কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - কম্পিউটার ও তথ্য প্রযুক্তি MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 241 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 17
1
তালপাতা কি?
ক দেশীয় পণ্য ডেস্কটপ
খ দেশীয় পণ্য ল্যাপটপ
গ দেশীয় পণ্য স্মার্টফোন
ঘ দেশীয় পণ্য আইওটি
সঠিক উত্তর: খ (দেশীয় পণ্য ল্যাপটপ)
ব্যাখ্যা:
লেখালেখির ইতিহাসে তালপাতার ব্যবহারের কথা স্মরণ করে ‘তালপাতা’ নামে ল্যাপটপ কম্পিউটার তৈরি করছে ডাটাসফট। তালপাতা ক, ব এবং প নামের তিন ধরনের ল্যাপটপ ও কম্পিউটার বাজারজাত করবে প্রতিষ্ঠানটি। সোর্সঃ প্রথম-আলো
2
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্টের উদ্বোধন করেন-
ক ২০১৫ সালের ২২ মার্চ
খ ২০১৯ সালের ২২ জানুয়ারি
গ ২০২০ সালের ২২ জানুয়ারি
ঘ ২০২০ সালের ১৬ জানুয়ারি
সঠিক উত্তর: গ (২০২০ সালের ২২ জানুয়ারি)
ব্যাখ্যা:
✔মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্টের উদ্বোধন করেন ২০২০ সালের ২২শে জানুয়ারি। ✔বাংলাদেশের ই-পাসপোর্ট তৈরি করেছে জার্মান প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ভেরিডস। ✔ই-পাসপোর্টের প্রকৃত নাম বায়োমেট্রিক পাসপোর্ট যাতে একটি পাতার ভেতরে একটি মাইক্রোপ্রসেসর চিপ যুক্ত থাকে।এই চিপের মাধ্যমে ব্যবহারকারীর সমস্ত ব্যক্তিগত ডেটা পড়া যায়।এই পাসপোর্টে ৩৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট থাকবে যার অনেকগুলো লুকানো অবস্থায় থাকবে। ✔বর্তমানে ঢাকার আগারগাও ,যাত্রাবাড়ি,এবং উত্তরা পাসপোর্ট অফিস হতে ই-পাসপোর্ট বিতরণ করা হচ্ছে।
3
Online শপিং সিস্টেমের উদাহরণ কোনটি?
ক Pickaboo
খ iPay
গ google hangout
ঘ Vcash
সঠিক উত্তর: ক (Pickaboo)
ব্যাখ্যা:
✔ ইন্টারনেটের সাহায্যে ঘরে বসেই বাজার বা শপিং করার ব্যবস্থাই হলো অনলাইন শপিং। ✔অনলাইন শপিং এর ক্ষেত্রে cash on delivery অর্থাৎ পন্য ডেলিভারির মাধ্যমে হাতে পৌছানোর পরেও মূল্য পরিশোধ করা যায়। ✔দারাজ,আলি এক্সপ্রেস, পিকাবো,অ্যামাজন,ইভ্যালি ইত্যাদি অনলাইন শপিং সিস্টেমের উদাহরণ।
4
কোন কম্পিউটার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাখতে হয়?
ক সুপার কম্পিউটার
খ মিনি কম্পিউটার
গ মেইনফ্রেম কম্পিউটার
ঘ মাইক্রোকম্পিউটার
সঠিক উত্তর: গ (মেইনফ্রেম কম্পিউটার)
ব্যাখ্যা:
✔মেইনফ্রেম কম্পিউটার হল এমন একটি বড় কম্পিউটার যার সঙ্গে অনেকগুলো কম্পিউটার বা ডাম্ব টার্মিনাল যুক্ত করে এক সঙ্গে অনেক মানুষ কাজ করতে পারে। এটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাখতে হয়। ✔সব রকম High level language ব্যবহ্নত হয়। ✔১৯৬৪ সালে বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারটি ছিল IBM-1620 মডেলের যা একটি মেইনফ্রেম কম্পিউটার। ✔মেইনফ্রেম কম্পিউটার ব্যবহ্নত হয় বড় বড় প্রতিষ্ঠান কোম্পানি,ফ্যাক্টরি ইত্যাদিতে।
5
MIPS এর পূণ্যরুপ কি?
