অনুজ্ঞা
বাংলা ব্যাকরণের অনুজ্ঞা সম্পর্কিত MCQ। বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষায় আসা অনুজ্ঞার প্রকারভেদ ও উদাহরণ।
মোট 30 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2'অভিধা' শব্দের বিশেষণ কোনটি ?
ক
উপাধি
খ
অভিহিত
গ
অভিধান
ঘ
অভিধিত
সঠিক উত্তর:
খ (অভিহিত)
'ভৌতিক' শব্দের বিশেষ্য কোনটি ?
ক
ভূত
খ
ভীত
গ
ভয়ার্ত
ঘ
ভয়াল
সঠিক উত্তর:
ক (ভূত)
ব্যাখ্যা:
ভীত, ভয়ার্ত, ভয়াল হলো বিশেষ্য 'ভয়' শব্দের বিশেষণ।
'লোভ' শব্দের বিশেষণ নয় কোনটি?
ক
লুব্ধ
খ
লোলুপ
গ
লোভী
ঘ
লুব্ধক
সঠিক উত্তর:
ঘ (লুব্ধক)
ব্যাখ্যা:
লুব্ধক একটি বিশেষ্য পদ যার অর্থ নক্ষত্রমন্ডলবিশেষ, ব্যাধ। লুব্ধক হলো পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা।
'ষ্ণ' যুক্তবর্ণটির সঠিক উচ্চারণ -
ক
নশ
খ
শন
গ
ষণ
ঘ
সন
সঠিক উত্তর:
গ (ষণ)
ব্যাখ্যা:
১. ষ্ণ = ষ+ণ ২. ক্র = ক + ্র (র-ফলা) ৩. গ্ধ = গ + ধ ৪. ত্র = ত + ্র (র-ফলা) ৫. ক্ত = ক + ত
'একাগ্র' শব্দটি কোন পদ ?
ক
বিশেষ্য
খ
নাম বিশেষণ
গ
বিশেষণ
ঘ
অব্যয়
সঠিক উত্তর:
গ (বিশেষণ)
ব্যাখ্যা:
একাগ্র /বিশেষণ পদ/: এক বিষয়ে আসক্ত, বিণ. অনন্যমনা; একনিষ্ঠ; অভিনিবিষ্ট (একাগ্র মনে, একাগ্র চিত্ত)।
'পাখি সব করে রব' বাক্যে 'সব' কি?
ক
নির্দেশক সর্বনাম
খ
অনির্দিষ্ট সর্বনাম
গ
সাপেক্ষ সর্বনাম
ঘ
অনাদিবাচক সর্বনাম
সঠিক উত্তর:
খ (অনির্দিষ্ট সর্বনাম)
ব্যাখ্যা:
অনির্দিষ্ট সর্বনাম : অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয়, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন—এখানে কেউ নেই। আমার কিছু বলার নেই।
কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক
আমি ভাত খাচ্ছি
খ
আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ
আমি দুপুরে ভাত খাই
ঘ
তাড়াতাড়ি ভার খেয়ে ওঠ
সঠিক উত্তর:
গ (আমি দুপুরে ভাত খাই)
ব্যাখ্যা:
যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের (মনোভাব) সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে।
রেখো মা দাসেরে মনে । বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
ক
করণে ২য়া
খ
কর্মে ২য়া
গ
অপাদানে ৩য়া
ঘ
অধিকরণে ২য়া
সঠিক উত্তর:
খ (কর্মে ২য়া)
ব্যাখ্যা:
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম
'হাতে দূর্বা জানানো ' বাগধারাটির অর্থ কি ?
ক
ছন্নছাড়া
খ
অলুক্ষনে
গ
আলসেমির লক্ষণ
ঘ
পাতানো মামা
সঠিক উত্তর:
গ (আলসেমির লক্ষণ)
ব্যাখ্যা:
ছন্নছাড়া- লক্ষীছাড়া, অলুক্ষনে- হাড়হাভাতে, আলসেমির লক্ষণ - হাতে দূর্বা দেখানো, শকুনি মামা- কুচক্রী
মুনীর চৌধুরী শহিদ হন কো সালে ?
ক
১৯৬৮
খ
১৯৬৯
গ
১৯৭০
ঘ
১৯৭১
সঠিক উত্তর:
ঘ (১৯৭১)
ব্যাখ্যা:
পাক হানাদার বাহিনী যখন বুঝতে পারল তাদের পরাজয় নিশ্চিত ,তখন তারা এক ঘৃণ্য খেলায় মত্ত হয়ে বাঙালি জাতির সূর্যসন্তানদেরকে ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর তাদের বাসা -বাড়ি অফিস থেকে তুলে ধরে নিয়ে গিয়ে হত্যা করে ।যাদেরকে হত্যা করা হয় তাদের মধ্যে শহিদ বুদ্ধিজীবি মুনীর চৌধুরীও ছিলেন ।বর্তমানে বাংলাদেশে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয় ।
'কুলায় কালস্রোত ' কার লেখা ?
ক
ইমদাদুল হক মিলন
খ
সৈয়দ আলী আহসান
গ
আব্দুল্লাহ আল মামুন
ঘ
শওকত আলী
সঠিক উত্তর:
ঘ (শওকত আলী)
ব্যাখ্যা:
শওকত আলী (জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৩৬ - ২৫ জানুয়ারি, ২০১৮) একজন বাঙালি কথাসাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক। তিনি বিংশ শতাব্দীর শেষভাগে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গল্প ও উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেন। ১৯৯০ সালে সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।
'ছোট বকুল পুরের যাত্রী 'গ্রন্থটির রচয়িতা কে?
ক
মানিক বন্দ্যোপাধ্যায়
খ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ
নারায়ণ গঙ্গোপাধ্যায়
সঠিক উত্তর:
ক (মানিক বন্দ্যোপাধ্যায়)
ময়মনসিংহ গীতিকা নয়-
ক
ভেলুয়া
খ
মহুয়া
গ
চন্দ্রাবতী
ঘ
মলুয়া
সঠিক উত্তর:
ক (ভেলুয়া)
ব্যাখ্যা:
ময়মনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে।[১] প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে।
নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত ?
ক
পড়ালাম
খ
পড়িয়েছিলাম
গ
পড়াতাম
ঘ
পড়ছি
সঠিক উত্তর:
গ (পড়াতাম)
ব্যাখ্যা:
প্রশ্নে প্রদত্ত 'পড়াতাম ' ক্রিয়াটি অব্যস্ততা অর্থে ব্যবহৃত হয় ,তাই এটি নিত্যবৃত্ত অতীত । অতীতকালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় ,তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে । যেমন -আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম
ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল -
ক
বিশেষভাবে সংশোধন
খ
বিশেষভাবে পরিমার্জন
গ
বিশেষভাবে বিশ্লেষণ
ঘ
বিশেষভাবে সংশ্লেষণ
সঠিক উত্তর:
গ (বিশেষভাবে বিশ্লেষণ)
ব্যাখ্যা:
সংস্কৃত ব্যাকরণ = বি+আ+ √ কৃ + অন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ ।ভাষা ব্যবহারের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়মই হচ্ছে ব্যাকরণ । এক কথায় ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)