অনুসর্গ

বাংলা ব্যাকরণের অনুসর্গ MCQ। হতে, থেকে, দিয়ে সহ বাংলা অনুসর্গের ব্যবহার নিয়ে বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর।

মোট 31 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 3
1
নিচের কোন অনুসর্গদ্বয় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়?
ক প্রতি, দিয়ে
খ বিহনে, তরে
গ ব্যতীত, উপ
ঘ কর্তৃক, হইতে
সঠিক উত্তর: ঘ (কর্তৃক, হইতে)
ব্যাখ্যা:
দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক, হইতে (হতে), চেয়ে, অপেক্ষা, মধ্যে প্রভৃতি অনুসর্গগুলো বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়।
3
'এদেশের মাঝে একদিন সব ছিল।' বাক্যে 'মাঝে' অনুসর্গটি কি অর্থে ব্যবহ্নত হয়েছে?
ক ঐকদেশিক
খ মধ্যে
গ ব্যাপ্তি
ঘ সর্বত্র
সঠিক উত্তর: ক (ঐকদেশিক)
ব্যাখ্যা:
'মাঝে' অনুসর্গটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়। মধ্যে অর্থে- সীমার মাঝে অসীম তুমি। ঐকদেশিক অর্থে- এ দেশের মাঝে একদিন সব ছিলো। ক্ষণকাল অর্থে- নিমেষ মাঝেই সব শেষ। উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরন
4
'আছো তুমি জগৎ মাঝারে' এখানে 'মাঝারে' অনুসর্গটির অর্থবোধকতা কি?
ক মধ্যে
খ ব্যাপ্তি
গ বাইরে
ঘ নিকট
সঠিক উত্তর: খ (ব্যাপ্তি)
ব্যাখ্যা:
এখানে, মাঝারে শব্দের অর্থ- ব্যাপ্তি। ব্যাপ্তি শব্দের অর্থ- সীমা, পরিসর, প্রসার, বিস্তৃত। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
5
সংস্কৃত উপসর্গ যোগে গঠিত শব্দ নয় কোনটি?
ক ভরদুপুর
খ পরাজয়
গ দুর্নীতি
ঘ প্রচার
সঠিক উত্তর: ক (ভরদুপুর)
ব্যাখ্যা:
সংস্কৃত উপসর্গ - প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, উপ, অধি, আ।
6
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই?
ক তাকে বলতে দাও
খ তুমি বল, আমি শুনি
গ আমরা বাচঁতে চাই
ঘ সে দেখতে লাগলো
সঠিক উত্তর: খ (তুমি বল, আমি শুনি)
ব্যাখ্যা:
'তুমি বলো, আমি শুনি' বাক্যে অসমাপিকা ক্রিয়া নেই। অন্য বাক্যগুলোতে— বলতে, বাঁচতে, দেখতে অসমাপিকা ক্রিয়া।
7
বিশেষণ থেকে বিশেষ্য সাধিত শব্দটি হল?
ক অগ্রিম
খ জটিল
গ গ্রাম্য
ঘ ঘনত্ব
সঠিক উত্তর: ঘ (ঘনত্ব)
8
আশু> আউশ- এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এর উদাহরণ?
ক অপিনিহিতি
খ সমীভবন
গ বিপ্রকর্ষ
ঘ বর্ণ বিপর্যয়
সঠিক উত্তর: ক (অপিনিহিতি)
ব্যাখ্যা:
কোন শব্দের মধ্যকার স্বরধ্বনি (ই বা উ) যদি যথাস্থানে উচ্চারিত না হয়ে পূর্বে উচ্চারিত হয় তবে তাকে অপিনিহিতি বলে। যেমন: আশু থেকে আউশ, আজি থেকে আইজ, বাক্য থেকে বাইক্য।
9
যে রীতিতে 'স্নান' শব্দটি 'সিনান' শব্দে পরিণত হয় তার নাম—
ক অভিকর্ষ
খ বিপ্রকর্ষ
গ স্বরাগম
ঘ অভিশ্রুতি
সঠিক উত্তর: খ (বিপ্রকর্ষ)
10
'নিন্দিত' অর্থে কোন উপসর্গটির ব্যবহার হয়?
ক কদ্
খ কু
গ আব
ঘ হা
সঠিক উত্তর: ক (কদ্)
ব্যাখ্যা:
উদাহরণ/প্রয়োগ- কদাকার, কদর্য ইত্যাদি
11
Feudalism -এর পারিভাষিক শব্দ -
ক সামন্তবাদ
খ বন্ধক
গ দালাল
ঘ পুনর্বাসন
সঠিক উত্তর: ক (সামন্তবাদ)
ব্যাখ্যা:
সামন্তবাদ = Feudalism. বন্ধক = Pledge দালাল = Broker পূনর্বাসন = Exoneration
12
কোন দুটি অনুসর্গ অব্যয়?
ক ছি! ছি! ওগো
খ না, উঃ
গ অবশ্য, নিশ্চয়ই
ঘ দ্বারা, দিয়া
সঠিক উত্তর: ঘ (দ্বারা, দিয়া)
13
দ্বারা, দিয়া, হইতে, থেকে -এগুলোকে বলে-
ক অব্যয়
খ উপসর্গ
গ অনুসর্গ অব্যয়
ঘ অনন্বয়ী অব্যয়
সঠিক উত্তর: গ (অনুসর্গ অব্যয়)
14
পুস্তিকা শব্দে ইকা কোন অর্থে যুক্ত হয়েছে ?
ক বহুবচন বোঝাতে
খ বৃহদার্থে
গ ক্ষুদ্রার্থে
ঘ বিশেষ অর্থে
সঠিক উত্তর: গ (ক্ষুদ্রার্থে)
15
শরতের পর আসে বসন্ত- এখানে পর অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক বিরতি
খ দীর্ঘবিরতি
গ অল্পবিরতি
ঘ নৈকট্য
সঠিক উত্তর: খ (দীর্ঘবিরতি)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)