বাচ্য

বাংলা ব্যাকরণের বাচ্য MCQ। কর্তৃবাচ্য, কর্মবাচ্য ও ভাববাচ্য নিয়ে বিসিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 30 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 2
16
'এবার ট্রেনে ওঠা যাক' বাক্যটিতে কি দ্বারা ভাববাচ্য গঠিত হয়েছে?
ক ক্রিয়া দ্বারা
খ কর্তা দ্বারা
গ কর্ম দ্বারা
ঘ পুরুষ দ্বারা
সঠিক উত্তর: গ (কর্ম দ্বারা)
17
'আমাকে এখন যেতে হবে' বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ক ভাববাচ্য
খ কর্মবাচ্য
গ কর্তৃবাচ্য
ঘ ক ও খ উভয়ই
সঠিক উত্তর: ক (ভাববাচ্য)
18
চোরটা ধরা পড়েছে- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ক কর্মবাচ্য
খ কর্তৃবাচ্য
গ ভাববাচ্য
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: ক (কর্মবাচ্য)
19
ভাববাচ্যের কর্তায় সবসময় নিচের কোন বিভক্তি যুক্ত হয়?
ক প্রথমা বা শূণ্য
খ ৪র্থী
গ ৫মী
ঘ ষষ্ঠী বা দ্বিতীয়া
সঠিক উত্তর: ঘ (ষষ্ঠী বা দ্বিতীয়া)
20
ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কি হয়?
ক নাম পুরুষের ক্রিয়া
খ কর্তার ক্রিয়া
গ কর্মের ক্রিয়া
ঘ ভাবের ক্রিয়া
সঠিক উত্তর: ক (নাম পুরুষের ক্রিয়া)
21
যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সমন্বয় প্রধানভাবে প্রকাশিত হয় তাকে কোন বাচ্য বলে?
ক কর্তৃবাচ্য
খ কর্মবাচ্য
গ ভাববাচ্য
ঘ কোনটিই না
সঠিক উত্তর: খ (কর্মবাচ্য)
ব্যাখ্যা:
কর্মবাচ্য : কর্মপদ প্রধান রূপে প্রকাশিত হলে তাকে কর্মবাচ্য বলে। এ ধরনের বাক্যে ক্রিয়াপদ কর্তা অনুযায়ী না হয়ে কর্মপদ অনুযায়ী হয় এবং কর্মপদের অনুসারী হয়। এ ধরনের বাক্যে কর্তায়- তৃতীয়া বিভক্তি হয়। কর্মে- শূণ্য বিভক্তি হয়। (কখনো কখনো দ্বিতীয়া বিভক্তিও হয়) যেমন- শিকারি কর্তৃক বাঘটি নিহত হয়েছে। আলেকজান্ডার কর্তৃক পারস্য বিজিত হয়। চোরটা ধরা পড়েছে। আসামিকে জরিমানা করা হয়েছে। (কর্মে দ্বিতীয়া বিভক্তি)
22
কর্তৃবাচ্যে কর্তা সবসময় কোন বিভক্তির হয়?
ক দ্বিতীয়া
খ ষষ্ঠী
গ সপ্তমী
ঘ প্রথমা বা শূণ্য
সঠিক উত্তর: ঘ (প্রথমা বা শূণ্য)
ব্যাখ্যা:
কর্তৃবাচ্য : বাক্যে কর্তার প্রাধান্য রক্ষিত হলে তাকে কর্তৃবাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ ব্যবহৃত হয় এবং ক্রিয়া কর্তার অনুসারী হয়। কর্তৃবাচ্যের পদে কর্তায়- শূণ্য বিভক্তি হয়। কর্মে- দ্বিতীয়া বা ষষ্ঠী বিভক্তি হয়। (শূণ্য বিভক্তিও হতে পারে) যেমন- ছাত্ররা বাংলা পড়ছে। শিক্ষক ছাত্রদের পড়ান। রোগী পথ্য সেবন করে।
23
কর্তৃবাচ্যে ক্রিয়া পদ সবসময় কিসের অনুসারী হয়?
ক কর্তার অনুসারী
খ কর্মের অনুসারী
গ বিধেয়ের অনুসারী
ঘ য়ার অনুসারী
সঠিক উত্তর: ক (কর্তার অনুসারী)
24
ছাত্ররা অঙ্ক করছে- বাক্যটি কোন ধরনের বাচ্যের উদাহরণ?
ক কর্মবাচ্য
খ ভাববাচ্য
গ কর্তৃবাচ্য
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: গ (কর্তৃবাচ্য)
25
'সুতি কাপড় অনেক দিন টিকে' কোন বাচ্য?
ক কর্তৃবাচ্য
খ কর্মবাচ্য
গ ভাববাচ্য
ঘ কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: ঘ (কর্মকর্তৃবাচ্য)
ব্যাখ্যা:
কর্মকর্তৃবাচ্য : এছাড়াও বাংলায় আরো এক ধরনের প্রকাশভঙ্গির বাক্য দেখা যায়। এ ধরনের বাক্যের বাচ্যকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। এ ধরনের বাক্যে কর্তাপদ উহ্য থাকে, তবে কর্মপদ থাকে। আর ওই কর্মপদই কর্তার কাজ করে। অর্থাৎ, যে বাক্যে কর্তা থাকে না, কর্মই কর্তার কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন- কাজটা ভাল দেখায় না।- এখানে কর্তা নেই। কর্ম হল ‘কাজ’। কিন্তু ‘কাজ’ নিজেই কর্তার মত বাক্যকে নেতৃত্ব দিচ্ছে। এরকম- বাঁশি বাজে এ মধুর লগনে। সুতি কাপড় অনেক দিন টেকে।
26
কাজটা ভালো দেখায় না- এটি কোন বাচ্যের উদাহরণ?
ক কর্তৃবাচ্য
খ কর্মবাচ্য
গ কর্মকর্তৃবাচ্য
ঘ ভাববাচ্য
সঠিক উত্তর: গ (কর্মকর্তৃবাচ্য)
27
কোথায় থাকা হয়- এটি কোন বাচ্যের উদাহরণ?
ক কর্মবাচ্য
খ কর্তৃবাচ্য
গ ভাববাচ্য
ঘ কর্ম-কর্তৃবাচ্য
সঠিক উত্তর: গ (ভাববাচ্য)
28
কোন বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে?
ক কর্মবাচ্য
খ কর্তৃবাচ্য
গ ভাববাচ্য
ঘ কর্ম-কর্তৃবাচ্য
সঠিক উত্তর: গ (ভাববাচ্য)
29
কেবল ভাববাচ্যে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক অ-প্রত্যয়
খ অনা-প্রত্যয়
গ অন-প্রত্যয়
ঘ আন-প্রত্যয়
সঠিক উত্তর: ক (অ-প্রত্যয়)
30
নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ?
ক আসামীকে
খ জরিমানা
গ করা
ঘ হয়েছে
সঠিক উত্তর: ক (আসামীকে)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)