বাংলা একাডেমি

বাংলা সাহিত্য - বাংলা একাডেমি সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।

মোট 5 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
প্রথম বাংলা 'থিসরাস' (সমার্থক শব্দ) অভিধান সংকলন করেছেন-
ক অশোক মুখোপাধ্যায়
খ জগন্নাথ চক্রবর্তী
গ মুহম্মদ হাবিবুর রহমান
ঘ মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর: ক (অশোক মুখোপাধ্যায়)
ব্যাখ্যা:
প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দ অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায় । 'বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধান' -এর প্রধান সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকী । 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' -এর সম্পাদক আহমদ শরীফ । 'বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান' সম্পাদনা করেন- ড.মুহম্মদ শহীদুল্লাহ । ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫-১৯৬৯ খ্রি.) 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (দুই খণ্ড) সম্পাদনা করেন, যা তার জীবনের প্রথম একটি কাজ। শহিদুল্লাহর রচিত খন্ড গুলোকে অশোক মুখ্যপধ্যায় তার রচিত খন্ড গুলো থেকে সমার্থক শব্দের অভিধান সংকলন করেছে
2
বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
ক ১৯৫৫ খ্রিষ্টব্দ
খ ১৩৫৫ বঙ্গাব্দ
গ ১৯৫২ খ্রিষ্টাব্দ
ঘ ১৩৫২ বঙ্গাব্দ
সঠিক উত্তর: ক (১৯৫৫ খ্রিষ্টব্দ)
ব্যাখ্যা:
১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় । পূর্বনাম বর্ধমান হাউজ (তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন । স্থাপিত ১৯০৬) । উদ্ভোধন করে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী আবু হোসেন সরকার । ১৯৫৬ সালের প্রথম পরিচালক নিযুক্ত হন অধ্যাপক মুহম্মদ এনামুল হক । বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম বই আহমদ শরীফ সম্পাদিত দৌলত উজির বাহরাম খানের 'লাইলী মজনু' । ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় । ১৯৭২ সালের প্রথম মহাপরিচালক হিসেবে যোগদান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মযহারুল ইসলাম ।
3
ইংরেজি বাংলা পরিভাষা রচনার ক্ষেত্রে স্মরণীয়-
ক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
খ প্রমথ চৌধুরী
গ রাধানাথ শিকদার
ঘ সৈয়দ এয়াকুব আলী
সঠিক উত্তর: ক (রামেন্দ্রসুন্দর ত্রিবেদী)
ব্যাখ্যা:
১৯০৫ সালের বঙ্গভঙ্গের তিনি ঘোর বিরোধী ছিলেন। বঙ্গভঙ্গের বিরোধিতায় সে বছর তাঁর আহবানে একদিন সমগ্র বাংলাদেশে অরন্ধন দিবস পালিত হয়। বঙ্গভঙ্গের বিরোধী প্রতিক্রিয়ায় এ সময় তিনি রচনা করেন বঙ্গলক্ষ্মীর ব্রতকথা (১৯০৬) গ্রন্থখানি। তাঁর রচনা মুক্তচিন্তার আলোকে দীপ্ত ও সাহিত্যরসে সমৃদ্ধ। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে: প্রকৃতি (১৮৯৬), জিজ্ঞাসা (১৯০৩), কর্মকথা (১৯১৩), চরিতকথা (১৯১৩), শব্দকথা (১৯১৭), বিচিত্র জগৎ (১৯২০), নানাকথা (১৯২৪) প্রভৃতি। প্রথমটি বিজ্ঞান বিষয়ক এবং দ্বিতীয়টি দর্শনবিষয়ক প্রবন্ধের সংকলন। শব্দকথায় বাংলা ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও পরিভাষা সংক্রান্ত আলোচনা রয়েছে।
4
'যথাশব্দ' গ্রন্থটি কার লেখা ?
ক আনিসুজ্জামান
খ সৈয়দ শামসুল হক
গ মুহাম্মদ হাবিবুর রহমান
ঘ মুহম্মদ ইদরিস আলী
সঠিক উত্তর: গ (মুহাম্মদ হাবিবুর রহমান)
ব্যাখ্যা:
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের বই সমূহ হলো ‘রবীন্দ্র সম্বন্ধে সঞ্জনা ও পার্থক্য বিচার (১৯৬৮)’, ‘যথা-শব্দ (১৯৭৪)’, ‘কোরআন সূত্র (১৯৮৪)’, ‘ভাষার আপন পর (২০১২)’ ইত্যাদি। তাঁর রচিত প্রবন্ধগ্রন্থের সংখ্যা ৪০টি। সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে কৃতিত্বের জন্য তিনি বাংলা একাডেমি পুরষ্কার (১৯৮৪), একুশে পদক (২০০৭) সহ আরো বেশ কিছু সম্মাননায় ভূষিত হন। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এর বই সমগ্র পাঠকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)