চতুর্ভুজ

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য গানিতিক যুক্তি - চতুর্ভুজ MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 109 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 8
16
কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল?
ক ১২ (দৈর্ঘ্য × উচ্চতা)
খ ২ (দৈর্ঘ্য × প্রস্থ)
গ ভূমি × উচ্চতা
ঘ দৈর্ঘ্য × প্রস্থ
সঠিক উত্তর: গ (ভূমি × উচ্চতা)
ব্যাখ্যা:
সামান্তরিক এর ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা 
17
একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে-
ক ১০ মি. ৮ মি
খ ১২ মি. ১০ মি.
গ ৮ মি. ৬ মি.
ঘ ১৪ মি. ১২ মি.
সঠিক উত্তর: খ (১২ মি. ১০ মি.)
ব্যাখ্যা:
ধরি,  পপ্রস্থ =x,  দৈর্ঘ্য=2+x পরিসীমা =২(দৈর্ঘ্য +প্রস্থ)  শর্তমতে,২(২+x+x)= ৪৪ বা, ৪x+৪=৪৪ বা, x = ৪০/৪ বাx =১০ দৈর্ঘ্য=২+x=২+১০=১২মিটার প্রস্থ =x=১০মিটার  
18
কোন ক্ষেত্রটি সমান্তরিক নয়?
ক ট্রাপিজিয়াম
খ বর্গক্ষেত্র
গ রম্বস
ঘ আয়তক্ষেত্র
সঠিক উত্তর: ক (ট্রাপিজিয়াম)
ব্যাখ্যা:
ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ। যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে দুই বাহু সমান্তরাল চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম বলে। এটি সামন্তরিক নয়। ভাষা ও ভৌগলিক অবস্থানের ভিত্তিতে ট্রাপিজিয়াম ও ট্রাপিজয়িড সম্পর্কে সারা দুনিয়ায় পরস্পরবিরোধী একটি ধারণা প্রচলিত আছে। ট্রাপিজিয়াম শেখার শুরুতে সে বিষয়টি সম্পর্কে পরিস্কার ধারণা থাকা জরুরী।
19
কোন ক্ষেত্রটি সামন্তরিক নয়?
ক রম্বস
খ আয়তক্ষেত্র
গ ট্রাপিজিয়াম
ঘ বর্গক্ষেত্র
সঠিক উত্তর: গ (ট্রাপিজিয়াম)
ব্যাখ্যা:
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান তাকে সামন্তরিক বলে । রম্বস, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, তাই এরা সামন্তরিক । ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান নয় । সুতরাং, ট্রাপিজিয়াম ক্ষেত্রটি সামন্তরিক নয় । Normal 0 false false false EN - US X - NONE X - NONE MicrosoftInternetExplorer4
20
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১২৫০ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
ক ৫০ মিটার
খ ৩০ মিটার
গ ৪০ মিটার
ঘ ৬০ মিটার
সঠিক উত্তর: ক (৫০ মিটার)
ব্যাখ্যা:
এখানে , আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ ক প্রস্থ = ক প্রশ্ন মতে , ২ক২ = ১২৫০ বা, ক২ = ৬২৫ সুতরাং , ক = ২৫ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ X ২৫ = ৫০
21
যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কি বলে?
ক সামান্তরিক
খ ট্রাপিজিয়াম
গ আয়তক্ষেত্র
ঘ রম্বস
সঠিক উত্তর: ঘ (রম্বস)
ব্যাখ্যা:
যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে রম্বস বলে। যে চতুর্ভুজের বীপরিত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে সামন্তরিক বলে। যে চতুর্ভুজের বীপরিত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ , তাকে আয়তক্ষেত্র বলে।
22
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৭.৫ ফুট হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক ১২.৭২৫ বর্গফুট
খ ৩৬.৫০ বর্গফুট
গ ৯.৩৭৫ বর্গফুট
ঘ ২৮.১২৫ বর্গফুট
সঠিক উত্তর: ঘ (২৮.১২৫ বর্গফুট)
ব্যাখ্যা:
কর্ণের দৈর্ঘ্য √ 2a = ৭.৫ ∴ বাহুর দৈর্ঘ্য a = ৭.৫/√২ = ৫.৩০৩ বর্গের ক্ষেত্রফল (৫.৩০৩)₂ বর্গফুট = ২৮.১২৫ বর্গফুট
23
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। এর পরিসীমা কত?
