সাধারণ সমস্যা

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য গানিতিক যুক্তি - সাধারণ সমস্যা MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 12 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
৬ জন ছাত্র ৬ পৃষ্ঠা লিখতে সময় নেয় ৬ মিনিট।তো একজন ছাত্রের ১ পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে.
ক ৬
খ ৮
গ ১
ঘ ৩
সঠিক উত্তর: ক (৬)
ব্যাখ্যা:
একজন ছাত্র ১ পৃষ্ঠা লিখতে ৬ মিনিট সময় লাগবে
2
১২ কমলার ক্রয় মূল্য ৮ টি কমলার বিক্রয় মূল্যের সমান। শতকরা লাভ কতো
ক ৪৫%
খ ৫০%
গ ৩০%
ঘ উপরের কোনটি নয়
সঠিক উত্তর: খ (৫০%)
ব্যাখ্যা:
শতকরা ৫০% লাভ হবে
3
একজন শ্রমিক ২৫ দিনে একটি কাজের ৫/১৬ অংশ শেষ করতে পারে।এই হারে কাজ করলে সম্পূর্ণ কাজ শেষ করতে তার অতিরিক্ত আর কতদিন লাগবে?
ক ৮০ দিন
খ ১২০ দিন
গ ৫৫ দিন
ঘ ৪৫ দিন
সঠিক উত্তর: গ (৫৫ দিন)
ব্যাখ্যা:
৫/১৬ অংশ কাজ করতে পারে=২৫ দিনে অতএব ১ বা সম্পূর্ণ অংশ কাজ করতে পারে =(২৫ ×১৬)/৫=৮০ দিন অতিরিক্ত সময় লাগবে=৮০-২৫=৫৫ দিন
4
কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
ক ০.২
খ √০.০৯
গ √০.১
ঘ ০.২৮
সঠিক উত্তর: গ (√০.১)
5
৭ জন লোক ৭ দিনে ৭ টি টেবিল তৈরি করে। ৫ জন লোকের ৫ টি টেবিল তৈরি করতে কয়দিন সময় লাগবে?
ক ১
খ ৫
গ ৭
ঘ ৩৫
সঠিক উত্তর: গ (৭)
ব্যাখ্যা:
৭ জন লোক ৭ টি টেবিল করে=৭ দিনে অতএব,১ জন লোক ১ টি টেবিল তৈরি করে=(৭ ×৭ )/৭ দিনে ৫ জন লোক ৫টি টেবিল তৈরি করে =(৭ ×৭ ×৫)/(৭ ×৫)=৭
6
জাকির,জসীমের চেয়ে যত ছোট,বশিরের থেকে ঠিক তত বছরের বড়।জসীম ও বশীরের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে,জাকিরের বয়স কত বছর ?
ক ২০
খ ৩০
গ ৩২
ঘ ২৮
সঠিক উত্তর: ঘ (২৮)
ব্যাখ্যা:
মনে করি,জাকির জসিমের চেয়ে=ক বছরের বড় অতএব জসীমের বয়স=জাকির +ক জসীম ও বশিরের বয়সের সমষ্টি=৫৬ বছর জাকির-ক+জাকির+ক=৫৬ ∴২ জাকির=৫৬ বছর ∴ জাকির=২৮ বছর
7
একটি শ্রেনীতে যতজন ছাত্র আছে প্রত্যেককে ৩৩ টাকা প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
ক ৭৫
খ ৯১
গ ৯২
ঘ ৮১
সঠিক উত্তর: ঘ (৮১)
ব্যাখ্যা:
ধরি, ছাত্র সংখ্যা x জন, ১ জন ছাত্র দেয় = x টাকা সুতরাং, x জন ছাত্র দেয় = (x × x) = x2 টাকা শর্তমতে, x2 = ৬৫৬১ x = ৮১ ∴ শ্রেনীতে মোট ছাত্র ৮১ জন ছাত্র ছিল।
8
একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
ক ৩৪০
খ ৩৪২
গ ৩৪৪
ঘ ৩৪১
সঠিক উত্তর: ঘ (৩৪১)
ব্যাখ্যা:
শর্ত মতে , ৩০১+ক = ৩৮১-ক বা, ২ক= ৮০ সুতরাং , ক =৪০ সংখ্যাটি = (৩০১+৪০) = ৩৪১
9
নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?
ক ১০২৪
খ ২০৪৮
গ ৫১২
ঘ ৪৮
সঠিক উত্তর: ক (১০২৪)
ব্যাখ্যা:
যে সংখ্যাটি পুর্ণবর্গ সংখ্যা সেটির ভাজক সংখ্যা বিজোড় হয়।
10
১৯৯৪ সালের পহেলা ডিসেম্বর বৃহস্পতি বার হলে, ১৯৯৫ সালের ঐ হবে-
ক বৃহস্পতিবার
খ শুক্রবার
গ শনিবার
ঘ রবিবার
সঠিক উত্তর: খ (শুক্রবার)
11
১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন “আগামীকাল”। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
ক ৭
খ ৮
গ ৯
ঘ ১০
সঠিক উত্তর: ক (৭)
ব্যাখ্যা:
23 - 17 + 1=7
12
১ মিটার কত ইঞ্চির সমান
ক ৩৯.৪৭ইঞ্চি
খ ৩৭.৩৯ ইঞ্চি
গ ৩৯.৩৭ ইঞ্চি
ঘ ৩৭.৪৯ ইঞ্চি
সঠিক উত্তর: গ (৩৯.৩৭ ইঞ্চি)
ব্যাখ্যা:
∎ ১ মিটার =৩৯.৩৭ ইঞ্চি
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)