সময় ও কাজ

বিসিএস ও ব্যাংক জবের জন্য গণিতের সময় ও কাজ অধ্যায়ের শর্টকাট টেকনিক ও গুরুত্বপূর্ণ MCQ সমাধান। কঠিন অংক সহজে সমাধান করে চাকরির পরীক্ষায় এগিয়ে থাকুন। — পৃষ্ঠা 2

মোট 233 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 24
11
২০ জন লোক কোনো কাজ ১৫ দিনে করতে পারে, কিন্তু কাজ আরম্ভের ১০ দিন পর কিছু লোক চলে যাওয়ায় বাকী কাজ ১০ দিনে শেষ হল। কতজন লোক চলে গিয়েছিল?
ক ৫ জন
খ ১০ জন
গ ১৫ জন
ঘ ৮ জন
সঠিক উত্তর: খ (১০ জন)
ব্যাখ্যা:
Total unit of work 20×15 = 300 unit 1st 10 day work 20×10 = 200 unit Remaining unit of work 300 - 200 = 100 Since m man leave after 10 day ATQ 10×(20 - m) = 100 = > 20 - m = 10 = > m = 10 Ans. 10 man [N.B. man×day = unit ]
12
একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে?
ক ৮ সেকেন্ডে
খ ১০ সেকেন্ডে
গ ১১ সেকেন্ডে
ঘ ৯ সেকেন্ডে
সঠিক উত্তর: গ (১১ সেকেন্ডে)
ব্যাখ্যা:
Last second get up 3 m Remaining 13 - 10 = 10 m 1st second get up 3 m 2bd second get down 1 m 1st 2 second get up 3 - 1 = 2m 2 m get up in 2 sec 10 get up in 10 sec Total time = 10 + 1 = 11 sec Ans. 11 sec
13
যদি ১০টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?
ক ৪২ বিঘা
খ ৪৫ বিঘা
গ ৪৮ বিঘা
ঘ ৪৪ বিঘা
সঠিক উত্তর: খ (৪৫ বিঘা)
ব্যাখ্যা:
১০ টি বলদ ২০ দিনে জমি চাষ করতে পারে = ৫০ বিঘা ১ " ১ " " " " = 50 / (10*20) বিঘা ১২ " ১৫ " " " " = {50 / (10*20)} *12*15 বিঘা = ৪৫ বিঘা (Ans:) Normal 0 false false false EN - US X - NONE X - NONE
14
যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ঐ সময়ে ২৫ সের ছোলা খাবে?
ক ৫টি
খ ৭টি
গ ৮টি
ঘ ৬টি
সঠিক উত্তর: ক (৫টি)
ব্যাখ্যা:
৩০ সের ছোলা ৪ দিনে খায় ৬ টি ঘোড়া ১ সের ছোলা ৪ দিনে খায় (৬/৩০) টি ঘোড়া ২৫ সের ছোলা ৪ দিনে খায় {(৬*৩৬)/৩০} টি ঘোড়া = ৫ টি ঘোড়া উওরঃ ৫ টি ঘোড়া।
15
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা শতকরা কত দিন বেশী লাগবে?
ক ৩৩.১/৩%
খ ৫০%
গ ৬৬. ২/৩%
ঘ ৪০%
সঠিক উত্তর: ক (৩৩.১/৩%)
ব্যাখ্যা:
৮জন কাজটি করতে পারে ১২ দিনে ১জন কাজটি করতে পারে( ১২*৮)দিনে ৬জন কাজটি করতে পারে{ (১২*৮)/৬} = ১৬ দিনে [৮ জনের মধ্যে ২ জন কমে গেলে বাকি থাকে ৬ জন] ১২ দিনে দিনের সংখ্যা বৃদ্ধি পায় (১৬ - ১২) = ৪ দিন ১ " " " " " ৪/১২ = ১/৩ দিন ১০০ " " " " " = {১০০*(১/৩)} = ৩৩*১/৩%
16
যদি ১৫টি বলদ ১০ দিনে ১২ বিঘা জমি চাষ করতে পারে তবে ৯টি বলদ কত দিনে ১৮ বিঘা জমি চাষ করবে?
