মেমোরি-Memory
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - মেমোরি-Memory MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 229 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 16কত গিগাবাইটে এক পেটাবাইট
ক
১০০০০০০
খ
১০০০
গ
১০০০০
ঘ
১০২৪
সঠিক উত্তর:
ক (১০০০০০০)
ব্যাখ্যা:
পেটাবাইটহলডিজিটাল তথ্য স্টোরেজেরজন্য একাধিক এককবাইট এটি স্টোরেজ ডিভাইসসমূহের ধারণক্ষমতার একক।আন্তর্জাতিক একক পদ্ধতিতেপ্রেফিক্সপেটা অর্থ ১০১৫, সুতরাং ১ পেটাবাইট হয় ১০০০ ০০০০ ০০০ ০০০ ০০০ বাইট। পেটাবাইটের এককের প্রতীক হলPBবাPByte। কিন্তুPbবলতে বুঝায়পেটাবিট।কিলো বাইট = ১০৩মেগা বাইট = ১০৬গিগা বাইট = ১০৯টেরা বাইট = ১০১২পেটা বাইট = ১০১৫1024*1024
কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে-
ক
স্টার্ট আপ ডিস্ক
খ
হাইডেনসিটি ডিস্ক
গ
ম্যাগনেটিক ডিস্ক
ঘ
ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক
সঠিক উত্তর:
ক (স্টার্ট আপ ডিস্ক)
ব্যাখ্যা:
কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে স্টার্ট আপ ডিস্ক বলে । সিস্টেম সফটওয়্যার একটি কম্পিউটার সফটওয়্যার যেটার নকশা করা হয়েছে, কম্পিউটারের হার্ডওয়্যার কে পরিচালনা করার জন্য এবং এপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কাজ করার উপযোগী পরিবেশ প্রদানের জন্য। সাধারন সিস্টেম সফটওয়্যারের প্রকারগুলো হল: কম্পিউটারের বাইওস (BIOS) এবং ডিভাইস ফার্মওয়্যার ( firmware) যেটা হার্ডওয়্যার (আগে থেকে অর্ন্তভুক্ত বা পরে লাগানো) পরিচালনার এবং নিয়ন্ত্রনের সাধারণ কাজ করে থাকে।অপারেটিং সিস্টেম যা কম্পিউটারের সকল অংশকে একত্রে কাজ করায়। যেমন ডেটা আদান প্রদান, আউটপুট তৈরী এবং প্রদর্শন। এটা উচ্চ - স্তরের সিস্টেম সফটওয়্যার চালানোর এবং এপ্লিকেশন সফটওয়্যার চালানোর একটি প্লাটফর্ম ও বটে।ইউটিলিটি সফটওয়্যার এটা কোন কিছু বিশ্লেষণ, বাছাই বা পছন্দ নির্ধারণ, তরান্বিতকরণ এবং কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রন করার ক্ষমতা দেয়।কিছু কিছু প্রকাশনায়, সিস্টেম সফটওয়্যারের ব্যাখ্যায় সফটওয়্যার উন্নয়নের টুলস যেমন কম্পাইলার, লিঙ্কার অথবা ডিভাগার ইত্যাদিকেও এর আওতায় ফেলা হয়েছে। সিস্টেম সফটওয়্যারের বিপরীতে, এপ্লিকেশন সফটওয়্যার বলতে বুঝায় যে সফটওয়্যার দ্বারা ব্যবহারকারী লেখা লিখতে পারে, গেমস খেলতে পারে, গান শুনতে পারে অথবা ইন্টারনেট ব্যবহার করতে পারে।
RAM - কোথায় লাগানো থাকে
ক
এক্সপানশন বোর্ডে
খ
মাদার বোর্ডে
গ
সবগুলো
ঘ
এক্সটার্নাল ড্রাইভে
সঠিক উত্তর:
খ (মাদার বোর্ডে)
ব্যাখ্যা:
RAM = Random Access Memory RAM ভোলাটাইল মেমোরি। RAM মাদারবোর্ডে থাকে।
নিচের কোনটি ডাটা(data) সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়?
