ধ্বনি
বাংলা ব্যাকরণের ধ্বনি MCQ। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি ও ধ্বনি পরিবর্তন নিয়ে বিসিএস ও সরকারি পরীক্ষার প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2
মোট 195 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 13কোনটি বিষমীভবন- এর উদাহরণ ?
ক
অঙ্ক > আঁক
খ
পুথি > পুঁথি
গ
লাল > নাল
ঘ
কাচ > কাঁচ
সঠিক উত্তর:
গ (লাল > নাল)
ব্যাখ্যা:
দুটো সমবর্ণের একটির অপরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন : শরীর > শরীল, লাল > নাল, আরমারি > আলমারি, জরুরি > জরুলি, মর্মর > মার্বেল, লাঙ্গল > নাঙ্গল, নুকসান (আরবি) > লােকসান ইত্যাদি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
গ্রাম>গেরাম -এখানে কোনটি ঘটেছে ?
ক
ব্যঞ্জন বিকৃতি
খ
পরাগত
গ
স্বরভক্তি
ঘ
অসমীকরণ
সঠিক উত্তর:
গ (স্বরভক্তি)
ব্যাখ্যা:
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন- গ্রাম>গেরাম, প্রেক>পেরেক, স্রেফ>সেরেফ ইত্যাদি।
অন্তঃস্থ বর্ণ কোন কোন দুটো?
ক
শ এবং হ
খ
ন এবং ম
গ
ষ এবং ষ
ঘ
য এবং র
সঠিক উত্তর:
ঘ (য এবং র)
ব্যাখ্যা:
যে ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ ও উষ্মধ্বনির মাঝিমাঝি তাদেরকে অন্তঃস্থ ধ্বনি বলে। অর্থাৎ স্পর্শ বা উষ্ম ধ্বনির মাঝে আছে বলে য র ল ব -এসকল ধ্বনিগুলিকে অন্তঃস্থ ধ্বনি বলা হয়। এগুলোকে আবার অন্তঃস্থ বর্ণও বলা হয়।
অন্তঃস্থ বর্ণ কোন কোন দুটো?
ক
ন এবং ম
খ
শ এবং হ
গ
ষ এবং স
ঘ
কোনটি নয়
সঠিক উত্তর:
ঘ (কোনটি নয়)
ব্যাখ্যা:
যে ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ ও উষ্মধ্বনির মাঝিমাঝি তাদেরকে অন্তঃস্থ ধ্বনি বলে। অর্থাৎ স্পর্শ বা উষ্ম ধ্বনির মাঝে আছে বলে য র ল ব -এসকল ধ্বনিগুলিকে অন্তঃস্থ ধ্বনি বলা হয়। এগুলোকে আবার অন্তঃস্থ বর্ণও বলা হয়।
ঙ্ক্ষ-এই যুক্তব্যঞ্জনে কোন কোন বর্ণ আছে?
ক
ঙ + খ + ম
খ
ঙ + ক + ষ
গ
ঙ + ষ + ণ
ঘ
কোনটি নয়
সঠিক উত্তর:
খ (ঙ + ক + ষ)
ব্যাখ্যা:
ঙ্ক্ষ-এই যুক্তব্যঞ্জনে ঙ + ক + ষ আছে। ঙ্ক্ষ-সহযােগে গঠিত কয়েকটি শব্দ আকাঙ্ক্ষা, মঙ্গলাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
ঠোট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি?
ক
ক
খ
ম
গ
চ
ঘ
কোনটি নয়
সঠিক উত্তর:
খ (ম)
ব্যাখ্যা:
ঠোট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় 'ম' ধ্বনিটি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
'ব্রহ্মপুত্র' শব্দের 'হ্ম' যুক্তব্যঞ্জনটিতে কোন কোন বর্ণ আছে?
