বাক্য সংকোচন

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য বাংলা ভাষা - বাক্য সংকোচন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 54 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 4
16
কষ্টে অতিক্রম করা যায় না যা--
ক দুর্নিবার
খ দুর্লভ
গ বন্ধুর
ঘ দুরতিক্রম্য
সঠিক উত্তর: ঘ (দুরতিক্রম্য)
17
'জয়ের জন্য যে উৎসব'- এক কথায় কি হবে?
ক বিজয়জয়ন্তী
খ জয়ন্তী
গ জয়ান্তী
ঘ বিজয়োৎসব
সঠিক উত্তর: ঘ (বিজয়োৎসব)
18
যে ব্যাক্তি কেবল নিজের বিষয়েই চিন্তা করে তাকে বলা হয়--
ক আত্মভোলা
খ আত্মকেন্দ্রিক
গ আস্তিক
ঘ আত্মসর্বস্ব
সঠিক উত্তর: খ (আত্মকেন্দ্রিক)
19
'পরকে প্রতিপালন করে যে' -এক কথায় হবে--
ক পরভূত
খ পরভৃৎ
গ প্রতিপালক
ঘ প্রতিপোষক
সঠিক উত্তর: খ (পরভৃৎ)
20
'যা সহজে অতিক্রম করা যায় না'- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
ক অনতিক্রম
খ অলঙ্ঘ
গ দুরতিক্রম
ঘ দুর্গম
সঠিক উত্তর: ক (অনতিক্রম)
21
ইন্দ্রিয়কে জয় করেছে যে--
ক ইন্দ্রজিৎ
খ জিতেন্দ্রিয়
গ সন্ন্যাসী
ঘ সন্যাসী
সঠিক উত্তর: খ (জিতেন্দ্রিয়)
22
'এক থেকে শুরু করে ক্রমাগত' --
ক ক্রমিক
খ ক্রমবিকাশ
গ একাদিক্রমে
ঘ ক্রমাগত
সঠিক উত্তর: গ (একাদিক্রমে)
23
এক থেকে শুরু করে ক্রমাগত--
ক ক্রমিক
খ ক্রমবিকাশ
গ একাদিক্রমে
ঘ ক্রমাগত
সঠিক উত্তর: গ (একাদিক্রমে)
24
যে রমনীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয়?
ক প্রোষিতভর্তৃকা
খ প্রষিতভতৃকা
গ প্রোষিতাভার্ষ
ঘ প্রোসিতভর্তৃকা
সঠিক উত্তর: ক (প্রোষিতভর্তৃকা)
25
মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় কি বলা হয়?
ক মুমুর্ষূ
খ মুমূর্ষু
গ মুমুর্ষু
ঘ মূমুর্ষূ
সঠিক উত্তর: খ (মুমূর্ষু)
26
'ঈষৎ আমিষ্য গন্ধবিশিষ্ট'- এর বাক্য সংকোচন--
ক আমিষ্য
খ আঁষটে
গ ঈষদূন
ঘ আমিষ গান্ধা
সঠিক উত্তর: খ (আঁষটে)
27
কর দান করে যে--
ক করদ
খ অধীন
গ প্রজা
ঘ আশ্রিত
সঠিক উত্তর: ক (করদ)
28
এক কথায় প্রকাশ করুন- যে নারী প্রিয় কথা বলেঃ
ক সুহাসিনি
খ প্রিয়া
গ প্রিয়ংবদা
ঘ প্রিয়ভাষিণী
সঠিক উত্তর: গ (প্রিয়ংবদা)
29
যে মেয়ের এখনও বিয়ে হয়নি---
ক বিধবা
খ সধবা
গ অনূঢ়া
ঘ কাকবন্ধা
সঠিক উত্তর: গ (অনূঢ়া)
30
যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না - এক কথায় কি হবে?
ক পরগাছা
খ আগাছা
গ বর্ণচোরা
ঘ বনস্পতি
সঠিক উত্তর: ঘ (বনস্পতি)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)