বচন

বাংলা ব্যাকরণের বচন MCQ। একবচন, বহুবচন ও বচনের ব্যবহার নিয়ে বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 32 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 3
16
'তৎসম' শব্দের বহুবচনে 'বহুর মধ্যে' বোঝাতে কোনটি ব্যবহৃত হয় ?
ক অর্মি
খ ইষ্ট
গ ইসতা
ঘ তর
সঠিক উত্তর: খ (ইষ্ট)
17
সমষ্টিবাচকতা নির্দেশ করে যে শব্দটি-
ক মানুষ
খ সততা
গ অর্ধেক
ঘ বহর
সঠিক উত্তর: ঘ (বহর)
18
কী ভেদে পদ্রাশ্রিত নির্দেশক বিভিন্নতর হয় ?
ক কালভেদে
খ পুরুষভেদে
গ বচনভেদ
ঘ পদভেদে
সঠিক উত্তর: খ (পুরুষভেদে)
20
'ভূধরব্রজ' কোন বচন ?
ক বহুবচন
খ দ্বিচন
গ একবচন
ঘ কোন বচন নয়
সঠিক উত্তর: ক (বহুবচন)
ব্যাখ্যা:
অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্রজ ব্যবহৃত হয় । যেমন- ভূধরব্রজ ।
21
পর্বত শব্দটির সঠিক বহুবচন হলো-
ক পর্বতগুচ্ছ
খ পর্বতমালা
গ পর্বতপুঞ্জ
ঘ পার্বত্য
সঠিক উত্তর: খ (পর্বতমালা)
22
নিচের কোন স্ত্রীবাচক শব্দের পুরুষবাচক শব্দ নেই ?
ক চৌধুরী
খ কুলটা
গ নবীন
ঘ কবিরাজ
সঠিক উত্তর: খ (কুলটা)
ব্যাখ্যা:
♦নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ: সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অসূর্যস্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ♦ পুরুষ বাচক শব্দ কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার ♦ পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়: জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু ♦ পুরুষ বাচক শব্দের দুটো স্ত্রী বাচক শব্দ: দেবর-ননদ, ভাই-বোন, শিক্ষক-শিক্ষয়িত্রী, বন্ধু-বান্ধবী, দাদা-দিদি
23
'বচন' কোন জাতীয় শব্দ ?
ক তৎসম
খ অর্ধ তৎসম
গ পারিভাষিক
ঘ খাঁটি বাংলা
সঠিক উত্তর: গ (পারিভাষিক)
24
কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
ক বৃন্দ
খ কুল
গ বর্গ
ঘ দাম
সঠিক উত্তর: ঘ (দাম)
25
কোনটি গুণবাচক বিশেষ্য ?
ক কিশোর
খ তারুণ্য
গ রোগা
ঘ পাথুরে
সঠিক উত্তর: খ (তারুণ্য)
26
কোন দুটি পদের বচন ভেদ হয়?
ক বিশেষ্য ও সর্বনাম
খ বিশেষ্য ও ক্রিয়া
গ সর্বনাম ও অব্যয়
ঘ ক্রিয়া ও অব্যয়
সঠিক উত্তর: ক (বিশেষ্য ও সর্বনাম)
ব্যাখ্যা:
শুধু বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদে হয়। কোনো কোনো সময় টা, টি, খানা, খানি ইত্যাদি যোগ করে বিশেষ্যের একবচন নির্দেশ করা হয়। যেমন : গরুটা, বাছুরটা, কলমটা, খাতাখানা, বইখানি ইত্যাদি। বাংলায় বহুবচন প্রকাশের জন্য রা, এরা, গুলা, গুলি, গুলো, দিগ, দের প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সব, সকল, সমুদয়, কূল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতি সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয়। সমষ্টিবোধক শব্দগুলোর বেশিরভাগই তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আগত।
27
উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো ?
ক আবলি, নিকর, রাজি
খ অজস্র, বিস্তর, বহু
গ কূল, সব, সমূহ
ঘ বৃন্দ, মন্ডলী, বর্গ
সঠিক উত্তর: ঘ (বৃন্দ, মন্ডলী, বর্গ)
ব্যাখ্যা:
উন্নত প্রাণীবাচক বা ব্যক্তিবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ- গণ- দেবগণ, নরগণ, জনগণ বৃন্দ- সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ, মন্ডলী- শিক্ষকমন্ডলী, সম্পাদকমন্ডলী বর্গ- পন্ডিত বর্গ, মন্ত্রি বর্গ
28
অপ্রাণি বাচক শব্দে ব্যবহৃত বহুবাচক বাচক শব্দ কোনগুলো ?
ক মালা, রাজি, রাশি
খ গুন, বৃন্দ, বর্গ
গ কূল, সকল, সব
ঘ গুলি, গুলা, গুলো
সঠিক উত্তর: ক (মালা, রাজি, রাশি)
ব্যাখ্যা:
বস্তুবাচক বা অপ্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ- আবলি- পুস্তকাবলি গুচ্ছ- কবিতাগুচ্ছ দাম- কুসুমদাম নিকর- কমলনিকর পুঞ্জ- মেঘপুঞ্জ মালা- পর্বতমালা রাজি- তারকারাজি রাশি- বালিরাশি নিচয়- কুসুমনিচয়
29
অর্থ কি?
ক সংখ্যার ধারনা
খ গননান ধারনা
গ ক্রমের ধারনা
ঘ পরিমাপের ধারনা
সঠিক উত্তর: ক (সংখ্যার ধারনা)
ব্যাখ্যা:
বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যার ধারণা প্রকাশের উপায় বা সংখ্যাত্মক প্রকাশের উপায়কে বচন বলে। অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদ যে ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর প্রতিনিধিত্ব করছে বা বোঝাচ্ছে, সেই ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর সংখ্যা, অর্থাৎ সেটি একসংখ্যক না একাধিক সংখ্যাক, তা বোঝানোর পদ্ধতিকেই বচন বলে।
30
কোনটি অপ্রানীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক বৃন্দ
খ কুল
গ বর্গ
ঘ দাম
সঠিক উত্তর: ঘ (দাম)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)