বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - ১৫৫টি পদ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ২০২৬ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫৫টি শূন্য পদে ৮ম শ্রেণি থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সম্প্রতি সর্বমোট ১৫৫টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে ২৮টি ক্যাটাগরির বিভিন্ন পদে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের অস্থায়ী (রাজস্ব খাতভুক্ত) ভিত্তিতে চাকরি দেওয়া হবে। দেশের সকল জেলার যোগ্য নাগরিকগণ এই সরকারি চাকরির সুযোগ গ্রহণ করতে পারবেন। আগ্রহীরা অনলাইনে টেলিটক পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও বেতন স্কেল
| ক্র. | পদের নাম | পদসংখ্যা | গ্রেড ও বেতন স্কেল |
|---|---|---|---|
| ১ | গাইড | ০১ | গ্রেড-১১ (২৫,০০০–৬০,৫০০/-) |
| ২ | ক্যাটালগার | ০৩ | গ্রেড-১১ (২৫,০০০–৬০,৬০৫/-) |
| ৩ | লেজিসলেটিভ এ্যাসিস্ট্যান্ট | ০১ | গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০/-) |
| ৪ | ফটোগ্রাফার স্টীল | ০১ | গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০/-) |
| ৫ | টেকনিশিয়ান (নেটওয়ার্ক) | ০১ | গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০/-) |
| ৬ | টেকনিশিয়ান (হার্ডওয়্যার) | ০৫ | গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০/-) |
| ৭ | টিভি টেকনিশিয়ান | ০২ | গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০/-) |
| ৮ | সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ২৩ | গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০/-) |
| ৯ | ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর | ০৫ | গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০/-) |
| ১০ | গ্রন্থাগার সহকারী | ০২ | গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০/-) |
| ১১ | সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর | ১২ | গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০/-) |
| ১২ | এ্যাম্বুলেন্স ড্রাইভার | ০২ | গ্রেড-১৫ (২২,৮০০–৫৫,২০০/-) |
| ১৩ | ড্রাইভার | ০৬ | গ্রেড-১৫ (২২,৮০০–৫৫,২০০/-) |
| ১৪ | আইন সহকারী | ০১ | গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০/-) |
| ১৫ | অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর | ২২ | গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০/-) |
| ১৬ | অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান | ০১ | গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০/-) |
| ১৭ | প্রটোকল এ্যাসিস্ট্যান্ট | ০২ | গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০/-) |
| ১৮ | লাইনম্যান | ০২ | গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০/-) |
| ১৯ | ক্যামেরাম্যান সহকারী | ০১ | গ্রেড-১৭ (২১,৪০০–৫১,৯০০/-) |
| ২০ | সিকিউরিটি এ্যাসিস্ট্যান্ট | ২৪ | গ্রেড-১৮ (২১,০০০–৫০,৯০০/-) |
| ২১ | মোয়াজ্জিন | ০১ | গ্রেড-১৯ (২০,৫০০–৪৯,৬০০/-) |
| ২২ | মেকানিক গ্রেড-সি | ০১ | গ্রেড-১৯ (২০,৫০০–৪৯,৬০০/-) |
| ২৩ | ডেসপাচ রাইডার | ০৩ | গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০/-) |
| ২৪ | অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতা কর্মী | ০৩ | গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০/-) |
| ২৫ | কামরা পরিচারক/পরিচারিকা | ১৪ | গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০/-) |
| ২৬ | নিরাপত্তা প্রহরী | ১০ | গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০/-) |
| ২৭ | পরিচ্ছন্নতাকর্মী | ০৪ | গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০/-) |
| ২৮ | ক্লীনার/হেল্পার | ০২ | গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০/-) |
এই চাকরিটি কাদের জন্য সেরা
যাঁরা সরকারি চাকুরিতে স্থায়ী ও সম্মানিত ক্যারিয়ার গড়তে চান এবং অষ্টম শ্রেণি থেকে শুরু করে স্নাতক পাস করেছেন, তাঁদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অত্যন্ত চমৎকার সুযোগ। বিশেষ করে যারা প্রশাসনিক, নিরাপত্তা, কারিগরি কিংবা কম্পিউটার চালনা সংক্রান্ত কাজে পারদর্শী, তাঁরা এই পদের জন্য উপযুক্ত।
প্রয়োজনীয় যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। পদভেদে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক পাস এবং নির্দিষ্ট কিছু পদে চাকরির অভিজ্ঞতা বা ডিপ্লোমা থাকতে হবে। বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে অনলাইনে আবেদন করার নিয়ম
