বর্ণমালা

বাংলা বর্ণমালা MCQ বিসিএস পরীক্ষার জন্য। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও বর্ণের পরিচয় নিয়ে প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 94 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7
16
কোন বর্ণ দুটিতে মাত্রা হবে না ?
ক ক এবং খ
খ ট এবং ঠ
গ এ এবং ঐ
ঘ খ এবং গ
সঠিক উত্তর: গ (এ এবং ঐ)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ আছে। তার মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি। এ, ঐ, ঔ, ও, ঙ, এগুলো বিদ্যমান। সুতরাং সঠিক উত্তর - - এ এবং ঐ
17
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কোনটি?
ক ১০
খ ১১
গ ৯
ঘ ৮
সঠিক উত্তর: ক (১০)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ মাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ রয়েছে। মাত্রাহীন বর্ণ রয়েছে দশটি। যথা - এ, ও, ও, ও, ঙ, ও, ৎ, ঁঁ, ং, ঃ।
18
বাংলা বর্ণমালায় কটি “ব” আছে?
ক ২
খ ৪
গ ১
ঘ ৩
সঠিক উত্তর: গ (১)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় দুটি ব ছিল। প্রথমটি বর্গীয় ব যা ২৩ তম ব্যঞ্জনবর্ণ। দ্বিতীয় টি অন্তঃস্থ ব এটি অন্য বর্ণের সাথে যুক্ত হয়ে অনুচ্চারিত বা ওয়া ধ্বনিতে উচ্চারিত হয়। কিন্তু বর্তমানে বর্ণমালায় দ্বিতীয় ব এর স্থান নেই।
19
বাংলা বর্ণমালা এসেেছে কোন লিপি থেকে?
ক কিউনিফর্ম লিপি
খ ল্যাটিন লিপি
গ হায়রোগ্লিফিক লিপি
ঘ ব্রাহ্মী লিপি
সঠিক উত্তর: ঘ (ব্রাহ্মী লিপি)
ব্যাখ্যা:
খ্রীঃ পূঃ দ্বিতীয়-প্রথম শতকে ব্রাহ্মী লিপির উত্তর ভারতীয় লিপিরূপ থেকে জন্ম নেয় কুষাণ লিপি, যা থেকে পরে গুপ্ত লিপির উৎপত্তি হয়। গুপ্ত লিপির ক্রমবিবর্তনের ফলে সিদ্ধমাতৃকা লিপির উৎপত্তি হয়, যার কালক্রমিক পরিণতি থেকে বাংলা লিপি বর্তমান রূপ ধারণ করে। বাংলা লিপির ব্যবহার প্রায়ই মধ্যযুগীয় ভারতের পূর্বাঞ্চলে এবং তারপর পাল সাম্রাজ্যের মধ্যে ব্যবহার ছিল। পরে বিশেষভাবে বাংলার অঞ্চলে ব্যবহার করা অব্যাহত ছিল। পরে বাংলা লিপিটিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের অধীনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বারা আধুনিক বাংলা লিপিতে প্রমিত করা হয়েছিল। বর্তমান দিনে বাংলা লিপিটি বাংলাদেশ ও ভারতে সরকারী লিপির পদমর্যাদা স্থানে আছে, এবং বাংলার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত আছে।
20
তালব্যবর্ণ কোনগুলো?
ক এ, ঐ
খ উ, ঊ
গ ও, ঔ
ঘ ই, ঈ
সঠিক উত্তর: ঘ (ই, ঈ)
ব্যাখ্যা:
তালব্য বর্ণ - ই, ঈ, চ, ছ, জ, ঝ, ঐ, ষ, শ সূত্র - অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই।
21
প্রতিবর্ণীকরণের সময় ইংরেজী 's' এর স্থলে বাংলায় হবে-
ক শ
খ স
গ ছ
ঘ ষ
সঠিক উত্তর: খ (স)
ব্যাখ্যা:
প্রতিবর্ণীকরণের সময় ইংরেজী 's' এর স্থলে বাংলায় হবে - 'স' হবে। কেননা ইংরেজি s এর উচ্চারণ স এর মত হয়। তাই s এর স্থলে বাংলায় স হবে।
22
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি ?
ক ৮টি
খ ৬টি
গ কোনটিই নয়
ঘ ১০টি
সঠিক উত্তর: ক (৮টি)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালার ৫০ টি বর্ণের মধ্যে ৩২ টিতে পূর্ণমাত্রা, ৮টিতে অর্ধমাত্রা এবং ১০ টিতে কোনো মাত্রা ব্যবহৃত হয় না। পূর্ণমাত্রা সম্পন্ন বর্ণঃ অ, আ, ই, ঈ, উ, ঊ, ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ঙ, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য়, = ৩২ টি। অর্থমাত্রা সম্পন্ন বর্ণঃ ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ, = ৮টি এবং মাত্রাহীন বর্ণঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ = ১০ টি।
23
বাংলা স্বরবর্ণ কয়টি?