ক Musical Instrument per second
খ Million Instructions Per second
গ Micro Instrument Per second
ঘ Mega Instructions Per second
সঠিক উত্তর: খ (Million Instructions Per second)
ব্যাখ্যা:
✔MIPS এর পূণ্যরুপ হচ্ছে Million Instructions Per second ✔এর মাধ্যমে কম্পিউটারের প্রসসরের গতি বা স্পিড পরিমাপ করা হয়। ✔Million Instructions Per second এর মাধ্যমে পরিমাপকৃত গতি কম্পিউটারের ইনপুট-আউটপুট স্পিড অথবা প্রসসরের ডিজাইনের ওপর নির্ভর করে না। ✔দ্রুত গতি সম্পন্ন কম্পিউটারের MIPS এর মান অপেক্ষাকৃত ধীরগতিসম্পন্ন কম্পিউটারের চেয়ে বেশি থাকে।
6
ICT in Education Programme প্রকাশ করে কে?
ক UNESCO
খ UNICEF
গ UNIDO
ঘ IMF
সঠিক উত্তর: ক (UNESCO)
7
UPS-এর পূর্ণরূপ কী?
ক United power supply
খ Uninterruptible power supply
গ Ultra power supply
ঘ Universal Power Supply
সঠিক উত্তর: খ (Uninterruptible power supply)
ব্যাখ্যা:
ইউপিএস এর পূর্ণ নাম হলো Uninterruptible Power Supply বা Uninterruptible Power Source। ইউপিএস (UPS) এমন একটি ইলেক্ট্রিক্যাল ডিভাইস (Electrical Device) যা কিছু সময়ের জন্য বিদ্যুৎ সঞ্চয় করে রাখতে পারে। এবং যেকোন মুহূর্তে কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতিতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
8
অভ্র কীবোর্ড তৈরি করেন -
ক মেহদী হাসান
খ মুহম্মদ জাফর ইকবাল
গ মাক্সুদুল আলম
ঘ বাংলাদেশ কম্পিউটার গবেষণা কেন্দ্র
সঠিক উত্তর: ক (মেহদী হাসান)
ব্যাখ্যা:
উচ্চারণভিত্তিক বাংলা লেখার সফটওয়্যার হলো অভ্র। এটি ২০০৩ সালের ২৬ মার্চ বাজারে আসে এবং দ্রুত জনপ্রিয়তা লাভ করে। এর নির্মাতা ডাঃমেহেদী হাসান। বাংলা কী বোর্ডের লে আউট ১৯৬৫ সালে প্রথম মুনীর চৌধূরী তৈরি করেন।
9
এম এস- ওয়ার্ড কি ধরনের প্রোগ্রাম ?
ক ওয়ার্ড প্রসেসিং
খ ডাটাবেজ
গ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
ঘ গেম
সঠিক উত্তর: ক (ওয়ার্ড প্রসেসিং)
ব্যাখ্যা:
মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট কর্তৃক তৈরি করা একটি ওয়ার্ড প্রসেসর। এটি ১৯৮৩ সালে জেনিক্স সিস্টেমের জন্য মাল্টি-টুল ওয়ার্ড নামে বাজারে ছাড়া হয়।
10
কোনটি Data transmission এর মাধ্যম নয় ?
ক Satelite
খ Bluetooth
গ Search engine
ঘ Cable
সঠিক উত্তর: গ (Search engine)
11
MICR এর পূর্ণরূপ হলো--
ক Magnetic Ink Character Region
খ Magnetic Ink Character Resource
গ Magnetic Ink Character Reader
ঘ Magnetic Ink Character Recognition
সঠিক উত্তর: ঘ (Magnetic Ink Character Recognition)
12
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে-
ক বৃহৎ স্মৃতির আধার
খ দ্রুত গতিতে প্রশ্ন সমাধান
গ ভ্রমশূন্য ফলাফল
ঘ উপরের সবগুলো
সঠিক উত্তর: ঘ (উপরের সবগুলো)
13
কম্পিউটার প্রোগ্রামে, একই কাজ নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে--
ক লুপিং
খ ওভারল্যাপ
গ ওভারলুপিং
ঘ ওপরের কোনটিই নয়
সঠিক উত্তর: ক (লুপিং)
14
BIOS-এর পূর্ণরূপ কি?
ক Basic Input Output Software
খ Basic Input Output System
গ British International Olimpic Socity
ঘ Bangladesh International Olimpic Socity
সঠিক উত্তর: খ (Basic Input Output System)
15
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক প্রিন্টার
খ স্ক্যানার
গ মনিটর
ঘ ওপরের কোনটিই নয়
সঠিক উত্তর: খ (স্ক্যানার)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)