পদাশ্রিত নির্দেশক
বাংলা পদাশ্রিত নির্দেশক MCQ। টা, টি, খানা, গুলো সহ বাংলা নির্দেশক প্রত্যয় নিয়ে বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর।
মোট 29 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2‘গোটা দেশটাই গোল্লায় গেছে।’ - বাক্যে পদাশ্রিত নির্দেশকটি কি অর্থ প্রকাশ করে?
ক
নির্দিষ্টার্থে
খ
অনির্দিষ্টতা অর্থে
গ
নিরর্থকভাবে
ঘ
বাহুল্যভাবে
সঠিক উত্তর:
খ (অনির্দিষ্টতা অর্থে)
ব্যাখ্যা:
পদাশ্রিত নির্দেশক 'গোটা' শব্দটি বচনবাচক ও সংখ্যাবাচক শব্দের আগে বসে অনির্দিষ্টিতা বোঝায়। যেমন -গোটা দুই আম দাও।
'মরি মরি ! কি সুন্দর প্রভাতের রূপ' -বাক্যে 'মরি মরি' কোন শ্রেণির অব্যয় ?
ক
সমুচ্চয়ী
খ
অনন্বয়ী
গ
পদান্বয়ী
ঘ
অনুকার
সঠিক উত্তর:
খ (অনন্বয়ী)
সারা বাড়িটা খাঁ খাঁ করছে -এখানে 'খাঁ খাঁ' হলো-
ক
ধ্বন্যাত্নক শব্দ
খ
মিশ্র শব্দ
গ
দ্বিরুক্ত শব্দ
ঘ
শব্দদৈত
সঠিক উত্তর:
গ (দ্বিরুক্ত শব্দ)
ছুঁয়ো না ছুঁয়ো না ওটি লজ্জাবতী লতা- কোন শব্দটি পদাশ্রিত নিদের্শক ?
ক
ছুঁয়োনা
খ
ওটি
গ
লজ্জাবতী
ঘ
লতা
সঠিক উত্তর:
খ (ওটি)
পরিমাণের স্বল্পতা বোঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয় ?
ক
টুকু
খ
টা
গ
গুলো
ঘ
এক
সঠিক উত্তর:
ক (টুকু)
যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-
ক
ক্রিয়াবাচক বিশেষ্য
খ
ক্রিয়া-বিশেষণ
গ
ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
ঘ
ক্রিয়াবিভক্ত
সঠিক উত্তর:
খ (ক্রিয়া-বিশেষণ)
সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।– এ বাক্যে সুন্দর- শব্দটি কোন পদ?
ক
বিশেষ্য
খ
বিশেষণ
গ
সর্বনাম
ঘ
বিশেষণের বিশেষণ
সঠিক উত্তর:
ক (বিশেষ্য)
বাংলা ছন্দ কত রকমের?
ক
এক
খ
দুই
গ
তিন
ঘ
চার
সঠিক উত্তর:
গ (তিন)
ব্যাখ্যা:
বাংলা কবিতার ছন্দ মূলত ৩টি- স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত । তবে বিংশ শতক থেকে কবিরা গদ্যছন্দেও কবিতা লিখতে শুরু করেছেন। এই ছন্দে সেই সুশৃঙ্খল বিন্যাস না থাকলেও ধ্বনিমাধুর্যটুকু অটুট রয়ে গেছে, যে মাধুর্যের কারণে ধ্বনিবিন্যাস ছন্দে রূপায়িত হয়।
অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো-
ক
অন্ত্যমিল আছে
খ
অন্ত্যমিল নেই
গ
চরণের প্রথমে মিল থাকে
ঘ
চরণের প্রথমে মিল থাকে না
সঠিক উত্তর:
খ (অন্ত্যমিল নেই)
ক্রিয়াপদ ‒
ক
সবসময়ে বাক্যে থাকবে
খ
সবসময়ে বাক্যে থাকবে
গ
শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
ঘ
আসলে বিশেষণ থেকে অভিন্ন
সঠিক উত্তর:
ক (সবসময়ে বাক্যে থাকবে)
এ মাটি সোনার বাড়া’এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক
বিশেষণের অতিশায়ন
খ
রূপবাচক বিশেষন
গ
উপাদান বাচক বিশেষন
ঘ
বিধেয় বিশেষন
সঠিক উত্তর:
ক (বিশেষণের অতিশায়ন)
ব্যাখ্যা:
∎ বিশেষণের অতিশায়ন: যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের গূণ বা ভাববাচক অবস্থাকে তুলনা করা হয়, তখন তাকে বিশেষণের অতিশায়ন বলা হয়। এক্ষেত্রে দুটি ব্যাকরণগত পরিভাষা ব্যবহার করা হয়। এ দুটো পরিভাষা হলো- উপমান এবং উপমেয়। উপমান : যার সাথে তুলনা করা হয়। উপমেয় : যাকে তুলনা করা হয়। যেমন— রূপার চেয়ে সোনা দামী। এখানে রূপা উপমান এবং সোনা উপমেয়।
নির্দিষ্টতা বুঝাতে সংখ্যাবাচক শব্দের সাথে কোনটি যুক্ত হয়?
ক
এক
খ
টুকু
গ
গোটা
ঘ
টি
সঠিক উত্তর:
ঘ (টি)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)