বাস্তব সংখ্যা

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য গানিতিক যুক্তি - বাস্তব সংখ্যা MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 14 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা ,সংখ্যাটির অংকদ্বয়ের যোগফলের ৪ গুণ।সংখ্যাটির সাথে ২৭ যোগ করলে অংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
ক ২৭
খ ৩৬
গ ৩৯
ঘ ৪৫
সঠিক উত্তর: খ (৩৬)
ব্যাখ্যা:
অপশন ধরে সমাধান করি, এখানে অপশনগুলোর মধ্যে শুধুমাত্র খ তে দেয়া ৩৬ এর ৩+৬=৯ এবং ৩৬ হলো ৯ এর ৪ গুণ।এখন অন্যগুলো ধরে না ভেবে এটা ধরাই দ্বিতীয় শর্ত মিলিয়ে নেই। ৩৬ এর সাথে ২৭ যোগ করলে ৬৩ হয় যাতে সংখ্যাটির অংকদ্বয় স্থান বিনিময় করে।তাই উত্তর ৩৬।
2
যদি একটি সংখ্যার এক চতুর্থাংশের এক তৃতীয়াংশের মান ১৫ হয়, তাহলে ঐ সংখ্যাটির তিন দশমাংশের মান কত?
ক ৩৫
খ ৩৬
গ ৫৪
ঘ ৪৫
সঠিক উত্তর: গ (৫৪)
ব্যাখ্যা:
ধরি সংখ্যাটি x প্রশ্নমতে, x এর ১/৪ এর ১/৩ =১৫ বা, x/১২ =১৫ বা, x =১৮০ সুতরাং উত্তরটি হবে ১৮০ এর ৩/১০ =৫৪
3
একটি সংখ্যা অপর সংখ্যাটির অর্ধেক, সংখ্যা দুটির যোগফল ৭৫ হলে বড় সংখ্যাটি কত?
ক ৪০
খ ৫০
গ ৭০
ঘ ৬০
সঠিক উত্তর: খ (৫০)
ব্যাখ্যা:
এখানে একটি সংখ্যা x ধরে অপর সংখ্যাটি x এর অর্ধেক না লিখে এভাবে ভাবুন, ছোট সংখ্যাটি অর্ধেক হলে অপর সংখ্যাটি হবে ছোট সংখ্যাটির থেকে দ্বিগুণ। অর্থাৎ ছোটটি x হলে বড়টি হবে ২x । তাহলে মোট হবে ৩x । এখন সমষ্টি ৭৫ দেয়া আছে,তাই ৩x এর মান হবে ৭৫ ।সুতরাং x এর মান হবে ৭৫/৩ =২৫ অতএব ছোট সংখ্যাটি ২৫ এবং বড় সংখ্যাটি ২ ×২৫ =৫০
4
একটি সংখ্যাকে ৪৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে।যদি ঐ সংখ্যাটিকে ৯ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
ক ৩
খ ৪
গ ৫
ঘ ১০০
সঠিক উত্তর: গ (৫)
5
পরপর তিনটি জোড় সংখ্যার গুণফল ১৯২ হলে,তাদের যোগফল কত?
ক ১০
খ ১৮
গ ২২
ঘ ২৪
সঠিক উত্তর: খ (১৮)
ব্যাখ্যা:
১৯২=২ ×২ ×২ ×২ ×২ ×৩=৪ ×৬ ×৮ জোড় সংখ্যা তিনটির যোগফল =৪+৬+৮=১৮
6
র সেটকে প্রকাশ করা হয়-
ক I
খ R
গ F
ঘ D
সঠিক উত্তর: খ (R)
ব্যাখ্যা:
ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য - সব‌ই বাস্তব সংখ্যা । অর্থাৎ যে সকল সংখ্যাকে সংখ্যারেখা-র মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে। এর বিপরীতে আর এক ধরনের সংখ্যা আছে যাদের বলা হয় অবাস্তব সংখ্যা । বাস্তব এবং অবাস্তব অংশযুক্ত সংখ্যাকে বলে জটিল সংখ্যা
7
A ও B সহমৌলিক এবং A/B স্বাভাবিক সংখ্যা হলে , নিচের কোনটি B এর মান হবে?
