বাক্য শুদ্ধিকরণ
বাংলা ভাষা বিষয়ের বাক্য শুদ্ধিকরণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।
মোট 6 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1' সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন' বাক্যটির শুদ্ধরূপ কোনটি ?
ক
সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
খ
সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
গ
খ ও গ উভয়েই
ঘ
সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন
সঠিক উত্তর:
গ (খ ও গ উভয়েই)
ব্যাখ্যা:
সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন - বাক্যটির শুদ্ধ রূপ: ১/সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন। প্রদত্ত বাক্যটি সঠিক কারণ এখানে বহুবচনের (সকল) ব্যবহার একবার হয়েছে। ২/ সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। প্রদত্ত বাক্যটি সঠিক কারণ এখানেও বহুবচন ( গণ) একবার ব্যবহার করা হয়েছে। তাই সঠিক উত্তর অপশন (খ) এবং (গ)।
'এমন অসহ্যনীয় ব্যথা আমি কখন ও অনুভব করি নাই'। - বাক্যটির শুদ্ধরুপ কোনটি?
ক
এমন অসহ্য ব্যথা আমি আর কখন ও অনুভব করি নাই
খ
এমন অসহ্যহীন ব্যথা আমি আর কখন ও অনুভব করি নাই
গ
ক ওগ উভয়ই
ঘ
এমন অসহ্যনীয় ব্যথা আমি আর কখন ও অনুভব করি নাই
সঠিক উত্তর:
ক (এমন অসহ্য ব্যথা আমি আর কখন ও অনুভব করি নাই)
ব্যাখ্যা:
অসহনীয় অর্থ সহ্য করা যায় না এমন, অসহ্য অর্থ ও সহ্য করা যায় না এমন । তবে অসহ্যনীয় বলে কোনো শব্দ নেই।
কোন বাক্যটি অশুদ্ধ?
ক
সবিনয়ে বলছি উল্লিখিত বিষয়ে আমি কিছুই জানি জা
খ
নদীর জল হ্রাস পেলেও স্রোতের ক্ষিপ্রতা কমেনি
গ
তোমরা দুরবস্থা দেথে দুঃখিত হলাম
ঘ
লোকটি নিরপরাধী কিন্তু নিরহঙ্কারী নয়
সঠিক উত্তর:
ঘ (লোকটি নিরপরাধী কিন্তু নিরহঙ্কারী নয়)
ব্যাখ্যা:
অশুদ্ধ বাক্য - লোকটি নিরপরাধী কিন্তু নিরহংকারী নয়। সঠিক বাক্য হবে - লোকটি অপরাধি কিন্তু অহংকারী নয়।
নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
ক
আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই
খ
তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল
গ
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম
ঘ
আপনি স্বপরিবারে আমন্ত্রিত
সঠিক উত্তর:
খ (তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল)
ব্যাখ্যা:
বাকী অপশন এর ক্ষেত্রে সাতে, সতের নয় বরং সাতে, পাঁচে হবে। </br> স্বপরিবারে নয় সপরিবারে হবে।
সঠিক কোনটি?
ক
চলাকালীন সময়ে
খ
চলাকালের সময়ে
গ
চলাকালিন সময়ে
ঘ
চলাকালে
সঠিক উত্তর:
ঘ (চলাকালে)
কোনটি শুদ্ধ বাক্য নয়?
ক
ইহার আবশ্যকতা নাই
খ
আপনি সপরিবার আমন্ত্রিত
গ
সমুদয় পক্ষীই নীড় বাঁধে
ঘ
সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য
সঠিক উত্তর:
ঘ (সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য)
ব্যাখ্যা:
সমৃদ্ধ শব্দটি বিশেষণ; এর বিশেষ্য রূপ সমৃদ্ধি। সমৃদ্ধশালী শব্দটি ভুল।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)