অনুবাদ
বাংলা অনুবাদ MCQ। ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজি অনুবাদ নিয়ে বিসিএস ও চাকরির পরীক্ষার প্রশ্নোত্তর।
মোট 50 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 4' Penny wise,pound foolish' এর সঠিক অনুবাদ হলো-
ক
পেনিতে জ্ঞানী,পাউন্ডে বোকা
খ
বজ্র আটুনি ফসকা গেরো
গ
দেখতে বোকা কিন্তু চালাক
ঘ
কম জ্ঞানী বেশি বোকা
সঠিক উত্তর:
খ (বজ্র আটুনি ফসকা গেরো)
Nero fiddle while Rome burns এর সঠিক অনুবাদ কি?
ক
রোম যখন পুড়ে নিরো তখন বাঁশি বাজায়
খ
কারো পৌষ মাস কারো সর্বনাশ
গ
দেখতে বোকা কিন্তু চালাক
ঘ
কম জ্ঞানী বেশি বোকা
সঠিক উত্তর:
খ (কারো পৌষ মাস কারো সর্বনাশ)
'বুমেরাং' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক
জাপানি
খ
স্পেনিশ
গ
অস্ট্রেলিয়া
ঘ
পর্তুগিজ
সঠিক উত্তর:
গ (অস্ট্রেলিয়া)
ব্যাখ্যা:
জাপানি- রিক্সা, হাসনাহেনা, ক্যারাটে, জুডো, হারিকিরি। পর্তুগিজ - আলপিন, পাউরুটি, সাবান, বালতি, চাবি,জানালা। অস্ট্রেলিয় - বুমেরাং, ক্যাঙারু।
'মগজ' শব্দের উচ্চারণ-
ক
মগোজ্
খ
মোগজ্
গ
মোগোজ্
ঘ
মগজ্
সঠিক উত্তর:
ক (মগোজ্)
নিচের কোনটি শব্দালঙ্কার নয়–
ক
শৃঙ্খলা
খ
যমক
গ
অনুপ্রাস
ঘ
বক্রোক্তি
সঠিক উত্তর:
ক (শৃঙ্খলা)
নিচের কোনটি নাসিক্য ধ্বনি নয় ?
ক
ঙ
খ
ঝ
গ
ণ
ঘ
ম
সঠিক উত্তর:
খ (ঝ)
ব্যাখ্যা:
আনুনাসিক বা নাসিক্য ধ্বনি : ঙ, ঞ, ণ, ন, ম- এদের উচ্চারণের সময় এবং ং, ঁ কোন ধ্বনির সঙ্গে থাকলে তাদের উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের হওয়ার সময় কিছু বাতাস নাক দিয়ে বা নাসারন্ধ্র দিয়েও বের হয়। উচ্চারণ করতে নাক বা নাসিক্যের প্রয়োজন হয় বলে এগুলোকে বলা হয় আনুনাসিক বা নাসিক্য ধ্বনি।
'ক্ষ' যুক্তবর্ণটির সঠিক উচ্চারণ-
ক
ষক
খ
খক
গ
কখ
ঘ
কষ
সঠিক উত্তর:
ঘ (কষ)
ব্যাখ্যা:
১. ক্ষ = ক+ষ ২. ষ্ণ = ষ+ণ ৩. জ্ঞ = জ+ঞ ৪. ঞ্জ = ঞ+জ ৫. ক্ষ্ম = ক্ষ + ম = ক + ষ + ম
'ন সুর = অসুর'- এখানে কী অর্থে নঞ্ তৎপুরুষ সমাস হয়েছে ?
ক
অভাব
খ
ভিন্নতা
গ
অল্পতা
ঘ
বিরোধ
সঠিক উত্তর:
ঘ (বিরোধ)
কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত ?
ক
দেশান্তর
খ
গ্রামান্তর
গ
তেপান্তর
ঘ
লোকান্তর
সঠিক উত্তর:
গ (তেপান্তর)
ব্যাখ্যা:
যে সমাসে পূর্বপদে থাকে সংখ্যাবাচক শব্দ ও পরপদে থাকে বিশেষ্য এবং পরপদ তথ বিশেষ্যটির অর্থ প্রাধান্য পায়, তাকে দ্বিগু সমাস বলে। তেপান্তরের ব্যাসবাক্য- তিন বা তে প্রান্তরের সমাহার।
'নির্বন্ধ ' অর্থ কী?
ক
বিধান
খ
আগ্রহ
গ
নিবিড়
ঘ
সত্য
সঠিক উত্তর:
ক (বিধান)
'কালি-কলম ' পত্রিকার সম্পাদক কে ?
ক
প্রেমেন্দ্র মিত্র
খ
বিষ্ণু দে
গ
মোজাম্মেল হক
ঘ
রওশান আলী
সঠিক উত্তর:
ক (প্রেমেন্দ্র মিত্র)
কর - অলস ব্যক্তি কখনো সুখী হয়না।
ক
An idle man is always happy
খ
The idle man is never happy
গ
idle man is never happy
ঘ
An idle man is never happy
সঠিক উত্তর:
ঘ (An idle man is never happy)
কপোল ভাসিয়া যায় -জলে ।
ক
নয়নের
খ
চোখের
গ
বৃষ্টির
ঘ
ঝর্ণার
সঠিক উত্তর:
ক (নয়নের)
'কী আঁচল বিছায়েছ _____নদীর কূলে কূলে ।" শূন্যস্থানে কোন কোন শব্দ হবে ?
ক
শান্ত ছায়ায়
খ
বটের মূলে
গ
সাগর তলে
ঘ
গাছের তলে
সঠিক উত্তর:
খ (বটের মূলে)
He is out of luck - এর সঠিক অনুবাদ কোনটি ?
ক
তার ভাগ্য খারাপ
খ
সে ভাগ্যহীন
গ
তার পোড়া কপাল
ঘ
সে ভাগ্য ছাড়া
সঠিক উত্তর:
গ (তার পোড়া কপাল)
ব্যাখ্যা:
He is out of luck =তার পোড়া কপাল
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)