ক ০
খ ৩
গ ১
ঘ ২
সঠিক উত্তর: গ (১)
ব্যাখ্যা:
A কে -2, 0, 2 দিয়ে ভাগ করলে A/B স্বাভাবিক সংখ্যা থাকে না অথবা স্বাভাবিক সংখ্যা হলেও তখন A ও B সহমৌলিক থাকবে না। কিন্তু, 1 দিয়ে ভাগ করলে স্বাভাবিক সংখ্যা হয় এবং যেকোনো সংখ্যার সাথেই 1 সহমৌলিক। তাই, A এর মান হবে 1.
8
জনসংখ্যার পরিমাপ - ⅰ.মূলদ সংখ্যা, ⅱ.স্বাভাবিক সংখ্যা, ⅲ.অবাস্তব সংখ্যা। নিচের কোনটি সঠিক?
ক ⅰ ও ⅱ
খ ⅰ ও ⅲ
গ ⅱ ও ⅲ
ঘ ⅰ,ⅱ ও ⅲ
সঠিক উত্তর: ক (ⅰ ও ⅱ)
9
-7 < x < -1 কে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ কর।
ক -1 < |x| < -7
খ |x+4| < 7
গ |x+4| < 1
ঘ |x+4| < 3
সঠিক উত্তর: ঘ (|x+4| < 3)
ব্যাখ্যা:
পরমমানের সাহায্যে প্রকাশ করার নিয়মঃ (-1+(-7))/2 = -4 -7-(-4) < x-(-4) < -1-(-4) Or,- 3< x+4 < 3 (Formula: if |x| < a, then -a < x < a) Or, |x+4| < 3
10
Identify the irrational number.
ক e
খ -π
গ √3
ঘ Above all
সঠিক উত্তর: ঘ (Above all)
ব্যাখ্যা:
আমরা জানি, e = 2.718281828 π = 3.14159, (22/7) √3 = 1.7320 সুতরাং, এরা প্রত্যেকেই অমূলদ, কারণ এদের কোনটিকেই p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পরস্পর সহমৌলিক। তাই, উত্তর হবে above all.
11
নিচের কোনটি সঠিক? (এখানে R বাস্তব সংখ্যা, Q মূলদ সংখ্যা, N স্বাভাবিক সংখ্যা, Z পূর্ণসংখ্যা)
ক Q⊂N⊂R⊂Z
খ Q⊂R⊂Z⊂N
গ Z⊂R⊂Q⊂N
ঘ N⊂Z⊂Q⊂R
সঠিক উত্তর: ঘ (N⊂Z⊂Q⊂R)
ব্যাখ্যা:
আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যাই (N) পূর্ণসংখ্যা (Z), আবার সকল পূর্ণসংখ্যাই (Z) মূলদ সংখ্যা (Q), আবার সকল মূলদ সংখ্যাই (Q) বাস্তব সংখ্যার (R) অন্তর্ভুক্ত। যেহেতু এরা প্রত্যেকেই পরস্পরের উপসেট তাই উত্তর হবে N⊂Z⊂Q⊂R
12
How many 'even prime numbers' in real numbers?
ক 1
খ 2
গ 3
ঘ None of them
সঠিক উত্তর: ক (1)
13
√2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
ক মূলদ সংখ্যা
খ অমূলদ সংখ্যা
গ জটিল সংখ্যা
ঘ বাস্তব সংখ্যা
সঠিক উত্তর: খ (অমূলদ সংখ্যা)
14
A = {x: x মৌলিক সংখ্যা এবং x≤5 } হলে P(A)
ক 8
খ 7
গ 6
ঘ 3
সঠিক উত্তর: ক (8)
ব্যাখ্যা:
A = {2,3,5} P(A) = 23 = 8
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)