বিবিধ

বাংলা ভাষার বিবিধ বিষয় MCQ। বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষায় আসা বাংলা ব্যাকরণের বিভিন্ন মিশ্র বিষয়ের প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 74 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5
16
'চিনিপাতা' -এর ব্যাসবাক্য -
ক চিনি দিয়ে পাতা
খ চিনি মিশ্রিত
গ চিনি ও পাতা
ঘ চিনির পাতা
সঠিক উত্তর: ক (চিনি দিয়ে পাতা)
17
কোনটি সঠিক নয়?
ক পর্তুগিজ শব্দ-বালতি
খ খাঁটি বাংলা শব্দ -ঢোল
গ সনদ শব্দটি পর্তুগিজ
ঘ হর্ষ শব্দের অর্থ আনন্দ
সঠিক উত্তর: গ (সনদ শব্দটি পর্তুগিজ)
18
কোনটি নঞ তৎপুরুষের দৃষ্টান্ত নয়?
ক অনাশ্রিত
খ অধর্ম
গ অজ্ঞান
ঘ অনাদর
সঠিক উত্তর: গ (অজ্ঞান)
ব্যাখ্যা:
নঞ তৎপুরুষ সমাস:- যে তৎপুরুষ সমাসে পূর্বপদ নঞর্থ অব্যয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে । যেমন— নয় শুভ = অশুভ , নয় সভ্য = অসভ্য ইত্যাদি।
19
"নদীমাতৃক" শব্দের ব্যাসবাক্য হলো -
ক নদী মাতা যার
খ নদীতে মাতা আছে যার
গ নদী ও মাতা
ঘ নদী এবং মাতৃকা
সঠিক উত্তর: ক (নদী মাতা যার)
ব্যাখ্যা:
নদী মাতা (মাতৃ) যার= নদীমাতৃক। এটি বহুব্রীহি সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি সমাসে পরপদে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সাথে 'ক' যুক্ত হয়। যেমন: নদী মাতা (মাতৃ) যার= নদীমাতৃক, বি (বিগত) হয়েছে পত্নী যার= বিপত্নীক। এরূপ- সস্ত্রীক, অপুত্রক ইত্যাদি।
20
কোনটি অস্তিবাচক বাক্য?
ক পৃথীবী চিরস্থায়ী নয়
খ একে চেনাই যায় না
গ কথাটা না মেনে উপায় নেই
ঘ জায়গাটা নির্জন
সঠিক উত্তর: ঘ (জায়গাটা নির্জন)
ব্যাখ্যা:
যে বাক্যে সমর্থনের মাধ্যমে কোন কিছুবর্ণনা করা হয়, তাকে অস্তিবাচক বাক্য বা হাঁ বাচক বলে। যে বাক্যে হাঁ বাচক শব্দ থাকে, তাকে হাঁ বাচক বা অস্তিবাচক বাক্য বলে। যেমন- তুমি কালকে আসবে। আমি ঢাকা যাব ইত্যাদি।
21
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহ্নত হয়েছে?
ক ধন অপেক্ষা মান বড়
খ তোমাকে দিয়ে কিছু হবে না
গ ঢং ঢং ঘণ্টা বাজে
ঘ খা পড়া কর ,নতুবা ফেল করবে
সঠিক উত্তর: ঘ (খা পড়া কর ,নতুবা ফেল করবে)
ব্যাখ্যা:
সমুচ্চয়ী অব্যয়: যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয় বলে। যেমন : এবং, ও, কিংবা, নতুবা, অথবা, তবু প্রভৃতি।
22
কোনটি বর্ণদ্বিত্ব এর উদাহরণ?
ক কর্ম>কম্ম
খ পদ্ম>পদ্দ
গ সকাল>সক্কাল
ঘ উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: গ (সকাল>সক্কাল)
ব্যাখ্যা:
উচ্চারণের সময় শব্দ মধ্যস্থিত কোনো বর্ণ দুবার উচ্চারিত হলে তাকে বর্ণ দ্বিত্ব বলে। যথা-ছোট>ছোট্ট,বড়>বড্ড,একেবারে>এক্কেবারে,এতটুকু>এত্তটুকু ইত্যাদি।
23
" শ্যাম রাখি না কুল রাখি " এর অর্থ -
ক মৃত্যু আসন্ন
খ দুঃসময়
গ উত্তেজনা
ঘ উভয় সংকট
সঠিক উত্তর: ঘ (উভয় সংকট)
24
নিচের কোনটি যথার্থ প্রয়োগ?
ক হাতি ঘোড়া গেল তেল, ছাগল বলে কত জল
খ হাতি মহিষ গেল তেল, ভেড়া বলে কত জল
গ হাতি ঘোড়া গেল তেল, ভেড়া বলে কত জল
ঘ ভেড়া বলে কত জন
সঠিক উত্তর: গ (হাতি ঘোড়া গেল তেল, ভেড়া বলে কত জল)
25
' ডাক্তার সাহেবের হাতযশ ভালো' বাক্যে হাত ব্যবহ্নত হয়েছে-
ক অধিকার অর্থে
খ যশ অর্থে
গ অভ্যাস অর্থে
ঘ নিপুণতা অর্থে
সঠিক উত্তর: ঘ (নিপুণতা অর্থে)
26
'Invoice' শব্দটির বাংলা পরিভাষা কি?
ক চালান
খ কার্য্যাদেশ
গ আন্তস্বর
ঘ আদেশ
সঠিক উত্তর: ক (চালান)
27
'ষোল সংখ্যার ক্রমবাচক রুপ কোনটি?
ক ১৬ তম
খ ষোড়শ
গ ১৬ই
ঘ ষোঢশতম
সঠিক উত্তর: খ (ষোড়শ)
ব্যাখ্যা:
একই সারি,দল বা শ্রেনীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বোঝাতে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহ্নত হয়।
28
কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনও 'ণ' হয় না?
ক ক-বর্গ
খ চ-বর্গ
গ প-বর্গ
ঘ ত-বর্গ
সঠিক উত্তর: ঘ (ত-বর্গ)
ব্যাখ্যা:
'ত,থ,দ,ধ,ন' এই পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে জিহবা সম্মুখে প্রসারিত হয় এবং অগ্রভাগ ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে । কেবল 'ট' বর্গীয় ধ্বনির আগে যুক্ত হলে 'ণ' এর মূর্ধন্য উচ্চারণ পাওয়া যায়।
29
কোনটি দেশি শব্দ?
ক আনারস
খ কাগজ
গ খোঁপা
ঘ উকিল
সঠিক উত্তর: গ (খোঁপা)
ব্যাখ্যা:
কিছু দেশি শব্দের উদাহরণ-কুড়ি,কুলা,খড়,গঞ্জ,চাপা,চাল,চুলা,টোপর,খেয়া,ডাব,ডাগর,নাগর ইত্যাদি ।
30
Apenthesis এর অর্থ কি?
ক স্বরসঙ্গতি
খ অপিনিহিত
গ অভিশ্রুতি
ঘ স্বরাগম
সঠিক উত্তর: খ (অপিনিহিত)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)