আবিষ্কার

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলী - আবিষ্কার MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 5 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
সর্বপ্রথম ০ এর ব্যবহার প্রচলন করেন কারা?
ক গ্রীক গনিতবিদরা
খ আরবীয় গনিতবিদরা
গ ভারতীয় গণিতবিদরা
ঘ মিশরীয় গনিতবিদরা
সঠিক উত্তর: গ (ভারতীয় গণিতবিদরা)
ব্যাখ্যা:
ভারতীয় আর্যভট্ট তাঁর গাণিতিক রচনায় শূন্যের ধারণাটি কাজে লাগিয়েছিলেন, তবে তিনি এর জন্য কোনও প্রতীক হিসাবে উল্লেখ করেননি। এর ৪৫০ বছর পরে প্রকৃত প্রতীক "0" এর প্রাচীনতম ডকুমেন্টেশন এবং শূন্য শব্দের উৎসটি এসেছে পার্সিয়ান আল খোয়ারিজমি থেকে এসেছে।
2
অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন-
ক লুইস ব্রেইল
খ কপার্নিকাস
গ ডেভিটবোর
ঘ টমাস আলভা এডিসন
সঠিক উত্তর: ক (লুইস ব্রেইল)
ব্যাখ্যা:
∎লুইস ব্রেইল (Louis Braille): লুইস ব্রেইল (Louis Braille) একজন ফরাসী আবিষ্কারক ও পূজনীয় শিক্ষক। তিন বছর বয়সে অন্ধ হয়ে যাবার পর বিশ বছর বয়সে তিনি অন্যান্য অন্ধ ব্যক্তিদেরকে শিক্ষা দিতে অগ্রসর হন। এরপর এক বছরের মধ্যে অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও কল্যাণার্থে তিনি ব্রেইল পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আনয়ণ করেছেন। দৃষ্টি নিবদ্ধ হওয়া ছাড়াই এক থেকে ছয়টি বিন্দুতে অঙ্গুলী নির্দেশনা ও স্পর্শের মাধ্যমে বিশ্বের লাখো লাখো অন্ধ ব্যক্তিগণ শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণপূর্বক তাদের লেখনী কিংবা পড়ার কাজ সম্পন্নপূর্বক যোগাযোগ প্রক্রিয়া সম্পাদন করে থাকেন। অদ্যাবধি এ পদ্ধতিটি বিশ্বের সর্বত্র পরিচিতি পেয়েছে ও প্রচলিত সকল ভাষায় গ্রহণ করা হয়েছে।
3
আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন ?
ক কম্পিউটার
খ ডিনামাইট
গ কয়লা
ঘ পোলিও টিকা
সঠিক উত্তর: খ (ডিনামাইট)
4
কোন দেশ প্রথম রকেট আবিষ্কার করে?
ক যুক্তরাষ্ট্র
খ রাশিয়া
গ চীন
ঘ জাপান
সঠিক উত্তর: খ (রাশিয়া)
5
প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ?
ক যুক্তরাষ্ট্র
খ রাশিয়া
গ চীন
ঘ জাপান
সঠিক উত্তর: খ (রাশিয়া)
ব্যাখ্যা:
<p>Not found</p>
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)