ক ২২ দিনে
খ ২৭ দিনে
গ ৩০ দিনে
ঘ ২৫ দিনে
সঠিক উত্তর: ঘ (২৫ দিনে)
ব্যাখ্যা:
১৫ টি বলদ ১২ বিঘা জমি চাষ করে ১০ দিনে ১টি বলদ ১ বিঘা জমি চাষ করে = ১০*১৫/১২ ৯ টি বলদ ১৮ বিঘা জমি চাষ করে = ১০*১৫*১৮/১২*৯ = ২৫ দিনে
17
একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?
ক ৮ সেকেন্ড
খ ১১ সেকেন্ড
গ ১২ সেকেন্ড
ঘ ১০ সেকেন্ড
সঠিক উত্তর: খ (১১ সেকেন্ড)
ব্যাখ্যা:
বানরটি প্রথম ১ সেকেন্ডে উঠে ৩ মিটার আবার, বানরটি পরবর্তী ১ সেকেন্ডে নেমে আসে ১ মিটার। তাহলে, বানরটি মােট ২ সেকেন্ডে উঠে ২ মিটার। যেহেতু শেষের ৩ মিটার ১ সেকেন্ডে উঠে আর নামবে না। সেক্ষেত্রে বাঁশের অবশিষ্ট থাকে = (১৩–৩) বা ১০ মিটার। ২ মিটার উঠতে সময় লাগে ২ সেকেন্ড ∴১০ মিটার উঠতে সময় লাগে = {(২×১০)/২} = ১০ সেকেন্ড ∴বাঁশটির (১০ মিটার + শেষের ৩ মিটার) উঠতে সময় লাগে = (১০ + ১) বা ১১ সেকেন্ডে।
18
৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধা করতে পারবে?
ক ২৪ দিনে
খ ১৫ দিনে
গ ১২ দিনে
ঘ ২০ দিনে
সঠিক উত্তর: ক (২৪ দিনে)
ব্যাখ্যা:
এ ধরনের সকল অংকের জন্য সুপার শর্টকাটঃ প্রথমে যে জন দেওয়া থাকবে সেই জনের সাথে দিন গুন করতে হবে, এবং পরবর্তী দিন দিয়ে ভাগ করতে হবে। এখানে, প্রথমে দুইটা জন দেওয়া আছে, ৩০ এবং, ১৫ আর দিনও দুইটা দেওয়া আছে, ২৪ এবং ১২ দিন। আমরা প্রথমে যে জন দেওয়া আছে, অইটা থেকে দ্বিতীয় যে জন দেওয়া আছে, অইটা বিয়োগ করবো (৩০-১৫) =১৫ জন। একই ভাবে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন বিয়োগ করবো (২৪-১২)=১২ দিন। এখন, প্রথম জনের সাথে বিয়োগ থেকে প্রাপ্ত দিন গুন করবো, এবং গুনফলকে বিয়োগ থেকে প্রাপ্ত জন দিয়ে ভাগ করবো। ব্যাস শেষ। শর্টকাট এরকমঃ (৩০*১২)/১৫ =২৪ উত্তরঃ ২৪
19
২ জন পুরুষ বা ৩ জন স্ত্রীলোক একটি কাজ ২৬ দিনে শেষ করতে পারলে ৪ জন পুরুষ ও ৭ জন স্ত্রীলোক একত্রে কাজটি শেষ করতে পারবে-
ক ৬ দিনে
খ ৯ দিনে
গ ১০ দিনে
ঘ ৮ দিনে
সঠিক উত্তর: ক (৬ দিনে)
ব্যাখ্যা:
এখানে, ২ জন পুরুষ= ৩ জন স্ত্রীলোক ৪ জন পুরুষ= ৬ জন স্ত্রীলোক ৩ জন স্ত্রীলোকের লাগে= ২৬ দিন ১ জন স্ত্রীলোকের লাগে= (২৬×৩) দিন (৬+৭)=১৩ জন স্ত্রীলোকের লাগে=(২৬×৩)/১৩ =৬ দিন।
20
K produces 100 parts twice as fast as G does. G produces 100 parts in 40 minutes. If each produces parts at a constant rate, how many parts will K produces in 6 minutes.
ক 30
খ 20
গ 15
ঘ 25
সঠিক উত্তর: ক (30)
ব্যাখ্যা:
ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো - ব্যাঙ্গের ছাতা। ছত্রাক জাতের এ উদ্ভিদ সালোকসংশ্লেষণে অক্ষম।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)