বাগধারা

বাংলা বাগধারা MCQ। বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষায় আসা জনপ্রিয় বাগধারার অর্থ ও ব্যবহার।

মোট 826 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 56
1
'গাজির গান' বাগধারার অর্থ-
ক দীর্ঘ চিঠি
খ অলস ব্যক্তি
গ ফাঁকি দেয়া
ঘ ফাঁকি দেয়া
সঠিক উত্তর: ক (দীর্ঘ চিঠি)
ব্যাখ্যা:
অলস ব্যক্তি- ঘন্টাগরুড়, ফাঁকি দেয়া- গণ্ডায় আণ্ডা দেয়া, অতিশয় বিনীত- গলবস্ত্র
2
'ভূতের ব্যাগার' বাগধারা কোন অর্থে ব্যবহৃত হয়?
ক অযথা শ্রম
খ অসম্ভব খাটুনি
গ অসম্ভব খটনা
ঘ সর্বনাশ
সঠিক উত্তর: ক (অযথা শ্রম)
3
'চড়কে কাঠি পড়া' বাগধারাটির অর্থ -
ক যাত্রাশুরু
খ ধর্মীয় অনুষ্ঠান
গ বিয়ে দেওয়া
ঘ কলহের সুত্রপাত
সঠিক উত্তর: ঘ (কলহের সুত্রপাত)
4
কূপমণ্ডূক বাগধারাটি দ্বারা কি বোঝায়?
ক বিশ্বাসপ্রবণ
খ অলস
গ সাধারণ মানুষ
ঘ সীমিত জ্ঞানের মানুষ
সঠিক উত্তর: ঘ (সীমিত জ্ঞানের মানুষ)
5
কেউকেটা- বাগধারাটির অর্থ কি?
ক অত্যন্ত অলস
খ বিশিষ্ট ব্যক্তি
গ কাণ্ডজ্ঞানহীন
ঘ স্পষ্টভাষী
সঠিক উত্তর: খ (বিশিষ্ট ব্যক্তি)
ব্যাখ্যা:
অত্যন্ত অলস> গোঁফ খেজুরে, কাণ্ডজ্ঞানহীন> তালকানা, স্পষ্টভাষী > ঠোঁটকাটা
6
"বর্ণচোরা" বাগধারাটির অর্থ হলো-
ক পাকা আম
খ কপটচারী
গ কপটহীন ব্যক্তি
ঘ ভণ্ডসাধু
সঠিক উত্তর: খ (কপটচারী)
7
'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কি?
ক আবর্জনা
খ প্রতারক
গ চালাক
ঘ মূর্খ
সঠিক উত্তর: ঘ (মূর্খ)
8
'সপ্তকান্ড রামায়ণ' বাগধারাটির অর্থ কি?
ক বৃহৎ বিষয়
খ গ্রন্থ
গ ছোটগল্প
ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর: ক (বৃহৎ বিষয়)
9
'সিঁদুরে মেঘ' বাগধারাটির অর্থ কি?
ক বড় বিপদ
খ অল্পে ভয়
গ বিপদের আশঙ্কা
ঘ আকাশ লাল
সঠিক উত্তর: গ (বিপদের আশঙ্কা)
10
'নয়ছয়' বাগধারাটির অর্থ কি ?
ক অতিরিক্ত খরচ করা
খ বেহিসেবী
গ অপচয়
ঘ অপচয়
সঠিক উত্তর: গ (অপচয়)
ব্যাখ্যা:
নয়ছয় অর্থ অপচয় করা,নষ্ট করা,ক্ষতি করা ।
11
'শকুনি মাম' অর্থ কি?
ক কুৎসিৎ মামা
খ কুচক্রী লোক
গ অসৎ আত্মীয়
ঘ পাতানো মামা
সঠিক উত্তর: খ (কুচক্রী লোক)
12
গোঁফ খেজুরে কোন অর্থে প্রয়োগ করা হয়?
ক খুব চৌকস অর্থে
খ নিতান্ত অলস অর্থে
গ যার বড় গোঁফ আছে
ঘ চাটুকার অর্থে
সঠিক উত্তর: খ (নিতান্ত অলস অর্থে)
13
'হায়রে আমড়া কেবল আঁঠি আর চামড়া' প্রবাদটির অর্থ কি?
ক অন্তসারশূন্য অবস্থা
খ সামান্য ব্যাপারে বৃহৎ অবস্থা
গ বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি
ঘ বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট
সঠিক উত্তর: ক (অন্তসারশূন্য অবস্থা)
14
'ঘাটের মরা' বাগধারাটির অর্থ--
ক দুর্বল
খ অতি বৃদ্ধ
গ সদ্য মৃত
ঘ ফেলনা
সঠিক উত্তর: খ (অতি বৃদ্ধ)
15
'ফফরদালালী' এর অর্থ কি?
ক জ্ঞান দান করা
খ অন্যায় আবদার করা
গ ক্ষমতার বাহাদুরী
ঘ অনাহুত ব্যক্তির মাতব্বরী
সঠিক উত্তর: ঘ (অনাহুত ব্যক্তির মাতব্বরী)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)