বানান
বাংলা বানান MCQ। শুদ্ধ বানান ও বানানের নিয়ম নিয়ে বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
মোট 95 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7কোনটি শুদ্ধ বানান?
ক
জোতির্ময়
খ
জোতির্ম্ময়
গ
জ্যোতির্ময়
ঘ
জ্যোতির্ময়
সঠিক উত্তর:
গ (জ্যোতির্ময়)
কোনটি অশুদ্ধ?
ক
লংঘন
খ
ভয়ংকর
গ
অহংকার
ঘ
সংগীত
সঠিক উত্তর:
ক (লংঘন)
ব্যাখ্যা:
তৎসম শব্দের সন্ধিতে প্রথম শব্দের শেষে ম্ থাকলে ক-বর্গের পূর্বে ম এর স্থানে ং লেখা হবে। যেমন- অহংকার, সংগীত, ভয়ংকর ইত্যাদি। অন্যান্য ক্ষেত্রে যেসব শব্দ সন্ধিবদ্ধ নয় বলে ক, খ, গ, ঘ এবং ক্ষ-এর পূর্বে নাসিক্যবর্ণ যুক্ত করার জন্য সর্বত্র ঙ লেখা হয়। যেমন- অঙ্ক, আকাঙ্ক্ষা, লঙ্ঘন, শঙ্খ, সঙ্গে।
কোনটি বানানটি শুদ্ধ নয়?
ক
বিমর্ষ
খ
মুমূর্ষু
গ
সুষমা
ঘ
ধূলিষাৎ
সঠিক উত্তর:
ঘ (ধূলিষাৎ)
ব্যাখ্যা:
সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদে কখনো ষ হয় না। যেমন- ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।
কোনটি সঠিক?
ক
অভিষঙ্গ
খ
অনুসঙ্গী
গ
পরিসেবা
ঘ
প্রতিসিদ্ধ
সঠিক উত্তর:
ক (অভিষঙ্গ)
ব্যাখ্যা:
ব্যাকরণের নিয়মে -অভি, -নি, -পরি, -প্রতি, বি- এই কয়টি ই-কারান্ত উপসর্গ এবং অনু-, সু-এই দুটি উ-কারান্ত উপসর্গের পর কয়েকটি ধাতুর স এর স্থানে ষ হয়।
নিচের কোন শব্দটি অশুদ্ধ?
ক
অন্তস্থল
খ
অভীষ্ট
গ
নিশ্চল
ঘ
সমীচীন
সঠিক উত্তর:
ক (অন্তস্থল)
ব্যাখ্যা:
অন্তস্থল ভুল বানান। এর শুদ্ধ হলো- অন্তস্তল।
কোন বানানটি শুদ্ধ?
ক
অশরিরী
খ
অশরিরি
গ
অশরীরি
ঘ
অশরীরী
সঠিক উত্তর:
ঘ (অশরীরী)
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক
প্রাণিজগৎ
খ
প্রাণীজগৎ
গ
মন্ত্রীসভা
ঘ
স্থায়ীত্ব
সঠিক উত্তর:
ক (প্রাণিজগৎ)
ব্যাখ্যা:
মন্ত্রীসভা - মন্ত্রিসভা স্থায়ীত্ব- স্থায়িত্ব
কোন বানানটি শুদ্ধ?
ক
শ্মশ্বান
খ
শ্মশান
গ
শ্মশাণ
ঘ
শশ্মান
সঠিক উত্তর:
খ (শ্মশান)
শুদ্ধ বানান কোনটি ?
ক
মাধ্যাকর্ষণ
খ
মধ্যাকর্ষণ
গ
মাধ্যাকর্ষন
ঘ
মধ্যাকর্ষন
সঠিক উত্তর:
ক (মাধ্যাকর্ষণ)
কোন বানানটি শুদ্ধ?
ক
গোধূলী
খ
গোধুলি
গ
গোধূলি
ঘ
গোধুলী
সঠিক উত্তর:
গ (গোধূলি)
কোনটি শুদ্ধ?
ক
ষ্ণ=ষ+ন
খ
ষ্ণ=ষ +ঞ
গ
ষ্ণ=ষ+ণ
ঘ
ষ্ণ=ষ+ঙ
সঠিক উত্তর:
গ (ষ্ণ=ষ+ণ)
ব্যাখ্যা:
ষ+ন= ষ্ন, ষ+ঞ= ষ্ঞ, ষ+ণ= ষ্ণ, ষ+ঙ=ষ্ঙ।
কোন বাক্যটি শুদ্ধ?
ক
ইহার আবশ্যক নাই
খ
ইহা প্রমান হইয়াছে
গ
বুনো কচু, বাঘা তেঁতুল
ঘ
বুনো ওল, বাঘা তেঁতুল
সঠিক উত্তর:
ঘ (বুনো ওল, বাঘা তেঁতুল)
ব্যাখ্যা:
ইহার আবশ্যক নাই> ইহার আবশ্যকতা নেই। ইহা প্রমান হইয়াছে> ইহা প্রমাণিত হইয়াছে। বুনো কচু, বাঘা তেঁতুল> বুনো ওল, বাঘা তেঁতুল।
কোনটি শুদ্ধ বানান?
ক
জ্যতির্ময়
খ
জ্যোতির্ময়
গ
জ্যোতীর্ময়
ঘ
জ্যোতিরময়
সঠিক উত্তর:
খ (জ্যোতির্ময়)
নিচের কোনটি ভুল বানান ?
ক
গ্রীষ্ম
খ
গড্ডালিকা
গ
চূষ্য
ঘ
গত্যন্তর
সঠিক উত্তর:
খ (গড্ডালিকা)
কোনটি শুদ্ধ বানান ?
ক
নীরিক্ষণ
খ
নিরীক্ষণ
গ
নীরিক্ষন
ঘ
নিরীক্ষন
সঠিক উত্তর:
খ (নিরীক্ষণ)
ব্যাখ্যা:
নিরীক্ষণ, নিরীক্ষা দুটোই সঠিক ।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)