উপসর্গ

বাংলা ব্যাকরণের উপসর্গ MCQ। বাংলা, তৎসম ও বিদেশি উপসর্গ নিয়ে বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নোত্তর।

মোট 199 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 14
1
'বিকার' শব্দটিতে 'বি'- উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েহে?
ক অভাব
খ অপ্রকৃতস্থ
গ বিপরীত
ঘ বিশেষ রূপ
সঠিক উত্তর: খ (অপ্রকৃতস্থ)
ব্যাখ্যা:
'বিকার' শব্দটিতে 'বি'- তৎসম উপসর্গের উদাহরণ যা দ্বারা অপ্রকৃতস্থ বুঝানো হয়েছে। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি; যথা- প্র, প্ররা, অপ, সম্‌, নি, অব, অনু, নির্‌, দুর্‌, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ একুশটি; যথা- অ, অঘা, অজ, অনা, আ, আড়্‌, আন্‌, আব্‌, ইতি, উন্‌ (উনু, উনা), কদ্‌, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
2
শব্দের আগে বসে
ক প্রত্যয়
খ অনুসর্গ
গ বিভক্তি
ঘ উপসর্গ
সঠিক উত্তর: ঘ (উপসর্গ)
3
'অপব্যয়' এর 'অপ' উপসর্গটি কি অর্থে ব্যবহ্নত?
ক নিকৃষ্ট
খ বৈপরিত্য
গ বিকৃতি
ঘ সামীপ্য
সঠিক উত্তর: ক (নিকৃষ্ট)
ব্যাখ্যা:
অপ উপসর্গের ব্যবহার- বিপরীত অর্থে- অপমান, অপকার, অপচয়, অপবাদ। নিকৃষ্ট অর্থে-অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ, অপব্যয় । স্থানান্তর অর্থে- অপসারণ, অপহরণ, অপনোদন বিকৃতি অর্থে- অপমৃত্য ।
4
'অপসংস্কৃতি' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
ক দেশী উপসর্গ যোগে
খ আরবি উপসর্গ যোগে
গ সংস্কৃত উপসর্গ যোগে
ঘ ফারসি উপসর্গ যোগে
সঠিক উত্তর: গ (সংস্কৃত উপসর্গ যোগে)
ব্যাখ্যা:
সংস্কৃত উপসর্গ - প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, উপ, অধি, আ। 'অপসংস্কৃতি'তে অপ কথাটি নিকৃষ্টার্থে ব্যবহৃত হয়েছে।
5
'টহল' কোন বিদেশি ভাষার শব্দ?
ক আরবি
খ হিন্দি
গ পর্তুগিজ
ঘ তুর্কি
সঠিক উত্তর: খ (হিন্দি)
ব্যাখ্যা:
আরবি - অন্দর, আজগুবি, আমানত, আসামি, ইশারা,তবলা। হিন্দি - টহল, আচ্ছা, ডেমরা, ধোলাই, চানা, জিলাপি, ঝামেলা। পর্তুগিজ - মার্কা, জানালা কামিজ, ইস্পাত, তামাক, বেহালা, গুদাম। তুর্কি - উজবুক, কোর্মা, বন্দুক, বারুদ, বেগম, কাঁচি, বাবা।
6
'আলখাল্লা' কোন ভাষার শব্দ?
ক মারাঠি
খ তুর্কি
গ আরবি
ঘ ফারসি
সঠিক উত্তর: খ (তুর্কি)
ব্যাখ্যা:
তুর্কি - উজবুক, আলখোল্লা, কোর্মা, বাইজি, তোশক, চাকু, বাবুর্চি ইত্যাদি। আরবি- অন্দর, আজগুবি, আদাব, আদালত, নকশা, হুলিয়া, মুলতবি ইত্যাদি। ফারসি- কারখানা, বনাম, তাজা, দরিয়া, সেতার,জবানবন্দি, তালাশ,পায়তারা ইত্যাদি
7
'চারণ' শব্দের অর্থ কোনটি?
ক চারা লাগানো
খ স্তুতি পাঠক
গ ভ্রমণ করা
ঘ সংকলন
সঠিক উত্তর: খ (স্তুতি পাঠক)
ব্যাখ্যা:
চারণ-(বিশেষ্য পদ) স্তূতিপাঠক, চারণ-র্চ‌+ণিচ্‌+অন।
8
নিচের কোনটি ফারসি উপসর্গ নয়?
ক কম
খ বর
গ দর
ঘ দম
সঠিক উত্তর: ঘ (দম)
ব্যাখ্যা:
ফরাসি উপসর্গ - কার্, দর্, না, নিম্, ফি, বদ্, বে, বর্, ব্, কম্
9
রত্ন> রতন হওয়ার সন্ধি সূত্র—
ক স্বরভক্তি
খ স্বরসঙ্গতি
গ অভিশ্রুতি
ঘ অপিনিহিতি
সঠিক উত্তর: ক (স্বরভক্তি)
ব্যাখ্যা:
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে।একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
10
মধ্যস্বরাগম এর সমার্থক কোনটি?
ক স্বরসঙ্গতি
খ অভিশ্রুতি
গ সম্প্রকর্ষ
ঘ বিপ্রকর্ষ
সঠিক উত্তর: ঘ (বিপ্রকর্ষ)
ব্যাখ্যা:
মধ্যস্বরাগম এর অপর নাম বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
11
'পরি' উপসর্গযোগে গঠিত ' পরিসীমা' শব্দের কোন অর্থটি সঠিক নয়?
ক চতুর্দিক
খ গন্ডিবদ্ধ
গ সম্যকরুপে
ঘ শেষ
সঠিক উত্তর: গ (সম্যকরুপে)
12
'আড় ' কোন শ্রেণীর উপসর্গ?
ক তৎসম
খ বিদেশী
গ খাঁটি বাংলা
ঘ অর্ধ -তৎসম
সঠিক উত্তর: গ (খাঁটি বাংলা)
ব্যাখ্যা:
‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়।
13
নিম্নের কোন শব্দটিতে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে?
ক পরিহার
খ হাভাতে
গ উৎকর্ষ
ঘ বেশরম
সঠিক উত্তর: খ (হাভাতে)
ব্যাখ্যা:
কতকগুলো অব্যয় নামবাচক বা কৃদান্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরির্বতন সাধন করে, এগুলোকে উপসর্গ বলে। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, “সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সঙ্কোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে।” উপসর্গ সাধারণত তিন প্রকার। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি;
14
কোন উপসর্গ ‘খ্যাতি’ অর্থে ব্যবহৃত?
ক অপ
খ পরা
গ সম
ঘ প্র
সঠিক উত্তর: ঘ (প্র)
15
. 'অধিকার'- শব্দে 'অধি' উপসর্গটি কি অর্থ নির্দেশ করে?
ক সদৃশ
খ বিশেষ
গ পর্যন্ত
ঘ আধিপত্য
সঠিক উত্তর: ঘ (আধিপত্য)
ব্যাখ্যা:
অধিকার, অধিপতি ও অধিবাসী শব্দে অধি উপসর্গটি আধিপত্য নির্দেশ করে।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)