাগর" উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ?
ক
১৪ শতক
খ
১৭ শতক
গ
১৯ শতক
ঘ
১৫ শতক
সঠিক উত্তর:
গ (১৯ শতক)
ব্যাখ্যা:
উনিশ শতকের শ্রেষ্ঠ লেখক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে (১৮২০ - ১৮৯১) বলা হয় বাংলা গদ্যের জনক । তিনিই প্রথম বাংলা গদ্যে বিরাম চিহ্নের প্রয়োগ ঘটিয়ে বাংলা গদ্যরীতিকে উৎকর্ষের এক উচ্চতর পরিসীমায় উন্নীত করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ : 'শকুন্তলা' 'বেতালপঞ্চবিংশতি' , 'সীতার বনাবাস' ভ্রান্তিবিলাস' প্রভাবতী সম্ভাষণ' 'বর্ণপরিচয়' বোধোদয়।
' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' -এর পারিবারিক পদবি কোনটি ?
ক
চৌধুরী
খ
চক্রবর্তী
গ
বন্দ্যোপাধ্যায়
ঘ
চট্রোপাধ্যায়
সঠিক উত্তর:
গ (বন্দ্যোপাধ্যায়)
ব্যাখ্যা:
'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' - এর পারিবারিক পদবি বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন।
জন্মগ্রহণ করেন--
ক
১৭৯৬ সালে
খ
১৮২০ সালে
গ
১৮৪৮ সালে
ঘ
১৮০২ সালে
সঠিক উত্তর:
খ (১৮২০ সালে)
ব্যাখ্যা:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর (বাংলা ১২২৭ বঙ্গাব্দের ১২ আশ্বিন , মঙ্গলবার ) বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন । বীরসিংহ সেই সময় অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল । তবে তাঁদের আদিবাস ছিল বর্তমান হুগলি জেলার অন্তর্বতী বনমালীপুর নামক গ্রাম৷ ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ ছিলেন সুপণ্ডিত ও বলিষ্ঠ দৃঢ়চেতা পুরুষ । ইনিই ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন ।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)