ক
পেন ড্রাইভ
খ
ভিজিএ
গ
পাওয়ার সাপ্লাই
ঘ
প্রসেসর
সঠিক উত্তর:
ক (পেন ড্রাইভ)
ব্যাখ্যা:
পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ হলো ইউএসবি (Universal serial Bus) সংযোগ সমন্বিত একটি উপাত্ত সংরক্ষণ মাধ্যম। এটি এক ধরনের ন্যান্ড - টাইপ ফ্ল্যাশ স্মৃতি (NAND - Type flash memory) যা ক্ষুদ্র, হালকা, স্থানান্তরযোগ্য ও পুনর্লিখনযোগ্য। অন্যদিকে, প্রসেসর (মাইক্রোপ্রসেসর) হলো কম্পিউটারের মস্তিষ্ক যা কম্পিউটারের যাবতীয় কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। ভিজিএ (Video Graphics Adaptor) মনিটরের পর্দায় লেখা বা অন্যান্য আউটপুট প্রদর্শন করে। পাওয়ার সাপ্লাই থেকে বিদ্যুৎ গ্রহণের মাধ্যমে কম্পিউটার তার কার্য পরিচালনার শক্তি লাভ করে।
নিচের কোন মাধ্যমটির ডাটা ধারণক্ষমতা সবচেয়ে বেশি?
ক
ফ্লপি ডিস্ক
খ
ডিজিটাল ভিডিও ডিস্ক
গ
মডেম
ঘ
কমপ্যাক্ট ডিস্ক
সঠিক উত্তর:
খ (ডিজিটাল ভিডিও ডিস্ক)
ব্যাখ্যা:
DVD – এর পূর্ণরূপ হচ্ছে Digital Versatile Disk বা Digital Video Disk, সিডি - রম প্রযুক্তিকে স্থলাভিষিক্ত করার জন্য ডিভিডি নামক নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। ডিভিডি সিডি রম - এর চাইতে বহুগুণ বেশি ডেটা ধারণ করতে পারে। সিডিতে এক পার্শে্ব ডেটা সংরক্ষণ করা হয় কিন্তু ডিভিডিতে এক পার্শে্ব কিংবা উভয় পার্শে্ব ই ডেটা সংরক্ষণ করা যায়। আবার ডিভিডিতে সিঙ্গেল লেয়ার কিংবা ডবল লেয়ার ডেটা সংরক্ষণ করা যায়। এসব কারণে সিডি রমের উন্নততর ডেটা সংরক্ষণ ব্যবস্থা হচ্ছে ডিভিডি। একটি ডিভিডিতে ৪.৭ গিগাবাইট থেকে ১৭ গিগাবাই্ট পর্যন্ত ডেটা সংরক্ষণ করা যায়।
নিচের কোনটি কম্পিউটারের মস্তিস্ক রূপে কাজ করে?
ক
গ্রাফিক্স কার্ড
খ
রম
গ
প্রসেসর
ঘ
হার্ডডিস্ক
সঠিক উত্তর:
গ (প্রসেসর)
ব্যাখ্যা:
সাধারণত CPU – কে কম্পিউটারের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। তবে উল্লিখিত চারটির মধ্যে প্রসেসর কম্পিউটারের মস্তিষ্করূপে কাজ করে। হার্ডডিস্ক হচ্ছে অপেক্ষাকৃত অধিক ধারণ ক্ষমতাসম্পন্ন চৌম্বকীয় পদার্থেরপাতলা ধাতব পাতের সমন্বয়ে গঠিত শক্ত ম্যাগনেটিক ডিস্ক। এটি কম্পিউটারের সহায়ক স্মৃতি। এর ধারণ ক্ষমতা সাদারণত কয়েক মেগাবাইট থেকে কয়েক গিগাবাইট পর্যন্ত হয়।
১ কিলোবাইট =
ক
১০২৪ বাইট
খ
১০০০ বাইট
গ
১০১২ বাইট
ঘ
১০২৮ বাইট
সঠিক উত্তর:
ক (১০২৪ বাইট)
ব্যাখ্যা:
Bit Single Binary Digit (1 or 0) Byte 8 bits Kilobyte (KB) 1, 024 Bytes Megabyte (MB) 1, 024 Kilobytes Gigabyte (GB) 1, 024 Megabytes Terabyte (TB) 1, 024 Gigabytes Petabyte (PB) 1, 024 Terabytes Exabyte (EB) 1, 024 Petabytes
কম্পিউটারে তথ্যের দৈর্ঘ্য মাপা হয়-
ক
বাইট-এ
খ
ইঞ্চিতে
গ
বিট- এ
ঘ
মিলিমিটারে
সঠিক উত্তর:
গ (বিট- এ)
ব্যাখ্যা:
বাইট হল তথ্য পরিমাপের একটি একক। প্রতিটি বাইনারি অঙ্ককে বিট বলা হয় এবং ৮টি বিটকে এক বাইট বলা হয়। নিচের তালিকা দেখুন: আট বিট = ১ বাইট, ১০২৪ বাইট = ১ কিলোবাইট, ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট, ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট, ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট। বাইট শব্দটির প্রচলন সর্বপ্রথম করেন ডঃ ওয়ার্নার বুখোল্ড, ১৯৫৬ সালের জুলাই মাসে। তিনি তখন আইবিএম ৭০৩০ কম্পিউটারের নকশা প্রণয়নের সাথে জড়িত ছিলেন। সূত্র: উইকিপিডিয়া
নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমোরি ?
