প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(৩য় ধাপ-৪০২১) (03-06-2022) || 2022

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নব্যাংক - প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(৩য় ধাপ-৪০২১) (03-06-2022) || 2022 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 73 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5
16
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?
ক ৮১
খ ২৭
গ ৩৬
ঘ ৪৫
সঠিক উত্তর: গ (৩৬)
ব্যাখ্যা:
ধরি, একক স্থানীয় অংক = ক দশক স্থানীয় অংক = ৯-ক সংখ্যাটি = ১০(৯-ক)+ক = ৯০-৯ক এখন, ১০ক+৯-ক = ৯০-৯ক+২৭ ৯ক+৯ = ১১৭-৯ক ক = ৬ অতএব, সংখ্যাটি = ৯০-৯ক = ৯০-৫৪ = ৩৬ (উত্তর)
17
মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?
ক কনসার্ট ১৯৭১
খ কান্ট্রি কনসার্ট
গ লিবারেশন কনসার্ট
ঘ কনসার্ট ফর বাংলাদেশ
সঠিক উত্তর: ঘ (কনসার্ট ফর বাংলাদেশ)
ব্যাখ্যা:
দ্য কনসার্ট ফর বাংলাদেশ (বা বাঙলা দেশ, দেশের পূর্ববানান অনুসারে) ছিল ১ আগস্ট ১৯৭১ সালের রবিবার ২.৩০ এবং ৮.০০ অপরাহ্নে নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রায় ৪০,০০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত, সাবেক বিটল্‌স সঙ্গীতদলের লিড গিটারবাদক জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর
18
৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?
ক টুঙ্গিপাড়ার মিয়া ভাই
খ মুজিব একটি জাতির রূপকার
গ ছিটমহল
ঘ চিরঞ্জীব মুজিব
সঠিক উত্তর: খ (মুজিব একটি জাতির রূপকার)
ব্যাখ্যা:
৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ (Mujib: The Making of a Nation) সিনেমাটির ট্রেলার উদ্বোধন করা হয়েছে। ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করা হয়।
19
‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–
ক আগরতলা মামলা
খ মুক্তিযুদ্ধ
গ গণ অভ্যুত্থান
ঘ ভাষা আন্দোলন
সঠিক উত্তর: খ (মুক্তিযুদ্ধ)
ব্যাখ্যা:
স্টপ জেনোসাইড (গণহত্যা বন্ধ কর) বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র। শহীদ বুদ্ধিজীবী ও বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে ২০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি তৈরি করেন।
20
কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—
ক ১৯৫৪
খ ১৯৬২
গ ১৯৫২
ঘ ১৯৬৪
সঠিক উত্তর: ক (১৯৫৪)
ব্যাখ্যা:
আবদুল গাফ্‌ফার চৌধুরীর কবিতা 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' ১৯৫৩ সালে রচিত হলেও সুরারোপিত হয়ে এ গান গাওয়া হয়েছে ১৯৫৪ সালের প্রভাতফেরিতে এবং এরপর থেকে নিয়মিত।
21
“দ্বীপ” এর ব্যাসবাক্য-
ক দুদিকে অপ যার
খ চার দিকে জল যার
গ দুদিকে আবদ্ধ জল যার
ঘ দ্বীপের মত
সঠিক উত্তর: ক (দুদিকে অপ যার)
ব্যাখ্যা:
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি যেমন: দু দিকে অপ যার=দ্বীপ, অন্তর্গত অপ যার= অন্তরীপ, নরাকারের পশু যে= নরপশু, জীবিত থেকেও যে মৃত= জীবন্মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ= পণ্ডিতমূর্খ ইত্যাদি।
22
‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
ক সংকোচ
খ সাহসিকতা
গ ভয়হীনতা
ঘ পরোপকারিতা
সঠিক উত্তর: ক (সংকোচ)
23
কোন শব্দটির বানান সঠিক?
