ক্যারিয়ার গাইডলাইন

কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য কোন গণিতগুলি বেশি প্রয়োজন হয়?

প্রকাশিত: 24 Sep 2026 3 ভিউ
Banner

কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য কোন গণিতগুলি বেশি প্রয়োজন হয়?

✅ কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য বিচ্ছিন্ন গণিত বা discreet mathematics এর কনসেপ্ট গুলোই সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও নাম্বার থিওরি, সম্ভাবনা, বিন্যাস, সমাবেশ, জ্যামিতি এবং কিছু কিছু টেকনিক লাগবে।

তবে আপনি কোন ধরনের প্রোগ্রামিং বুঝাচ্ছেন তাও দেখার বিষয়।

যদি আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট এর জন্য প্রোগামিং করতে চান তাহলে সেটা কাজ এর ওপর নির্ভর করবে।

✅ সাধারণ অ্যাপ বা ওয়েব ডেভেলপমেন্টে গণিতের কোনো বিশেষ 'প্যারা' নেই, গেম ডেভেলপমেন্টে পদে পদে স্থানাঙ্ক, ত্রিকোণমিতি, ম্যাট্রিক্স, ভেক্টর আর পদার্থবিজ্ঞানের ব্যাসিক খুব কাজে দিবে। অ্যাডভান্সড ডাটাবেজ অপারেশন বুঝতে গেলে সেট থিওরি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

উপর লেভেলের কাজ কর্ম, যেমন সিমুলেশন, pid, সিগনাল প্রসেসিং ইত্যাদি ফিল্ডে ক্যালকুলাস এর কনসেপ্ট কাজে দিবে।

© shakil ahmmed ও evan shareef

সর্বাধিক পঠিত আর্টিকেল

সবগুলো