ক
ক + ষ
খ
হ + ষ
গ
হ + ম
ঘ
কোনটি নয়
সঠিক উত্তর:
গ (হ + ম)
ব্যাখ্যা:
হ্ম-এই যুক্তব্যঞ্জনে বর্ণ আছে - হ + ম। হ্ম-সহযােগে গঠিত কয়েকটি শব্দ ব্রাহ্মণ, ব্রাহ্মণবাড়িয়া, ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্মপুত্র। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ কী কী?
ক
ঠোঁট ও জিহ্বা
খ
কণ্ঠ ও তালু
গ
কণ্ঠ ও জিহ্বা
ঘ
জিহ্বা ও দাঁত
সঠিক উত্তর:
ক (ঠোঁট ও জিহ্বা)
ব্যাখ্যা:
বাংলা একাডেমীর রেফারেন্স ছাড়া অন্য কোন বইকে আমরা বোর্ড বই থেকে এগিয়ে রাখি না। তাই, সঠিক উত্তর 'জিহ্বা ও ওষ্ঠ' ধরা হল। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ হচ্ছে জিহ্বা ও ওষ্ঠ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ হচ্ছে কণ্ঠ ও জিহ্বা। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
'জরুরি > জরুলি' ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
ক
ব্যঞ্জন বিকৃতি
খ
সমীভবন
গ
বিষমীভবন
ঘ
ধ্বনিবিপর্যয়
সঠিক উত্তর:
গ (বিষমীভবন)
ব্যাখ্যা:
দুটো সমবর্ণের একটির অপরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন : শরীর > শরীল, লাল > নাল, আরমারি > আলমারি, জরুরি > জরুলি, মর্মর > মার্বেল, লাঙ্গল > নাঙ্গল, নুকসান (আরবি) > লােকসান ইত্যাদি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
বাংলা উচ্চারণে ‘এ’ ধ্বনির কয় প্রকার উচ্চারণ রয়েছে?
ক
১
খ
২
গ
৩
ঘ
৪
সঠিক উত্তর:
খ (২)
ব্যাখ্যা:
বাংলা উচ্চারণে ‘এ’ ধ্বনির ২ প্রকার উচ্চারণ রয়েছে। যথা- এ এবং এ্যা। উদাহরণ- একটি > একটি; এক > এ্যাক' ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
'ধাইমা > দাইমা' ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
ক
ব্যঞ্জনচ্যুতি
খ
ব্যঞ্জন বিকৃতি
গ
ধ্বনি বিপর্যয়
ঘ
সম্প্রকর্ষ
সঠিক উত্তর:
খ (ব্যঞ্জন বিকৃতি)
ব্যাখ্যা:
শব্দের মধ্যে কোন কোন সময় কোন ব্যঞ্জন পরিবর্তিত হয় নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে ব্যঞ্জনবিকৃতি বলে। যেমন: কবাট > কপাট, ধোবা > ধোপা, ধাইমা > দাইমা ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
ভাষা প্রকাশের মাধ্যম কয়টি?
ক
১টি
খ
২টি
গ
৩টি
ঘ
৪টি
সঠিক উত্তর:
খ (২টি)
ব্যাখ্যা:
প্রত্যেক ভাষার প্রকাশের মাধ্যম ২টি। যথা- মৌখিক বা কথ্য এবং লৈখিক বা লেখ্য। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে-
ক
অসমীকরণ
খ
সমীভবন
গ
বিষমীভবন
ঘ
অপিনিহিতি
সঠিক উত্তর:
ক (অসমীকরণ)
ব্যাখ্যা:
একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ। যেমন- ধপ + ধপ = ধপাধপ, টপ + টপ = টপাটপ ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
নিচের কোনটি নাসিক্য বর্ণ নয়?
ক
ম
খ
হ
গ
ঙ
ঘ
ন
সঠিক উত্তর:
খ (হ)
ব্যাখ্যা:
নাসিক্য বর্ণ ৫ টি - ঙ, ঞ, ণ, ন, ম। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
বাংলা বর্ণমালার কেন্দ্রীয় স্বরবর্ণ কোনটি?
ক
অ
খ
আ
গ
ই
ঘ
ঈ
সঠিক উত্তর:
খ (আ)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)