সমার্থক শব্দ

বাংলা সমার্থক ও প্রতিশব্দ MCQ। বিসিএস ও সরকারি পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রতিশব্দ ও সমার্থক শব্দের সম্পূর্ণ তালিকা। — পৃষ্ঠা 2

মোট 619 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 42
16
'উষ্ণীষ' এর শব্দার্থ?
ক অত্যন্ত উষ্ণ
খ কুসুম কুসুম উষ্ণ
গ শীতের আমেজ
ঘ পাগড়ি
সঠিক উত্তর: ঘ (পাগড়ি)
ব্যাখ্যা:
উষ্ণীষ হলো সংস্কৃত শব্দ।এর অর্থ পাগড়ি,কিরীট ।
17
কোনটি চাঁদের সমার্থক শব্দ ?
ক হিমাংশু
খ সবিতা
গ চিকুর
ঘ শৈল
সঠিক উত্তর: ক (হিমাংশু)
ব্যাখ্যা:
আরো কিছু সমার্থক শব্দঃসূর্য-সবিতা;চুল-চিকুর;পর্বত-শৈল।
18
'চুল' অর্থে কোন শব্দটি সমার্থক নয়?
ক অলক
খ কুন্তল
গ চিকুর
ঘ তনু
সঠিক উত্তর: ঘ (তনু)
ব্যাখ্যা:
চুলের সমার্থক শব্দঃচিকুর,কুন্তল,কেশ,অলক। আর তনু অর্থঃশরীর,অঙ্গ,অবয়ব,গা ,দেহ,বিগ্রহ ইত্যাদি।
19
'পানি শব্দের প্রতিশব্দ কোনটি?
ক বারিধি
খ নলিনী
গ অপ্‌
ঘ গ ও ঘ
সঠিক উত্তর: ঘ (গ ও ঘ)
ব্যাখ্যা:
পয়ঃ অর্থ জল,পানি,সলিল,বারি,অপ্‌,উদক,অম্বু,নীর,তোয় ইত্যাদি।উলেখ্য বারিধি অর্থ সমুদ্র আর নলিনী অর্থ পদ্ম ফুল ।
20
'সিত জামা সূর্য তাপে মানায় ভালো--এখানে 'সিত' অর্থ কি ?
ক সাদা
খ পরিষ্কার
গ হালকা
ঘ কালো
সঠিক উত্তর: ক (সাদা)
ব্যাখ্যা:
সিত' শব্দের সমার্থক শব্দগুলো হলো শুষ্ক, শুভ্র, শ্বেত, বিশদ, গৌর, ধবল, সফেদ ।
21
'কপোত' শব্দের অর্থ কী?
ক শশক
খ কোকিল
গ খরগোশ
ঘ পারাবত
সঠিক উত্তর: ঘ (পারাবত)
ব্যাখ্যা:
কপোত= পায়রা, পারাবত, কবুতর
22
'দাদন' শব্দের অর্থ কি ?
ক চুক্তি
খ অগ্রিম মূল্য
গ গ) বর্গা
ঘ দলিল
সঠিক উত্তর: খ (অগ্রিম মূল্য)
23
. 'পুরাকাল' শব্দের অর্থ কী?
ক চিরকাল
খ প্রাচীনকাল
গ অতীত কাল
ঘ সম্পুর্ণকাল
সঠিক উত্তর: খ (প্রাচীনকাল)
24
'দেহ' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক কায়া
খ গাত্র
গ শরীর
ঘ ) সবকটি
সঠিক উত্তর: ঘ () সবকটি)
25
নয় কোনটি?
ক জলাশয়
খ দীঘি
গ পুকুর
ঘ ঢেউ
সঠিক উত্তর: ঘ (ঢেউ)
26
'ঊর্মির' প্রতিশব্দ-
ক সূর্য
খ চন্দ্র
গ তরঙ্গ
ঘ উগ্র
সঠিক উত্তর: গ (তরঙ্গ)
27
. 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ-
ক পাবক
খ মনোজ
গ ধারাপাত
ঘ তমসা
সঠিক উত্তর: ঘ (তমসা)
28
' দুর্বধ্য ' শব্দের অর্থ -
ক বধ করা সহজ নয়
খ বোঝা সহজ নয়
গ বাধ্য করা সহজ নয়
ঘ বোকা
সঠিক উত্তর: ক (বধ করা সহজ নয়)
29
'গৃহ' শব্দের সমার্থক নয়-
ক নিকেতন
খ সদন
গ নীর
ঘ ধাম
সঠিক উত্তর: গ (নীর)
30
'নন্দিনী' -এর সমার্থক শব্দ কোনটি?
ক ননদিনী
খ নারী
গ তনয়া
ঘ সুন্দরী
সঠিক উত্তর: গ (তনয়া)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)