পরিভাষা

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য বাংলা ভাষা - পরিভাষা MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 128 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 9
16
Blue print- এর পারিভাষিক শব্দ কোনটি ?
ক চলচ্চিত্র
খ প্রতিচিত্র
গ পটভূমি
ঘ জীবনবৃত্তান্ত
সঠিক উত্তর: খ (প্রতিচিত্র)
ব্যাখ্যা:
Blue Print - একটি পারিভাষিক শব্দ। প্রদত্ত শব্দটির অর্থ - প্রতিচিত্র, পরিকল্পনা, আলোকচিত্রের প্রতিলিপি। প্রদত্ত শব্দটি একটি Noun বা বিশেষ্য পদ।
17
কোনটি পারিভাষিক শব্দ ?
ক কলেজ
খ রেডিও
গ অক্সিজেন
ঘ নথি
সঠিক উত্তর: ঘ (নথি)
ব্যাখ্যা:
পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। নথি - file অম্লজান - Oxygen উদযান - hydrogen তাই সঠিক উত্তর : নথি।
18
Civil Society এর পরিভাষা কী?
ক সভ্যসমাজ
খ সিন্ধু
গ সমুদ্র
ঘ বেসামরিক সমাজ
সঠিক উত্তর: ক (সভ্যসমাজ)
ব্যাখ্যা:
Civil Society বা সুশীল সমাজ বলতে বোঝায় সেই সুসংগঠিত সমাজ যারা জাতি ও দেশের অভিভাবক ও পরামর্শদাতা। সমাজের শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক, বিজ্ঞানী, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত আমলা, আইনজ্ঞ, বুদ্ধিজীবি প্রমুখের সমন্বয়ে গঠিত হয় সুশীল সমাজ।
19
”Null and Void" এর বাংলা পরিভাষা কোনটি?
ক বাতিল
খ মামুলি
গ নিরপেক্ষ
ঘ পালাবদল
সঠিক উত্তর: ক (বাতিল)
ব্যাখ্যা:
'Null and Void' এর পরিভাষা হলো : বাতিল। অন্য Option গুলোর মধ্যে পালাবদল - এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns; মামুলি - trifling এবং নিরপেক্ষ neutral ।
20
'Surgeon ' এর পরিভাষা
ক শল্য চিকিৎসক
খ অস্থি চিকিৎসক
গ সার্জেন্ট
ঘ দন্ত চিকিৎসক
সঠিক উত্তর: ক (শল্য চিকিৎসক)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদ মূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। Surgeon এর পরিভাষা হচ্ছে শল্য চিকিৎসক বা অস্ত্রচিকিৎসক। প্রদত্ত শব্দটি একট বিশেষ্য পদ।
21
Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো--
ক অর্ধ-চেতন
খ চেতনাহীন
গ চেতনা প্রবাহ
ঘ অবচেতন
সঠিক উত্তর: ঘ (অবচেতন)
ব্যাখ্যা:
Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - - - অবচেতন। unsubconscious - চেতনাহীন। সুতরাং সঠিক উত্তর - অবচেতন।
22
পারিভাষিক শব্দ কোনটি?
ক মেঘালয়
খ সচিবালয়
গ হিমালয়
ঘ বিচারালয়
সঠিক উত্তর: খ (সচিবালয়)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। যেমন: Secretary - সচিব Secretariat - সচিবালয়
23
”Annexe" শব্দের বাংলা পরিভাষা কোনটি?
ক গ্রন্থপঞ্জি
খ ক্রোড়পত্র
গ পরিশিষ্ট
ঘ নির্ঘন্ট
সঠিক উত্তর: খ (ক্রোড়পত্র)
ব্যাখ্যা:
Annexe" শব্দের বাংলা পরিভাষা ক্রোড়পত্র । Annexe শব্দটি বিশেষ্য । যার পরিভাষা হলো ক্রোড়পত্র ।
24
Annex" শব্দের বাংলা পরিভাষা কোনটি?
ক গ্রন্থপঞ্জি
খ ক্রোড়পত্র
গ পরিশিষ্ট
ঘ নির্ঘন্ট
সঠিক উত্তর: গ (পরিশিষ্ট)
ব্যাখ্যা:
Annex - পরিশিষ্ট। Index - নির্ঘন্ট। Supplement - ক্রোড়পত্র। Bibliography - গ্রন্থপঞ্জি। Annex. শব্দের পরিভাষা পরিশিষ্ট।
25
"Campaign" শব্দটির পারিভাষিক শব্দ কি?
ক প্রচারাভিযান
খ প্রচার
গ প্রকাশনা
ঘ প্রচারণা
সঠিক উত্তর: ক (প্রচারাভিযান)
ব্যাখ্যা:
Campaign শব্দটির পারিভাষিক শব্দ - প্রচারাভিযান। প্রচারণা ও প্রচার - - Circulation. প্রকাশনা - - publication. সঠিক উত্তর - প্রচারাভিযান।
26
”Quota" -এর পরিভাষা কী?
ক উদ্বৃতি-চিহ্ন
খ প্রশ্ন
গ জাতি বিদ্বেষ
ঘ যথাংশ
সঠিক উত্তর: ঘ (যথাংশ)
ব্যাখ্যা:
Quota - এর পরিভাষা যথাংশ। Question - এর পরিভাষা প্রশ্ন। Punctuation - উদ্ধৃতি - চিহ্ন। সঠিক উত্তর - যথাংশ।
27
"monitoring" শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে-
ক পর্যালোচনা
খ পরিদর্শন
গ পর্যবেক্ষণ
ঘ পরিবীক্ষণ
সঠিক উত্তর: ঘ (পরিবীক্ষণ)
ব্যাখ্যা:
Monitoring - পরিবীক্ষণ। visitors - পরিদর্শন। Revision - পর্যালোচনা। সঠিক উত্তর - monitoring.
28
‘Ombudsman’-এর বাংলা পরিভাষা হলো
ক ন্যায়াধিশ
খ ন্যায়রত্ন
গ ন্যায়বিচারক
ঘ ন্যায়পাল
সঠিক উত্তর: ঘ (ন্যায়পাল)
ব্যাখ্যা:
পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।এর বেশিরভাগই এ কালের প্রয়োগ।যেমন: Ombudsman = ন্যায়পাল।
29
Executive এর পরিভাষা
ক উর্ধ্বতন
খ সহযোগী
গ ব্যবস্থাপক
ঘ নির্বাহী
সঠিক উত্তর: ঘ (নির্বাহী)
ব্যাখ্যা:
পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।এর বেশিরভাগই এ কালের প্রয়োগ।যেমন: Executive - নির্বাহী।
30
Aboriginal -এর পরিভাষা -
ক আদিমানব
খ কৃত্রিম
গ অমৌলিক
ঘ আদিবাসী
সঠিক উত্তর: ঘ (আদিবাসী)
ব্যাখ্যা:
পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।এর বেশিরভাগই এ কালের প্রয়োগ।যেমন: aboriginal = আদিবাসী/ আদিম অধিবাসী।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)