প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-02) (26-06-2019) || 2019
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নব্যাংক - প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-02) (26-06-2019) || 2019 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 72 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5অবাক কাজ এর ইংরেজী-
ক
The work wonderful
খ
The wonderful work
গ
The beautiful work
ঘ
What is strange?
সঠিক উত্তর:
খ (The wonderful work)
ব্যাখ্যা:
অবাক কাজ এর ইংরেজী - The wonderful work
Choose the correct sentence :
ক
Poors are not always dishonest
খ
The poors are not always dishonest
গ
The poor is not always dishonest
ঘ
The poor are not always dishonest
সঠিক উত্তর:
ঘ (The poor are not always dishonest)
ব্যাখ্যা:
'The + Adjective' works as plural Noun.
What is the antonym of ' Gentle'
ক
Harsh
খ
Cleaver
গ
Modest
ঘ
Rude
সঠিক উত্তর:
ঘ (Rude)
ব্যাখ্যা:
rude (adjective) offensively impolite or bad - mannered. "she had been rude to her boss" Similar: ill - mannered bad - mannered impolite discourteous impertinent
"Hardly ' means -
ক
frequently
খ
scarcely
গ
positively
ঘ
very often
সঠিক উত্তর:
খ (scarcely)
ব্যাখ্যা:
scarcely (adverb) only just; almost not. "her voice is so low I can scarcely hear what she is saying" Similar: hardly barely only just
পাখির ডাক -
ক
কেকা
খ
কুজন
গ
হ্রেষা
ঘ
অজিন
সঠিক উত্তর:
খ (কুজন)
ব্যাখ্যা:
’কুজন' শব্দের অর্থ পাখির ডাক।
"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি" পংক্তির রচয়িতা কে?
ক
নজরুল ইসলাম
খ
জীবনানন্দ দাশ
গ
সুকান্ত ভট্রাচার্য
ঘ
শামসুল হক
সঠিক উত্তর:
গ (সুকান্ত ভট্রাচার্য)
ব্যাখ্যা:
সুকান্ত কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা - র (১৯৪৫) ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন। মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন। তাঁর রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য: ছাড়পত্র (১৯৪৭), পূর্বাভাস (১৯৫০), মিঠেকড়া (১৯৫১), অভিযান (১৯৫৩), ঘুম নেই (১৯৫৪), হরতাল (১৯৬২), গীতিগুচ্ছ (১৯৬৫) প্রভৃতি।
যিনি বক্তৃতা দনে পটু
ক
বাগ্মী
খ
সুবক্তা
গ
অনলবর্ষী
ঘ
বাকপটু
সঠিক উত্তর:
ক (বাগ্মী)
ব্যাখ্যা:
যিনি বক্তৃতা দানে পটু - বাগ্মী।
নিচের কোন বাগধারটি ভিন্নার্থক
ক
সুখের পায়রা
খ
শরতের শিশির
গ
সাপে নেউলে
ঘ
লক্ষ্মীর বরযাত্রী
সঠিক উত্তর:
গ (সাপে নেউলে)
ব্যাখ্যা:
শরতের শিশির” বাগধারাটির অর্থ - ক্ষণস্থায়ী।
"অদিতি" শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক
নীর
খ
ক্ষিতি
গ
অবনী
ঘ
পৃথিবী
সঠিক উত্তর:
ক (নীর)
ব্যাখ্যা:
পৃথিবীর অন্যান্য সমার্থক শব্দ হলো - ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ - মণ্ডল।
'আট কপালে' অর্থ কী?
ক
হতভাগ্য
খ
সৌভাগ্যবান
গ
জ্ঞানী
ঘ
হতাশ
সঠিক উত্তর:
ক (হতভাগ্য)
ব্যাখ্যা:
আট কপালে বাগধারার অর্থ হলো - হতভাগ্য।
যা স্থায়ী নয়-
ক
নশ্বর
খ
ক্ষণস্থায়ী
গ
ক্ষণিক
ঘ
অস্থায়ী
সঠিক উত্তর:
ঘ (অস্থায়ী)
ব্যাখ্যা:
অস্থায়ী - [বিশেষণ পদ] যাহা স্থায়ী নহে, পাকা নহে এমন, (অস্থায়ী চাকরী, অস্থায়ী জীবন)। [বিশেষ্য পদ] অস্থায়িতা, অস্থায়িত্ব।
নিচের কোনটি মিশ্র শব্দ?
ক
ফটোকপি
খ
আলকাতরা
গ
খ্রিস্টাব্দ
ঘ
হরতাল
সঠিক উত্তর:
গ (খ্রিস্টাব্দ)
ব্যাখ্যা:
খ্রিস্টাব্দ - [বিশেষ্য পদ] খ্রিস্টের জন্ম হইতে গণনা করা হইয়াছে এমন, অব্দ বা বৎসর। [খ্রিস্ট + অব্দ]।
ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক
মরমর
খ
কড়কড়
গ
দরদর
ঘ
নড়নড়
সঠিক উত্তর:
খ (কড়কড়)
ব্যাখ্যা:
কড় - কড়, কড় - মড় - অব্য. মেঘের শব্দ বা কঠিন জিনিস চিবানোর শব্দ। [ধ্বন্যা.]। কড় - কড়ে বিণ. 1 শুকনো (কড়কড়ে ভাত); 2 ভঙ্গুর; 3 যা চিবালে কড়কড় করে। কড় - কড়ানি, কড় - মড়ানি বি. কড়কড় বা কড়মড় শব্দ।
বাংলায় 'স্বাধীন সুলতানী' শাসন প্রতিষ্ঠা করেন কে?
ক
নবাব আলীবর্দী খান
খ
নবাব সিরাজউদ্দৌলা
গ
ফখরুদ্দিন মোবারক শাহ
ঘ
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
সঠিক উত্তর:
গ (ফখরুদ্দিন মোবারক শাহ)
ব্যাখ্যা:
ফখরুদ্দীন মুবারক শাহ (ফার্সি/উর্দু:فخر الدين مبارك شاه) (শাসনকাল : ১৩৩৮ - ১৩৪৯) চৌদ্দ শতকে বাংলার সার্বভৌম শাসক ছিলেন। তার শাসনাধীন এলাকা বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণপূর্বাঞ্চল নিয়ে গঠিত ছিল। ফখরুদ্দীন মুবারক শাহ ছিলেন স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা। তিনিই বাংলার সার্বভৌম 'সুলতান'।
a ও b দুটি পূর্ণ সংখ্যা হলে a2+b2 এর সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে-
ক
ab
খ
3ab
গ
-ab
ঘ
2ab
সঠিক উত্তর:
ঘ (2ab)
ব্যাখ্যা:
কারণ = (a + b)^2 = a^2 + 2ab + b^2
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)