ক ২০০
খ ১৮০
গ ১৬০
ঘ ১৭২
সঠিক উত্তর: গ (১৬০)
ব্যাখ্যা:
বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল = ১৬০০ তাই একবাহুর দৈর্ঘ্য = ৪০(বর্গমূল করে) আবার, বর্গক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২*৮০ = ১৬০।
24
কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে-
ক ভূমি
খ মধ্যমা
গ উচ্চতা
ঘ কর্ণ
সঠিক উত্তর: ঘ (কর্ণ)
ব্যাখ্যা:
Q. কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে ---- Here AC and BD called diagonal or কর্ণ Image Credit: Varsity Tutors
25
একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সে. মি.। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
ক 24
খ 12
গ 48
ঘ 60
সঠিক উত্তর: ক (24)
ব্যাখ্যা:
AOD একটি সমকোণী ত্রিভুজ অতিভুজ AD = 5 সেমি;AO = 3 সেমি এবং OD = 4 সেমি। AC = 2 × 3 = 6 সেমি এবং BD = 2 × 4 = 8 সেমি। রম্বসের ক্ষেত্রফল = 1/2 × AC × BD = 1/2 × 6 × 8 বর্গসেমি = 24 বর্গসেমি।
26
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হল এবং প্রস্থ ২০% কমানো হল। ক্ষেত্রফল-
ক ৪% কমবে
খ ২% কমবে
গ অপরিবর্তিত থাকবে
ঘ ৪% বাড়বে
সঠিক উত্তর: ক (৪% কমবে)
ব্যাখ্যা:
মনে করি, আয়তক্ষেত্রের দৈর্ঘ ১০০ মিটার এবং প্রস্থ ৫০ মিটার ∴ ক্ষেত্রফল = (১০০×৫০) = ৫০০০ বর্গ মিটার। অাবার , দৈর্ঘ বাড়লে হয় = (১০০ + ২০) = ১২০ মিটার এবং প্রস্থ = (৫০ - ১০) = ৪০ মিটার ∴ ক্ষেত্রফল = (১২০×৪০) = ৪৮০০ বর্গ মিটার। সুতরাং ক্ষেত্রফল কমে = (৫০০০ - ৪৮০০) = ২০০ বর্গ মিটার। এখন, ৫০০০ ব.মি. এ ক্ষেত্রফল কমে = ২০০ ব.মি. ১০০ ব.মি. এ ক্ষেত্রফল কমে = (২০০×১০০)/ ৫০০০ ব.মি. = ৪ % উত্তর ৪%কমবে।
27
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
ক ৯০ মিটার
খ ৭৫ মিটার
গ ৮০ মিটার
ঘ ৭০ মিটার
সঠিক উত্তর: গ (৮০ মিটার)
ব্যাখ্যা:
ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ x মিটার ∴ ক্ষেত্রফল = x × ৩x = ৩x² বর্গমিটার সুতরাং ৩x² = ৩০০ বা ,x² = ১০০ বা ,x = ১০ ∴প্রস্থ = ১০মিটার এবং দৈর্ঘ্য = ৩ x ১০ = ৩০ মিটার ∴ পরিসীমা = ২(৩০ + ১০) মিটার = ৮০ মিটার।
28
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে, পরিসীমা কত মিটার?
ক ৪০
খ ৭০
গ ৮০
ঘ ৬০
সঠিক উত্তর: গ (৮০)
ব্যাখ্যা:
ধরি, আয়তক্ষেত্রের প্রস্হ = ক মিটার তাহলে দৈর্ঘ্য = ৩ক মিটার শর্তমতে, ৩ক×ক = ৩০০ বা, ৩ ক^২ = ৩০০ বা, ক^২ = ৩০০÷৩ বা, ক = √১০০ বা, ক = ১০ আয়তক্ষেত্রের প্রস্হ ১০ মিটার এবং দৈর্ঘ্য = ৩×১০ = ৩০ মিটার। আমরা জানি,আয়তক্ষেত্রের পরিসীমা = ২×(দৈর্ঘ্য + প্রস্হ) একক। = ২×(৩০ + ১০) মিটার = ২×৪০ মিটার = ৮০ মিটার।
29
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৪৫ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
ক ২০২৫ বর্গমিটার
খ ২৪৭৫ বর্গমিটার
গ ১০১৫ বর্গমিটার
ঘ ২০১৫ বর্গমিটার
সঠিক উত্তর: ক (২০২৫ বর্গমিটার)
ব্যাখ্যা:
দেওয়া আছে, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৪৫ মিটার আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ( বাহুর দৈর্ঘ্য )২ = (৪৫)২ বর্গমিটার = ২০২৫ বর্গমিটার উত্তরঃ ২০২৫ বর্গমিটার
30
একটি রম্বসের কর্ণদ্বয় ৪০ সেমি ও ৬০ সেমি। রম্বসের ক্ষেত্রফল কত?
ক ২৪০০ বর্গ সেমি
খ ৬০০ বর্গ সেমি
গ ৪৮ বর্গ সেমি
ঘ ১২০০ বর্গ সেমি
সঠিক উত্তর: ঘ (১২০০ বর্গ সেমি)
ব্যাখ্যা:
দেওয়া আছে, একটি রম্বসের কর্ণদ্বয় ৪০ সেমি ও ৬০ সেমি আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল = ১/২ × (কর্ণদুইটির গুণফল) = (১/২ × ৪০ × ৬০ ) বর্গ সেমি = ১২০০ বর্গ সেমি উত্তরঃ ১২০০ বর্গ সেমি
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)