ভাষার প্রয়োগ-অপপ্রয়োগ
বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ MCQ। সঠিক শব্দ ব্যবহার ও সাধারণ ভুল নিয়ে বিসিএস ও সরকারি পরীক্ষার প্রশ্নোত্তর।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1কোনটি বাচ্য জনিত ভুল?
ক
সমূলসহ
খ
বৃক্ষটি
গ
উৎপাটিত
ঘ
হয়েছে
সঠিক উত্তর:
ক (সমূলসহ)
ব্যাখ্যা:
সমূলসহ বৃক্ষটি উৎপাটিত হয়েছে> বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে - বাহুল্যজনিত ভুল। শুধুমাত্র এই কটা টাকা দিলে?> শুধু এই কটা টাকা দিলে?- বাহুল্যজনিত ভুল। ব্যাপারটা আমার আয়ত্তধীন নয়> ব্যাপারটা আমার আয়ত্তধীন নয়- বাহুল্যজনিত ভুল। এ কথা প্রমাণ হয়েছে> এ কথা প্রমাণিত হয়েছে- বাচ্যজনিত ভুল।
কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
ক
ইহার আবশ্যকতা নাই
খ
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে
গ
য়ামি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ
ঘ
ন্য বিষয় গুলোর আলোচনা পরে হবে
সঠিক উত্তর:
খ (তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে)
ব্যাখ্যা:
"তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে"- বাক্যটি বাচ্যজনিভ কারণে ভুল। সঠিক- "তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে'"।
নিচের কোনটি শুদ্ধ প্রয়োগ ?
ক
হবুচন্দ্র মন্ত্রী গবুচন্দ্র রাজা
খ
গবুচন্দ্র রাজার হবুচন্দ্র মন্ত্রী
গ
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
ঘ
কোনটিই নয়
সঠিক উত্তর:
গ (হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী)
"মীরজাফর" আদিতে একজন ব্যক্তির নাম ছিল, বর্তমানে যে কোন বিশ্বাসঘাতক ব্যক্তির ক্ষেত্রেই ব্যবহৃত হয়" এটি কি ধরনের পরিবর্তন?
ক
অর্থ রূপান্তর
খ
অর্থ সংকোচ
গ
অর্থবিস্তার
ঘ
সুভাষণ
সঠিক উত্তর:
গ (অর্থবিস্তার)
পাখিরা দলে দলে কলরব করছে - এখানে দলে দলে কি অর্থ বুঝাচ্ছে?
ক
আধিক্য
খ
প্রায়
গ
ধারাবাহিকতা
ঘ
পৌনঃপুনিকতা
সঠিক উত্তর:
গ (ধারাবাহিকতা)
ব্যাখ্যা:
পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। ওরা বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছে। পাখিরা দলে দলে কলরব করছে।
নিচের কোনটির ভুল প্রয়োগ হয়েছে?
ক
শবদাহ
খ
মড়াপোড়া
গ
গরুর শকট
ঘ
সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
গ (গরুর শকট)
কোন বাক্যটি শুদ্ধ?
ক
আমি সাক্ষী দিয়াছি
খ
নীরোগ লোক যথার্থ সুখী
গ
তাহার এখন সঙ্কট অবস্থা
ঘ
সদাসর্বদা তোমার উপস্থিত প্রার্থনীয়
সঠিক উত্তর:
খ (নীরোগ লোক যথার্থ সুখী)
ব্যাখ্যা:
শুদ্ধ বাক্য হলঃ - আমি সাক্ষ্য দিয়েছি। - তার এখন সংকটাপন্ন অবস্থা - সদাসর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়।
বৃক্ষমালা শব্দটি কি কারণে অশুদ্ধ?
ক
প্রত্যয়জনিত
খ
বানানজনিত
গ
বচনজনিত
ঘ
সমীভবনজনিত
সঠিক উত্তর:
গ (বচনজনিত)
ব্যাখ্যা:
বৃক্ষমালা শব্দটি বচনজনিত অশুদ্ধ। এর সঠিক শব্দ-বৃক্ষরাজি যেমনঃ রাজি - বৃক্ষরাজি, তারকারাজি মালা- পর্বতমালা, রাশি- বালিরাশি কুল - বৃক্ষকুল, পক্ষিকুল, মাতৃকুল
প্রত্যয় দ্বিত্ব দোষে অশুদ্ধ শব্দ কোনটি?
ক
উৎকর্ষ
খ
সৌজন্য
গ
প্রসার
ঘ
সখ্যতা
সঠিক উত্তর:
ঘ (সখ্যতা)
ব্যাখ্যা:
সখ্য, সখিত্ব /বিশেষ্য পদ/ বন্ধুত্ব, মিত্রতা, মৈত্রী। আর এর সাথে 'তা’ (বিশেষ্য) প্রত্যয় যুক্ত করলে ‘সখ্যতা’ হয় যা বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ অর্থাৎ বাহুল্য দোষ।
শুদ্ধ বাক্য কোনটি?
ক
দুর্বল বসত অনাথিনী বসে পড়ল
খ
দুর্বলতা বসত অনাথিনী বসে পড়ল
গ
দুর্বলা বসত অনাথা বসে পড়ল
ঘ
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
সঠিক উত্তর:
ঘ (দুর্বলতাবশত অনাথা বসে পড়ল)
ব্যাখ্যা:
অনাথা শব্দটি অনাথ শব্দের স্ত্রীলিঙ্গ।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)