প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(২০ জেলা-৯৫৭৩-03)) (11-05-2018) || 2018
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নব্যাংক - প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(২০ জেলা-৯৫৭৩-03)) (11-05-2018) || 2018 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 65 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5What is the meaning of 'White Elephant'?
ক
A big elephant
খ
A precious rate possession
গ
An elephant of white colour
ঘ
A very costly and troublesome possession
সঠিক উত্তর:
ঘ (A very costly and troublesome possession)
Which of the following sentence is correct?
ক
Which shirt he bought is blue in colour
খ
That shirt which he has bought is blue in colour
গ
The shirt that which he bought is blue in colour
ঘ
The shirt which he bought is blue in colour
সঠিক উত্তর:
ঘ (The shirt which he bought is blue in colour)
'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কী ?
ক
অতিশয় অভদ্র
খ
পার্থক্য
গ
অভদ্র
ঘ
অপদার্থ
সঠিক উত্তর:
খ (পার্থক্য)
ব্যাখ্যা:
"ইতর বিশেষ" বাগধারাটির অর্থ পার্থক্য। আমড়া কাঠের ঢেঁকি বাগধারার অর্থ অপদার্থ।
সম্বোধনের পর কোন চিহ্ন বসে ?
ক
সেমিকোলন
খ
কমা
গ
কোনোটিই নয়
ঘ
দাঁড়ি
সঠিক উত্তর:
খ (কমা)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় যতি বা বিরাম চিহ্ন বারোটি। সম্বোধনের পর কমা বসে। যেমন : রশিদ, এদিকে এসো। অন্যদিকে বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বসে। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
কোন বানাটি সঠিক ?
ক
সান্মসিক
খ
ষান্মষিক
গ
ষান্মসিক
ঘ
ষান্মাসিক
সঠিক উত্তর:
ঘ (ষান্মাসিক)
ব্যাখ্যা:
সঠিক বানান ষান্মাসিক। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সঠিক বানান : পিপীলিকা, শিরশ্ছেদ, নিশীথিনী, সরস্বতী, ভাগীরথী, মনীষী, সমীচীন, মুহূর্ত ইত্যাদি।
কোনটি সঠিক বানান ?
ক
নিশীথিনী
খ
নিশিথিনী
গ
নীশিথিনি
ঘ
নিশিথিনি
সঠিক উত্তর:
ক (নিশীথিনী)
ব্যাখ্যা:
শুদ্ধ বানান, নিশীথিনী : (বিশেষ্য পদ ) রাত্রি , রজনী ।
'কপোত' শব্দটির সঠিক অর্থ কোনটি ?
ক
ময়ূর
খ
কোকিল
গ
বক
ঘ
কবুতর
সঠিক উত্তর:
ঘ (কবুতর)
ব্যাখ্যা:
"কপোত" শব্দের অর্থ - - কবুতর, পায়রা, পারাবত প্রভৃতি।
‘সংশয়’ এর বিপরীত শব্দ কোনটি ?
ক
প্রত্যয়
খ
ভয়
গ
বিস্ময়
ঘ
দ্বিধা
সঠিক উত্তর:
ক (প্রত্যয়)
ব্যাখ্যা:
"সংশয়" এর বিপরীত শব্দ প্রত্যয় বা নিশ্চয়াত্নক ধারণা। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ : ভয় - নির্ভয়, দ্বিধা - নির্দ্বিধা, গৃহী - সন্ন্যাসী, অনুরাগ - বিরাগ, ক্ষীয়মান - বর্ধমান, অর্বাচীন - প্রাচীন।
'দিবারাত্রির কাব্য' কার লেখা ?
ক
মানিক বন্দোপাধ্যায়
খ
গোলাম মোস্তফা
গ
সুফিয়া কামাল
ঘ
বন্দে আলী মিয়া
সঠিক উত্তর:
ক (মানিক বন্দোপাধ্যায়)
ব্যাখ্যা:
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস "দিবারাত্রির কাব্য"। তাঁর রচিত আরও কয়েকটি উপন্যাস : জননী, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরতলী, ইতিকথার পরের কথা।
সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই ?
ক
সংক্ষেপণ
খ
সরলতা
গ
অলঙ্কার
ঘ
প্রাঞ্জলতা
সঠিক উত্তর:
গ (অলঙ্কার)
ব্যাখ্যা:
গদ্য বা কবিতার অংশবিশেষের অন্তর্নিহিত মূল ভাবকে সহজ - সরল ও প্রাঞ্জল ভাষায় সংক্ষেপে প্রকাশ করাই হল সারাংশ লিখন। সারাংশের ক্ষেত্রে অলঙ্কারের প্রয়োজন নেই।
'অনিল বাগচীর একদিন' উপন্যসটির রচয়িতা কে ?
ক
হুমায়ুন আহমেদ
খ
হুমায়ুন আজাদ
গ
সেয়দ শামসুল হক
ঘ
সেলিনা হোসেন
সঠিক উত্তর:
ক (হুমায়ুন আহমেদ)
ব্যাখ্যা:
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ' অনীল বাগচীর একদিন ' । তার রচিত আরো কয়েকটি উপন্যাস : জোছনা ও জননীর গল্প, সৌরভ, ১৯৭১, আগুনের পরশ মণি, শ্যামল ছায়া।
'হাড় হাভাতে' - বাগধারাটির অর্থ কোনটি ?
ক
হতভাগ্য
খ
রোগা
গ
দরিদ্র
ঘ
ক্ষুধার্ত
সঠিক উত্তর:
ক (হতভাগ্য)
ব্যাখ্যা:
"হাড় হাভাতে" বাগধারার অর্থ হতভাগ্য। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা : ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ), ব্যাঙের সর্দি (অসম্ভব ঘটনা), নেই আঁকড়া (একগুঁয়ে), তাসের ঘর (ক্ষণস্থায়ী বস্তু)।
কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজরিত ময়মনসিঙ্ঘের স্থানটির নাম কী ?
ক
কামারপুর
খ
দরিরামপুর
গ
জগদীশপুর
ঘ
গোপালপুর
সঠিক উত্তর:
খ (দরিরামপুর)
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজরিত ময়মনসিংহের স্থানটির নাম দরিরামপুর। ত্রিশাল সরকারি নজরুল একাডেমী (সাবেক দরিরামপুর হাইস্কুল) বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার প্রাণকেন্দ্রে ১৯১৩ সালে দরিরামপুর হাইস্কুল নামে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। উনার নামেই ১৯৬৪ সালে বিদ্যালের নাম পরিবর্তন করে নজরুল একাডেমী করা হয়েছিল, যা ২০১৮ সালে সরকারিকরণ করা হলে বর্তমান নাম ধারণ করে।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)