প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১৪ জেলা-৭২৭৭-01) (01-06-2018) || 2018

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ MCQ। প্রাথমিক শিক্ষক নিয়োগের বিগত বছরের প্রশ্নব্যাংক ও সমাধান। — পৃষ্ঠা 2

মোট 76 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 6
16
When I saw the gardener , he ___ tree
ক is cutting down
খ cut down
গ was cutting down
ঘ will be cutting down
সঠিক উত্তর: গ (was cutting down)
ব্যাখ্যা:
When দ্বারা প্রথম clause টি past indefinite tense হলে second clause টী past continuous tense এ হবে। সুতরাং শূন্যস্থানে was cutting down হবে।
17
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো?
ক ক্যাপ্টেন
খ ল্যান্স নায়েক
গ লেফটেন্যান্ট
ঘ সিপাহী
সঠিক উত্তর: ঘ (সিপাহী)
ব্যাখ্যা:
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদান রাখার জন্য যে সাত জন বীরযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
18
গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত?
ক ১/১১
খ সুনামী
গ ব্ল্যাক সেপ্টেম্বর
ঘ ৯/১১
সঠিক উত্তর: ঘ (৯/১১)
ব্যাখ্যা:
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সন্ত্রাসীদের হামলায় ধ্বংস হওয়ার পর ওই স্থানটি বিশ্বব্যাপী 'গ্রাউন্ড জিরো' হিসেবে পরিচিতি লাভ করে।
20
এডমাস পিক - তীর্থস্থানটি কোথায়?
ক ইন্দোনেশিয়া
খ ভারত
গ ভিয়েতনাম
ঘ শ্রীলঙ্কা
সঠিক উত্তর: ঘ (শ্রীলঙ্কা)
ব্যাখ্যা:
এডমাস পিক তীর্থস্থানটি শ্রীলঙ্কায় অবস্থিত। ২২৪৩ মিটার উচ্চতা বিশিষ্ট এডমাস পিক পর্বত দেশটির অন্যতম তীর্থস্থান।
21
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন -
ক সুনীল গঙ্গোপাধ্যায়
খ আব্দুল হান্নান
গ আব্দুল গাফফার চৌধুরী
ঘ এম আর আখতার মুকুল
সঠিক উত্তর: ঘ (এম আর আখতার মুকুল)
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় 'স্বাধীন বাংলা বেতারকেন্দ্র'। আর এখান থেকে 'চরমপত্র' পাঠ করতেন এম আর আখতার মুকুল।
22
বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি?
ক বঙ্গবন্ধু স্যাটেলাইট
খ আকাশ স্যাটেলাইট -১
গ বাংলা স্যাটেলাইট -১
ঘ বঙ্গবন্ধু স্যাটেলাইট -১
সঠিক উত্তর: ঘ (বঙ্গবন্ধু স্যাটেলাইট -১)
ব্যাখ্যা:
ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কর্তৃক নির্মিত এবং যুক্তরাষ্ট্রের স্পেসএক্স কর্তৃক ১১ই মে ২০১৮ উৎক্ষেপিত বাংলাদেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১'।
23
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
ক তাজউদ্দীন আহমেদ
খ সৈয়দ নজরুল ইসলাম
গ ক্যাপ্টেন এম মনসুর আলী
ঘ এ এইচ এম কামারুজ্জামান
সঠিক উত্তর: খ (সৈয়দ নজরুল ইসলাম)
ব্যাখ্যা:
১০ এপ্রিল ১৯৭১ এ গঠিত বাংলাদেশের প্রথম সরকার বা মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
24
সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে?
ক ১৮৩৯
খ ১৭২৯
গ ১৮৩০
ঘ ১৮২৯
সঠিক উত্তর: ঘ (১৮২৯)
ব্যাখ্যা:
ইংরেজ গভর্নর লর্ড বেন্টিং ১৮২৯ সালে হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ বা সহমরণ প্রথা বিলুপ্ত ঘোষণা করেন।
25
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ, প্রস্থ এবং মাঝের লালবৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে -
ক ৫ : ৩ : ১
খ ৪ : ২ : ১
গ ১০ : ১২ : ১
ঘ ৩ : ১ : ৫
সঠিক উত্তর: ক (৫ : ৩ : ১)
ব্যাখ্যা:
চিত্রশিল্পী কামরুল হাসানের ডিজাইনকৃত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে ৫:৩:১ ।
26
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
ক পক
খ হরমুজ
গ বসফরাস
ঘ জিব্রাল্টার
সঠিক উত্তর: ঘ (জিব্রাল্টার)
ব্যাখ্যা:
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের উত্তর অংশকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। বঁসফরাস প্রণালী কৃষ্ণসাগরের সাথে মর্মর সাগর কে, হরমুজ প্রণালী পারস্য উপসাগরের সাথে ওমান সাগর কে আর পক প্রণালী বঙ্গোপসাগরকে ও পক উপসাগরকে যুক্ত করেছে।
27
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে পরিচিত?
ক হালদা
খ সুরমা
গ মেঘনা
ঘ যমুনা
সঠিক উত্তর: ক (হালদা)
ব্যাখ্যা:
বাংলাদেশের দক্ষিণ - পূর্বের বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি লাভ করা হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত।
28
পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় -
ক ১৯৬১
খ ১৯৫০
গ ১৯৫১
ঘ ১৯৫২
সঠিক উত্তর: খ (১৯৫০)
ব্যাখ্যা:
১৭৯৩ সালে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সৃষ্ট জমিদারি প্রথার নিকট থেকে বাংলার কৃষকদের মুক্তির জন্য পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পায় ১৯৫০ সালে।
29
URL হলো -
ক ওয়েব এর বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য রিসোর্স এর ঠিকানা
খ শুধু একটি LAN এর বিভিন্ন রিসোর্স এর ঠিকানা
গ একটি নেটওয়ার্কের ডোমেইন
ঘ কতগুলো নেটওয়ার্ক এর বিভিন্ন রিসোর্স এর ঠিকানা
সঠিক উত্তর: ক (ওয়েব এর বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য রিসোর্স এর ঠিকানা)
ব্যাখ্যা:
পৃথিবীব্যাপী বিস্তৃত ওয়েব পেজ সমূহের সঠিক ঠিকানা হলো URL. এর পূর্ণরূপ Universal Resource Locator।
30
ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে?
ক ইলেক্ট্রোমেডিসিন
খ টেলিমেডিসিন
গ জায়মা প্লাজমা
ঘ ই - ট্রিটমেন্ট
সঠিক উত্তর: খ (টেলিমেডিসিন)
ব্যাখ্যা:
তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যে উন্নত চিকিৎসা সেবা দেয়া হয় তাকে টেলিমেডিসিন বলে।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)