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নিয়োগে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতার তথ্য, ছবি, স্বাক্ষর এবং টেলিটক প্রিপেইড সিম প্রস্তুত রাখুন। নিচে অনলাইন আবেদন, ফি জমা ও SMS পদ্ধতি তুলে ধরা হলো।
অনলাইনে আবেদন করতে যা যা লাগবে
- শিক্ষাগত সনদের রোল, বোর্ড, পাসের সাল ও ফলাফল।
- জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মনিবন্ধন নম্বর।
- রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB।
- স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB।
- আবেদন ফি জমার জন্য টেলিটক প্রিপেইড সিম।
জাতীয় সংসদ সচিবালয়ে অনলাইনে আবেদন করার ধাপ
- bps.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- Application Form-এ ক্লিক করে পছন্দের পদ নির্বাচন করুন।
- টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes এবং না হলে No নির্বাচন করুন।
- ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- নির্ধারিত সাইজ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
- Application Preview যাচাই করে Submit করুন।
আবেদন সম্পন্ন হলে: Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে রাখুন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় এর এক কপি জমা দিতে হবে।
জাতীয় সংসদ সচিবালয় নিয়োগে আবেদন ফি
| গ্রেড | পদের বিবরণ | মোট ফি |
|---|---|---|
| ১১ | গাইড ও ক্যাটালগার (১–২ নং পদ) | ১৬৮ টাকা |
| ১৩–১৬ | লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে লাইনম্যান (৩–১৮ নং পদ) | ১১২ টাকা |
| ১৭–২০ | ক্যামেরাম্যান সহকারী থেকে ক্লিনার/হেল্পার (১৯–২৮ নং পদ) | ৫৬ টাকা |
প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সকল পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা (মূল ফি ৫০ + সার্ভিস চার্জ ৬ টাকা)।
সাধারণ আবেদন ফি:
- গ্রেড ১১: ১৫০ + ১৮ = ১৬৮ টাকা।
- গ্রেড ১৩–১৬: ১০০ + ১২ = ১১২ টাকা।
- গ্রেড ১৭–২০: ৫০ + ৬ = ৫৬ টাকা।
টেলিটক SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা
আবেদন Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে দুটি SMS পাঠিয়ে আবেদন ফি জমা দিতে হবে।
প্রথম SMS
ফরম্যাট: BPS User ID
পাঠাতে হবে: 16222 নম্বরে
উদাহরণ: BPS ABCDEF
দ্বিতীয় SMS
প্রথম SMS-এর ফিরতি বার্তায় পাওয়া PIN ব্যবহার করুন।
ফরম্যাট: BPS YES PIN
পাঠাতে হবে: 16222 নম্বরে
উদাহরণ: BPS YES 12345678
ফি জমা সফল হলে ফিরতি SMS-এ User ID ও Password পাবেন। প্রবেশপত্র ডাউনলোডের জন্য এগুলো সংরক্ষণ করুন।
User ID বা Password ভুলে গেলে
Password পুনরুদ্ধার:
BPS HELP USER User ID
User ID পুনরুদ্ধার:
BPS HELP PIN PIN Number
উভয় SMS পাঠাতে হবে 16222 নম্বরে।
আবেদনের সময় যেসব ভুল এড়াবেন
- বয়স প্রমাণের জন্য কোনো ধরনের এফিডেভিট ব্যবহার করবেন না।
- ছবি ৩০০×৩০০ এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল অনুযায়ী আপলোড করুন।
- আবেদন Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিন।
- NID ও শিক্ষাগত সনদের নামের বানান এবং জন্মতারিখ মিলিয়ে নিন।
- আবেদনের আগে অর্জিত সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করুন।
- Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট সংরক্ষণ করুন।
সোর্স: BPS Official Website
বিজ্ঞপ্তি: BPS Job Circular 2026 PDF
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- শিক্ষাগত যোগ্যতা: পদভেদে ৮ম শ্রেণি পাস, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা অথবা স্নাতক বা সমমানের ডিগ্রি।
- বয়সসীমা: ১২ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
- অভিজ্ঞতা: কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন, তবে অনেক পদে অভিজ্ঞতাহীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
- অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা এবং বিজ্ঞপ্তি অনুযায়ী অন্যান্য নির্দিষ্ট শারীরিক বা প্রযুক্তিগত যোগ্যতা থাকতে হবে।
| প্রকাশের তারিখ | 22 Nov 2026 |
|---|---|
| আবেদনের শেষ তারিখ | 02 Dec 2026 |
| পদসংখ্যা | ১৫৫টি |
| বেতন | ২০,০০০ – ৬০,৫০০ টাকা (গ্রেড-১১ থেকে গ্রেড-২০) |
আবেদন করতে চান?
অফিসিয়াল পোর্টালে আবেদন করুনমূল নিয়োগ বিজ্ঞপ্তি পত্র
5 টি পাতানিচে ক্রমানুসারে মূল নিয়োগ বিজ্ঞপ্তির পাতাগুলো দেওয়া হলো। বড় আকারে দেখতে ছবির ওপর বা ফুল সাইজ বাটনে ক্লিক করুন।