ক
হার্ডডিস্ক
খ
র্যাম
গ
সিডি
ঘ
ফ্লপি ডিস্ক
সঠিক উত্তর:
খ (র্যাম)
ব্যাখ্যা:
র্যান্ডম অ্যাক্সেস মেমোরি(Random access memory), সংক্ষেপে র্যাম RAM) হল এক ধরনের কম্পিউটারের উপাত্ত (ডাটা) সংরক্ষণের মাধ্যম। র্যাম থেকে যে কোন ক্রমে উপাত্ত "অ্যাক্সেস" করা যায়, এ কারণেই একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। র্যান্ডম শব্দটি দিয়ে এখানে বুঝানো হয়েছে - যে কোনো উপাত্ত (তার অবস্থানের উপরে নির্ভর না করে) ঠিক একই নির্দিষ্ট সময়ে উদ্ধার করা যায়।
নিচের কোন মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায় ?
ক
ফ্লপি ডিস্ক
খ
সিডি রম
গ
উপরের সবগুলো
ঘ
নেটওয়ার্ক ড্রাইভ
সঠিক উত্তর:
গ (উপরের সবগুলো)
ব্যাখ্যা:
ফ্লপি ডিস্ক, নেটওয়ার্ক ড্রাইভ এবং সিডি রম সবগুলো মাধ্যমেই তথ্য । CD - Compact Disk.
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে-
ক
ROM
খ
হার্ডওয়্যার
গ
অপারেটিং সিস্টেম
ঘ
RAM
সঠিক উত্তর:
ক (ROM)
ব্যাখ্যা:
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ′ROM′ বলে। ROM – এর পূর্ণরূপ হলো Read Only Memory । ROM – এর রক্ষিত তথ্য কখনো মুছে যায় না। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি হলো ′ROM′।
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে ?
ক
RAM
খ
হার্ডওয়্যার
গ
সফ্টওয়্যার
ঘ
ROM
সঠিক উত্তর:
ঘ (ROM)
ব্যাখ্যা:
ROM ( Read Only Memory) হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি। কারণ সরবরাহ বন্ধ করলেও ROM - এ সংরক্ষিত ডেটা মুছে যায় না। ROM এর সংরক্ষিত ডেটা সাধারণত অপরিবর্তনীয়। তবে বর্তমানে এমন অনেক ধরনের ROM উদ্ভাবিত হয়েছে। যাতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষিত ডেটা মুছে আবার নতুন ডেটা সংরক্ষণ করা যায়। অপরদিকে RAM ( Random Access Memory )। হচ্ছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি। কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে RAM - এ সংরক্ষিত ডেটা মুছে যায়। RAM - এ সংরক্ষিত ডেটা খুব সহজেই পরিবর্তনীয়।
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
ক
এলুমিনিয়াম
খ
সিলিকন
গ
কোনোটিই নয়
ঘ
প্লাসটিক
সঠিক উত্তর:
খ (সিলিকন)
ব্যাখ্যা:
সিলিকন অন্যান্য উপাদানের তুলনায় সাশ্রয়ী, সহজলভ্য এবং অন্য উপাদানের সাথে সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটারের চিপ, টানজিস্টর , সিলিকন ডায়েড, মেমোরি এবং অন্যান্য ইলেকট্রনিক্স সার্কিট তৈরিতে বহুলরুপে ব্যবহৃত হয়।
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
ক
Read-out
খ
Read
গ
উপরের সবগুলোই
ঘ
Read from
সঠিক উত্তর:
খ (Read)
ব্যাখ্যা:
কম্পিউটারে আমরা যখন কোনো তথ্য রাখি, তা কম্পিউটার মেমােরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটারের তা মেমোরি থেকে read ( পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে। সুতরাং উত্তর হবে (গ) অর্থাৎ Read।
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
ক
RAM
খ
Terminal
গ
Hard Disk
ঘ
Clipboard
সঠিক উত্তর:
ঘ (Clipboard)
ব্যাখ্যা:
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা এমনকি অপারেটিং সিস্টেম ও (OS) কম্পিউটার চালু করার সময় হার্ডডিস্ক থেকে অস্থায়ী মেমোরি র্যামে (Random Access Memory) জমা হয় এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে যায়। অন্যদিকে ক্লিপবোর্ড হলো কোনো নির্দিষ্ট সফটওয়্যারের একটি সুবিধা যাতে ডেটা সংরক্ষিত থাকে শুধু ঐ সফটওয়্যারে তৎক্ষণাৎ ব্যবহার করার জন্য।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)