ক নয়টি
খ এগারটি
গ বারটি
ঘ দশটি
সঠিক উত্তর: খ (এগারটি)
ব্যাখ্যা:
স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৪০টি , মোট ৫১টি — ১ ) স্বরবর্ণ : অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ = ১১টি । ২ ) ব্যঞ্জনবর্ণ :ক খ গ ঘ ঙ = ৫টি চ ছ জ ঝ ঞ = ৫টি ট ঠ ড ঢ ণ = ৫টি ত থ দ ধ ন = ৫টি প ফ ব ভ ম = ৫টি য র ল ব (অন্তঃস্থ ব ) = ৪টি শ ষ স হ = ৪টি ড় ঢ় য় ত্ = ৪টি ং ঃ ঁ = ৩টি মোট ৪০ টি । সর্বমোট ১১টি + ৪০টি = ৫১টি ।
24
কয়টি বর্ণে মাত্রা নেই ?
ক বারটি
খ নয়টি
গ আটটি
ঘ দশটি
সঠিক উত্তর: ঘ (দশটি)
ব্যাখ্যা:
দশটি বর্ণে মাত্রা নেই। বাংলা বর্ণ ৫০ টি। স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। এরমধ্যে পূর্ণমাত্রা ৩২টি অর্ধমাত্রা ৮ টি এবং মাত্রাহীন ১০ টি বর্ণ রয়েছে।
25
বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
ক ৬টি
খ ৯টি
গ ১০টি
ঘ ৭টি
সঠিক উত্তর: ক (৬টি)
ব্যাখ্যা:
বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ ৬টি। বাংলা ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। এর মধ্যে পূর্ণমাত্রা ২৬টি, অর্ধমাত্রা ৭টি এবং মাত্রাহীন ৬ টি।
26
বাংলালিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
ক কুটীললিপি
খ খরোষ্টী
গ ব্রাহ্মী
ঘ দেবনাগরী
সঠিক উত্তর: গ (ব্রাহ্মী)
ব্যাখ্যা:
বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি একটি পুরাতন লিখন পদ্ধতির নাম। এটি শব্দীয় বর্ণমালা রীতি যেখানে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ আলাদা হয়ে থাকে। ব্রাহ্মী লিপি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে সম্রাট অশোকের পাথর খচিত বাণী থেকে। আর এই ব্রাহ্মী লিপি থেকেই বাংলা বর্ণমালার উৎপত্তি।
27
'ম' বর্ণ উচ্চারিত হয়-
ক তালু থেকে
খ মূর্ধা থেকে
গ ওষ্ঠ থেকে
ঘ দন্ত থেকে
সঠিক উত্তর: গ (ওষ্ঠ থেকে)
ব্যাখ্যা:
'ম' বর্ণ উচ্চারিত হয় - ওষ্ঠ থেকে। উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণ গুলো কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ওষ্ঠ থেকে উচ্চারিত হয় - প, ফ, ব, ভ, ম। তাই এখানে সঠিক উত্তর হলো (ঘ)।
28
”ক্ষ” তে কোন কোন বর্ণ আছে?
ক ক + ষ
খ হ + ম
গ ষ + ণ
ঘ ষ + ক
সঠিক উত্তর: ক (ক + ষ)
ব্যাখ্যা:
'ক্ষ' হলো একটি সংযুক্ত বর্ণ (ligature ) । যা দুটি ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে গঠিত হয়েছে। এ ব্যঞ্জনবর্ণ দুটি হলো ক্ + ষ = ক্ষ।
29
বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি?
ক ১১ টি
খ ৫১ টি
গ ৫০ টি
ঘ ৩৯ টি
সঠিক উত্তর: গ (৫০ টি)
ব্যাখ্যা:
ধ্বনির লিখিত রুপ বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০ টি। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।
30
বাংলা বর্নমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি?
ক ১৬ টি
খ ১০ টি
গ ৮ টি
ঘ ১২টি
সঠিক উত্তর: গ (৮ টি)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় সর্বমোট ৫০টি বর্ণ। এর মধ্যে পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি। অর্ধমাত্রার বর্ণ ৮টি। আর মাত্রাহীন বর্ণ ১০টি। অর্ধমাত্রার ৮টি বর্ণের মধ্যে স্বরবর্ণ ১টি এবং ব্যঞ্জনবর্ণ ৭টি।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)