প্রকৃতি ও প্রত্যয়
বাংলা ব্যাকরণের প্রকৃতি ও প্রত্যয় MCQ। সংস্কৃত ও বাংলা প্রত্যয়ের প্রকারভেদ নিয়ে বিসিএস ও সরকারি পরীক্ষার প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2
মোট 186 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 13করনীয় এর প্রত্যয় -
ক
√ কৃ +অনীয়
খ
√ কৃ+নীয়
গ
√ কৃ+ণীয়
ঘ
√ কৃ+নিয়
সঠিক উত্তর:
ক (√ কৃ +অনীয়)
'মাননীয়' শব্দটির সঠিক প্রত্যয় কোনটি ?
ক
মান + নীয়
খ
মান+অনীয়
গ
মান+অনিয়
ঘ
মনি+অনীয়
সঠিক উত্তর:
খ (মান+অনীয়)
নিচের কোনটি 'ইমন' প্রত্যয় যোগে গঠিত?
ক
কুসুমিত
খ
মোলায়েম
গ
পস্কিল
ঘ
নীলিমা
সঠিক উত্তর:
ঘ (নীলিমা)
ব্যাখ্যা:
নীল+ইমন = নীলিমা, কুসুম+ইতচ = কুসুমিত, পঙ্গ+ইল = পঙ্কিল ।
যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলা হয় ?
ক
প্রত্যয়
খ
সন্ধি
গ
সমাস
ঘ
অব্যয়
সঠিক উত্তর:
ক (প্রত্যয়)
ব্যাখ্যা:
√নাচ+উনে = নাচুনে । এখানে 'নাচ' ধাতুর সাথে উনে প্রত্যয় যুক্ত হয়ে নাচুনে শব্দটি গঠিত হয়েছে ।
'চলন্ত' একটি-
ক
কৃৎ প্রত্যয়
খ
তদ্ধিত প্রত্যয়
গ
তদ্ধিদান্ত শব্দ
ঘ
কোনটি নয়
সঠিক উত্তর:
ক (কৃৎ প্রত্যয়)
ব্যাখ্যা:
√চল+অন্ত = চলন্ত কৃৎ প্রত্যয় ।
'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি ?
ক
শ্রৎ+√ধা+অ+আ
খ
শ্রৎ+√ধা+আ
গ
শ্র+√ধা+আ
ঘ
শ্রু+√ধা+আ
সঠিক উত্তর:
ক (শ্রৎ+√ধা+অ+আ)
ব্যাখ্যা:
'শ্রদ্ধা' সংস্কৃত শব্দ । সংস্কৃত কৃৎ প্রত্যয় অ (অঙ) আর স্ত্রী প্রত্যয় 'আ' সাধিত শব্দ শ্রদ্ধা । এর গঠন শ্রৎ+√ধা+অ+আ = শ্রদ্ধা ।
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
ক
বিভক্তি
খ
ধাতু
গ
প্রত্যয়
ঘ
কৃৎ
সঠিক উত্তর:
খ (ধাতু)
ব্যাখ্যা:
ক্রিয়ার মূল অংশ হল ধাতু; ধাতু বা শব্দের সাথে বিভক্তিযুক্ত বর্ণ বা বর্ণসমষ্টি হল প্রত্যয়; প্রত্যয় দুই প্রকার- কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় ।
ধাতুর শেষে কোন প্রত্যয় যোগ করলে ভাববাচক বিশেষ্য বুঝায় ?
ক
আন
খ
আই
গ
আল
ঘ
আও
সঠিক উত্তর:
খ (আই)
ব্যাখ্যা:
ভাববাচক বিশেষ্য গঠনে আই, আও ব্যবহৃত হয় । যেমনঃ √ঢাল+আই = ঢালাই, √পাকড়ু+আও = পাকড়াও । বিশেষ্য গঠনে প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু পরে 'আন' ব্যবহৃত হয় । যেমনঃ মান+আন = মানান ।
'মেছো' শব্দের প্রকৃতি প্রত্যয় কি?
ক
মাছ+ও
খ
মেছ+ও
গ
মাছি+উয়া>ও
ঘ
মাছ+উয়া>ও
সঠিক উত্তর:
ঘ (মাছ+উয়া>ও)
কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে ?
ক
জবাবদিহি
খ
মিথস্ক্রিয়া
গ
একত্রিত
ঘ
গৌরবিত
সঠিক উত্তর:
গ (একত্রিত)
ব্যাখ্যা:
একত্রিত শব্দটি প্রত্যয় অপপ্রয়োগজনিত অশুদ্ধ । শুদ্ধ হবে- একত্র ।
বাংলা কৃত -প্রত্যয় সাধিত শব্দ কোনটি ?
ক
চামার
খ
ধারালো
গ
মোড়ক
ঘ
পোষ্টাই
সঠিক উত্তর:
গ (মোড়ক)
ব্যাখ্যা:
বাংলা কৃৎ প্রত্যয় 'অক' যোগে গঠিত শব্দ - √মুড়+অক = মোড়ক, √ঝল+অক = ঝলক । চামার তদ্ভব শব্দ । ধারালো বিশেষণ পদ । পোষ্টাই বিশেষণ পদ অর্থ পুষ্টিকর ।
কোনটি প্রত্যয়ান্ত শব্দ?
ক
লামা
খ
জামা
গ
গামা
ঘ
হেমা
সঠিক উত্তর:
ঘ (হেমা)
ব্যাখ্যা:
যেসব শব্দ ভাঙলে প্রাসঙ্গিক অর্থ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। আর যেসব শব্দ ভাঙলে প্রাসঙ্গিক অর্থ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলে। বিভিন্ন উপায়ে সাধিত শব্দ গঠিত হয় যার মধ্যে প্রত্যয় অন্যতম। লামা, গামা, জামা মৌলিক শব্দ। আর হেম একটি শব্দ যার অর্থ স্বর্ন, হেম + আ = হেমা।
'বাক্য' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক
√বাক+ত
খ
√বচ+য
গ
√বাক+ত
ঘ
√বাচ+য
সঠিক উত্তর:
খ (√বচ+য)
ব্যাখ্যা:
বচ+য = বাচ্য, বাক্য ।
প্রত্যয়ঘটিত অশুদ্ধ শব্দের দৃষ্টান্ত হলো-
ক
পুরষ্কার
খ
অর্ধরাত্রি
গ
প্রতিদ্বন্দ্বীতা
ঘ
ষ্টেডিয়াম
সঠিক উত্তর:
গ (প্রতিদ্বন্দ্বীতা)
ব্যাখ্যা:
সংস্কৃত ইন প্রত্যয় সাধিত শব্দ প্রতিদ্বন্দ্বিতা । এর গঠন প্রতিদ্বন্দ্ব+ইন+তা= প্রতিদ্বন্দিতা ।
বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক
বাক্যতত্ত্ব
খ
অর্থতত্ত্ব
গ
ধ্বনিতত্ত্ব
ঘ
রুপতত্ত্ব
সঠিক উত্তর:
ঘ (রুপতত্ত্ব)
ব্যাখ্যা:
# রুপতত্ত্ব বা শব্দতত্ত্ব এর আলোচ্য বিষয় সমূহ: # স্পেশাল_টেকনিক - কারক, সমাস, কাল ক্রিয়া ধাতু, লিঙ্গ, বচন নিয়া ভক্তি, প্রত্যয় পাবে তুমি রুপতত্ত্বের স্বর্গে গিয়া।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)