প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019) || 2019
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নব্যাংক - প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019) || 2019 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 75 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5আমি , তুমি ও সে -
ক
সবাই
খ
আমাদের
গ
সকলে
ঘ
আমরা
সঠিক উত্তর:
ঘ (আমরা)
ব্যাখ্যা:
তুমি, আমি ও সে = আমরা
"বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে ' বাক্যটি কোন শ্রেণির?
ক
জটিল
খ
যৌগিক
গ
সরল
ঘ
মিশ্র
সঠিক উত্তর:
খ (যৌগিক)
ব্যাখ্যা:
এবং, কিন্তু, নতুবা ইত্যাদি থাকলে যৌগিক বাক্য হয়
The opposite of "optimism" is -
ক
pestilence
খ
pessimism
গ
opulence
ঘ
opportunities
সঠিক উত্তর:
খ (pessimism)
ব্যাখ্যা:
Optimism - আশাবাদ Pestilence - মহামারী Opportunities - সুযোগ - সুবিধা Opulence - সমৃদ্ধি Pessimism - হতাশাবাদ সুতরাং optimism এর বিপরীতার্থক শব্দ pessimism হচ্ছে ।
Choose the correct spelling-
ক
Definetion
খ
Definition
গ
Defination
ঘ
Difination
সঠিক উত্তর:
খ (Definition)
ব্যাখ্যা:
সঠিক উত্তর = definition
I wish I -- the wings of a bird .
ক
have
খ
owned
গ
put on
ঘ
had
সঠিক উত্তর:
ঘ (had)
ব্যাখ্যা:
কাল্পনিক কোনো কিছু ভাবলে wish এর পরে past tense হয়।
The plural form of 'mouse' is -
ক
mousse
খ
mice
গ
mouses
ঘ
mices
সঠিক উত্তর:
খ (mice)
ব্যাখ্যা:
mouse এর plural হলো mice.
Solicit means .
ক
Legal
খ
Bright
গ
Seek
ঘ
Give
সঠিক উত্তর:
গ (Seek)
ব্যাখ্যা:
Solicit (সনির্বন্ধ আবেদন করা) - এর সমার্থক শব্দ Seek (চাওয়া)।
What is the verb of word 'shortly '?
ক
shorter
খ
shortness
গ
short
ঘ
shorten
সঠিক উত্তর:
ঘ (shorten)
ব্যাখ্যা:
Noun Verb Adjective Adverb Shortness Shorten Short Shortly Short এর comparative degree shorter
"He came of with flying colours" মানে -
ক
তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
খ
তিনি রং ছিটাতে ছিটাতে এসছিলেন
গ
বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসছিলেন ।
ঘ
তিনি উড়ন্ত রঙ নিয়ে এসছিলেন
সঠিক উত্তর:
ক (তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন)
ব্যাখ্যা:
Came of with flying colors - এর অর্থ বিনয়ী হওয়া, সাফল্য অর্জন করা । সুতরাং phrase টির meaning হিসাবে (ক) - ই ঠিক ।
কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার নেয়?
ক
১৯৯০ সালের ৩রা আগস্ট
খ
১৯৯০ সালের ৩ রা জুলাই
গ
১৯৯০ সালের ৩রা সেপ্টেম্বর
ঘ
১৯৯০ সালের ৩রা মে
সঠিক উত্তর:
ক (১৯৯০ সালের ৩রা আগস্ট)
ব্যাখ্যা:
বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার নেয় ১৯৯০ সালের ৩রা আগষ্ট ২০ নভেম্বর ১৯৮৯ জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ গৃহিত হয়। ৩ আগষ্ট ১৯৯০ বিশ্বের প্রথম ২২ টি দেশ শিশু অধিকার সনদে স্বাক্ষর করে। এর মধ্যে বাংলাদেশ অন্যতম।
বাংলায় 'স্বাধীন সুলতানী'শাসন প্রতিষ্ঠা করেন কে?
ক
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
খ
ফখরুদ্দিন মোবারক শাহ
গ
নবাব আলীবর্দী খান
ঘ
নবাব সিরাজউদ্দৌলা
সঠিক উত্তর:
খ (ফখরুদ্দিন মোবারক শাহ)
ব্যাখ্যা:
১৩৩৮ সালে বাংলায় স্বাধীন সুলতানী যুগের সূচনা করেন ফখরুদ্দিন মোবারক শাহ । বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি । তিনি ১২০৪ সালে বাংলা জয় করেন । বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা । আলীবর্দী খান ছিলেন তার নানা ।
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক
মস্কো
খ
ওয়াশিংটন
গ
দিল্লী
ঘ
সাংহাই
সঠিক উত্তর:
ঘ (সাংহাই)
ব্যাখ্যা:
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিক্স দেশসমূহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক অতীতে ব্যাঙ্কটি ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নামে পরিচিত ছিল। এর সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাই। এনডিবি চুক্তির মতে "ব্যাংক ঋণ, গ্যারান্টী, ইকুইটি অংশগ্রহণ এবং অন্যান্য আর্থিক উপকরণের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রকল্পগুলিকে সমর্থন করবে।" তাছাড়া, এনডিবি "আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য আর্থিক সংস্থার সাথে সহযোগিতা করবে এবং ব্যাঙ্ক দ্বারা সমর্থিত প্রকল্পগুলির জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে
কার পৃষ্ঠোপাষকতায় 'নালন্দা বিশ্ববিদ্যালয়' জ্ঞান -বিজ্ঞানের প্রাণকেন্দ্র হয়ে উঠে?
ক
দেবপাল
খ
বিগ্রহ পাল
গ
নারায়ণপাল
ঘ
ধর্মপাল
সঠিক উত্তর:
ঘ (ধর্মপাল)
ব্যাখ্যা:
ধর্মপালের পৃষ্ঠপোষকতায় লালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা হয়।
এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
ক
ইয়াংসিকিয়াং
খ
ব্রহ্মপুত্র
গ
হোয়াংহো
ঘ
ইউফ্রেটিস
সঠিক উত্তর:
ক (ইয়াংসিকিয়াং)
ব্যাখ্যা:
এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং । নদীটি চীনে অবস্থিত । তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে। ইউফ্রেটিস নদীর উৎপত্তি তুরস্কে । বাংলাদেশের বৃহত্তম নদের নাম ব্রহ্মপুত্র । হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় ।
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত?
ক
হরমুজ
খ
জিব্রাল্টার
গ
দার্দানেলিস
ঘ
বসফরাস
সঠিক উত্তর:
খ (জিব্রাল্টার)
ব্যাখ্যা:
ভূমধ্যসাগর (ইংরেজি: Mediterranean Sea) ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী একটি সাগর। এটি জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত এবং উত্তরে দক্ষিণ ইউরোপ ও অ্যানাটোলিয়া, দক্ষিণে উত্তর আফ্রিকা, পূর্বে লেভ্যান্ট এর দ্বারা প্রায় পুরোপুরি আবদ্ধ। যদিও সাগরটিকে মাঝে মাঝে আটলান্টিক মহাসাগরের অংশ হিসেবে বিবেচনা করা হয়।ভূতাত্ত্বিক প্রমাণ নির্দেশ করে যে ভূমধ্যসাগর প্রায় ৫৯ লক্ষ বছর আগে আটলান্টিক মহাসাগরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং ৫৩ লক্ষ বছর আগে যানক্লিন বন্যায় পুনরায় পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আংশিক বা সম্পূর্নভাবে প্রায় ৬ লক্ষ বছর ধরে শুষ্ক ছিল।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)