ক দোষণীয়
খ দুষনীয়
গ দোষনীয়
ঘ দূষণীয়
সঠিক উত্তর: ঘ (দূষণীয়)
24
‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
ক জ্ঞান থাকতেও যিনি মূর্খ
খ পন্ডিত হয়েও যিনি মূর্খ
গ পান্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
ঘ পান্ডিত্যে যিনি মূর্খ
সঠিক উত্তর: খ (পন্ডিত হয়েও যিনি মূর্খ)
ব্যাখ্যা:
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি যেমন: দু দিকে অপ যার=দ্বীপ, অন্তর্গত অপ যার= অন্তরীপ, নরাকারের পশু যে= নরপশু, জীবিত থেকেও যে মৃত= জীবন্মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ= পণ্ডিতমূর্খ ইত্যাদি।
25
‘তামার বিষ’ কথাটির অর্থ-
ক বিষের কষ্ট
খ বিষাক্ত তামা
গ অহংকার
ঘ অর্থের কু প্রভাব
সঠিক উত্তর: ঘ (অর্থের কু প্রভাব)
ব্যাখ্যা:
‘তামার বিষ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব। তামার বিষ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব । বাক্য রচনা : তামার বিষ ( অর্থের কুপ্রভাব ) — তামার বিষে ওরা ধরাকে সরা জ্ঞান করছে।
26
‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?
ক হাসান আজিজুল হক
খ হুমায়ুন আজাদ
গ জাহানারা ইমাম
ঘ সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর: গ (জাহানারা ইমাম)
ব্যাখ্যা:
ক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা "একাত্তরের দিনগুলি" এর রচয়িতা শহিদ জননী জাহানারা ইমাম। এখানে মুক্তিযুদ্ধের সময়ের প্রতিদিনের কাহিনি বর্ণিত আছে। একাত্তরের ডায়েরি - সুফিয়া কামাল
27
নিচের কোনটি তৎসম শব্দ?
ক গেরাম
খ মাটি
গ নারিকেল
ঘ চামার
সঠিক উত্তর: গ (নারিকেল)
ব্যাখ্যা:
তৎসম অর্থ তার (তৎ) সম ( সমান) যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে , সেসব শব্দকে বলে তৎসম শব্দ যেমন: নারিকেল, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র , মনুষ্য ব্যাকরণ ইত্যাদি।
28
‘শীতার্ত’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক শীত+আর্ত
খ শীতা+র্ত
গ শীত+ঋত
ঘ শীতা+অর্ত
সঠিক উত্তর: গ (শীত+ঋত)
ব্যাখ্যা:
"শীতার্ত" এর সন্ধি বিচ্ছেদ শীত + ঋত। অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত - র ঋ মিলে আর হয় এবং আর, ‘অ/আ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + ঋ (ঋত) = আর শীত + ঋত = শীতার্ত, ভয় + ঋত = ভয়ার্ত।
29
এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?
ক শিকাগো আর্ট মিউজিয়াম
খ ব্রিটিশ মিউজিয়াম
গ কায়রো মিউজিয়াম
ঘ প্যারিস মিউজিয়াম
সঠিক উত্তর: ঘ (প্যারিস মিউজিয়াম)
30
এক নটিকেল মাইল সমান কত ফুট?
ক ৫০৮০
খ ৭০৮০
গ ৪০৮০
ঘ ৬০৮০
সঠিক উত্তর: ঘ (৬০৮০)
ব্যাখ্যা:
নটিক্যাল মাইল থেকে ফুট রূপান্তর কনভার্টার একটি প্রয়োজনীয় দৈর্ঘ্য রূপান্তর ক্যালকুলেটর যা নটিক্যাল মাইল একক থেকে ফুট এককে রূপান্তর করতে কার্যকরভাবে ব্যবহৃত হয়। সুতরাং, কথায়, এক নটিক্যাল মাইল সমান ছয় হাজার ছিয়াত্তর দশমিক এক দুই ফুট l গাণিতিক বাক্যে রূপান্তর, ১ নটিক্যাল মাইল = ৬০৭৬.১২ ফুট ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)