প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016) || 2016

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নব্যাংক - প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016) || 2016 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 65 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5
16
Seismograph কি?
ক পানির প্রবাহ মাপার যন্ত্র
খ ভূমিকম্প মাপার যন্ত্র
গ বৃষ্টিপাত মাপার যন্ত্র
ঘ বায়ু মাপার যন্ত্র
সঠিক উত্তর: খ (ভূমিকম্প মাপার যন্ত্র)
ব্যাখ্যা:
Seismograph বা সিসমোগ্রাফ ভূমিকম্প মাপা যন্ত্রের নাম। সিসমোমিটার ও সিসমোগ্রাফ মূলত একই প্রকার যন্ত্র। ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা পরিমাপ করা হয় রিখটার স্কেলে।
17
বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
ক শব্দ শক্তিতে
খ তাপ শক্তিতে
গ রাসায়নিক শক্তিতে
ঘ আলোক শক্তিতে
সঠিক উত্তর: ক (শব্দ শক্তিতে)
ব্যাখ্যা:
বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎশক্তি আলোক শক্তিতে ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
18
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-
ক মূল মধ্যরেখা
খ মকরক্রান্তি রেখা
গ আন্তর্জাতিক তারিখ রেখা
ঘ কর্কটক্রান্তি রেখা
সঠিক উত্তর: ঘ (কর্কটক্রান্তি রেখা)
ব্যাখ্যা:
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাট বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তাকে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বলা হয়।
19
ব্রিকস এর মূলমন্ত্র কি?
ক সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি
খ সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি
গ সাংস্কৃতিক ক্ষেত্রে সহায়তা প্রদান
ঘ সন্ত্রাস দমনে একে অপরের সহযোগিতা
সঠিক উত্তর: ক (সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি)
ব্যাখ্যা:
ব্রিকস হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির দেশ সমূহের একটি জোট। এ জোটের মূলমন্ত্র হলো সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।
20
কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?
ক পাকিস্তান ও ইরান
খ মিয়ানমার ও রাশিয়া
গ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
ঘ জাপান ও ফিলিপাইন
সঠিক উত্তর: ঘ (জাপান ও ফিলিপাইন)
ব্যাখ্যা:
জাপান পূর্ব এশিয়ার দেশ। এটি একটি দ্বীপ রাষ্ট্র। জাপানের প্রধান চারটি দ্বীপ হল হোক্কইডো, হনসু, শিকোকু ও কিউসু। আর ফিলিপাইন দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এটি ৭, ১০৭টি দ্বীপ নিয়ে গঠিত।
22
৭ মার্চ ১৯৭১ এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল?
ক স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
খ সামরিক আইন জারি করা
গ অনশন ধর্মঘট আহবান
ঘ পুনরায় নির্বাচন দাবি
সঠিক উত্তর: ক (স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা)
ব্যাখ্যা:
বাঙালি জাতির মুক্তির বিবেচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ গুলোর অন্যতম ভাষণ বলা হয়। এই ভাষণে কে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। এই ভাষণের মূল বক্তব্য স্বাধীনতার সংগ্রাম তথা মুক্তির সংগ্রামের ঘোষণা।
23
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
ক এএইচ এম কামারুজ্জামান
খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ সৈয়দ নজরুল ইসলাম
ঘ তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর: খ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)
ব্যাখ্যা:
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। আর বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান।
24
২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন?
ক বব ডিলন
খ মিলান কুন্ডেরা
গ হারুকি মুরা কামি
ঘ অমর্ত্য সেন
সঠিক উত্তর: ক (বব ডিলন)
ব্যাখ্যা:
আমেরিকান সংগীত ঐতিহ্য নতুন কাব্যিক অভিব্যক্তি প্রবর্তনের জন্য ২০১৬ সালে সাহিত্যের ১১৩তম ব্যক্তি হিসেবে নোবেল পান মার্কিন গায়ক ও গীতিকবি বব ডিলান। দীর্ঘ ২৩ বছর পর কোন মার্কিন সাহিত্যে নোবেল পেলেন।
25
মহাস্থানগড়ের পুরাতন নাম কি?
ক সুবর্নগ্রাম
খ চন্দ্রদ্বীপ
গ সিংহজানী
ঘ পুন্ড্রবর্ধন
সঠিক উত্তর: ঘ (পুন্ড্রবর্ধন)
ব্যাখ্যা:
প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো পুন্ড্রূ। এই জনপদের রাজধানী ছিল পুন্ড্রু নগর। পরবর্তীকালে এর নামকরণ করা হয় মহাস্থানগড়।
26
NAFTA-এর সদস্য সংখ্যা কত?
ক ৫
খ ৩
গ ৪
ঘ ৮
সঠিক উত্তর: খ (৩)
ব্যাখ্যা:
NAFTA এর পূর্ণরূপ North American Free Trade Agreement। এটি স্বাক্ষরিত হয় ১৭ ডিসেম্বর ১৯৯২ এবং কার্যকর হয় ১ জানুয়ারি ১৯৯৪। নাফটার তিনটি সদস্য দেশ হল - যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
27
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোঘণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল-
ক জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
খ অটোম্যানদের জায়গা দখল করা
গ ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
ঘ জাতিপুঞ্জ সৃষ্টি করা
সঠিক উত্তর: গ (ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন)
ব্যাখ্যা:
১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব স্যার বেলফোর প্রখ্যাত ব্রিটিশ ইহুদি লর্ড রথচাইল্ড এর কাছে ফিলিস্তিনে ইহুদীদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যে চিঠি লিখেন সেটি ইতিহাসে বেলফোর ঘোষণা নামে খ্যাত। বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন করা।
28
মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
ক সোহরাওয়ার্দী উদ্যান
খ লালদিঘী ময়দান
গ রমনা পার্ক
ঘ শিশুপার্ক
সঠিক উত্তর: ক (সোহরাওয়ার্দী উদ্যান)
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরে। এ দলিলে পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে স্টার কমান্ডের অধিনায়ক আমির আবদুল্লাহ খান নিয়াজী আর মিত্র বাহিনীর পক্ষে জেনারেল জগজিৎ সিং অরোরা স্বাক্ষর করেন। বাংলাদেশের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন এ কে খন্দকার।
29
মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো--
ক পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
খ আটলান্টিকের পূর্বে
গ এশিয়া ও ইউরোপের মাঝে
ঘ এশিয়া ও আফ্রিকার মাঝে
সঠিক উত্তর: ক (পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে)
ব্যাখ্যা:
মাইক্রোনেশিয়া অঞ্চলটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত। এ অঞ্চলে মাইক্রোনেশিয়া, পালাউ, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি ও নাউরু এই পাঁচটি স্বাধীন দেশ রয়েছে।
30
”অ্যাবাকাস” কী?
ক হাঁস-মুরগীর ভাইরাস জনিত একটি রোগ
খ এক প্রকার গণনা যন্ত্র
গ ল্যাটিন আমেরিকার একটি ক্ষুদ্র দেশ
ঘ এক প্রকার সুমিষ্ট ফল
সঠিক উত্তর: খ (এক প্রকার গণনা যন্ত্র)
ব্যাখ্যা:
অ্যাবাকাস হল সবচেয়ে পুরনো গণনা যন্ত্র। এটি মূলত আড়াআড়ি তারে ছোট গোলক বা পুতি লাগানো চারকোনা কাঠের একটি কাঠামো। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৩০০০ সালে ব্যাবিলনের এটি আবিষ্কার করা হয়।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)