ক্যারিয়ার গাইডলাইন

কিভাবে একটি কার্যকর ভিডিও রিজিউমি (video resume) তৈরি করবেন?

প্রকাশিত: 24 Sep 2026 3 ভিউ
Banner

রিজিউমি হল চাকরি পাওয়ার প্রথম সিঁড়ি। প্রায় প্রতিটি নিয়োগকর্তা তাদের প্রার্থীর সম্পর্কে প্রথম ধারণা পেতে প্রার্থীর রিজিউমি দেখে শুরু করেন। সুতরাং,চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি রিজিউমি পরিষ্কার, সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় হতে হয়। আপনি আপনার সফট স্কিল (soft skills) এবং ব্যক্তিত্ব (personality) ট্র্যাডিশনাল টেক্সট রিজিউমির (resume) তুলনায় একটি ভিডিও রিজিউমির মাধ্যমে আরও আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে পারবেন। একারণেই বর্তমান সময়ে ভিডিও রিজিউমি, চাকরির জন্য আবেদন করার একটি জনপ্রিয় মাধ্যম।

এছাড়া চাকরির আবেদনের জন্য, অনেক কোম্পানি প্রার্থীদেরকে ভিডিও রিজিউমি জমা দিতে উৎসাহিত করে। একটি ভিডিও রিজিউমি কি? কি কারণে ভিডিও রিজিউমি থাকা জরুরী? এবং আপনি কিভাবে একটি তৈরি করবেন? এ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।

ভিডিও রিজিউমি কি?

ভিডিও রিজিউমি হল একটি ১ -৩ মিনিটের সংক্ষিপ্ত ভিডিও যা আপনাকে আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করতে সাহায্য করে, যা আপনি একটি ট্র্যাডিশনাল টেক্সট রিজিউমিতে প্রকাশ করতে সক্ষম হবেন না। চাকরি-প্রার্থীরা বিডিজবস ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে পূর্বনির্ধারিত প্রশ্নের উত্তর নিজেরাই রেকর্ড করে একটি ভিডিও রিজিউমি তৈরি করতে পারবেন। ইন্টারভিউয়ের আগে, বেশিরভাগ নিয়োগকর্তা চাকরি প্রার্থীর উপস্থাপনা (presentation), যোগাযোগ (communications) এবং আত্মবিশ্বাসের (self-confidence) গুণাবলী মূল্যায়ন করতে "ভিডিও রিজিউমি" দেখে থাকেন।

ট্র্যাডিশনাল টেক্সট রিজিউমির পাশাপাশি ভিডিও রিজিউমি আপনাকে অন্যান্য প্রার্থী থেকে আলাদা হতে, নজরে আসতে এবং আপনার আবেদনকে শর্টলিস্ট করতে সাহায্য করবে।

ভিডিও রিজিউমি কেন প্রয়োজন?

আজকের দ্রুত গতির ডিজিটাল চাকরির বাজারে, সমস্ত নতুন প্রযুক্তি সম্পর্কে আপডেটেড থাকা জরুরী। এই কারণেই ভিডিও রিজিউমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন চাকরি খুঁজছেন তখন নিয়োগকর্তাদের কাছে আপনার ব্যক্তিত্ব এবং সফট স্কিল দেখানোর জন্য একটি ভিডিও রিজিউমি হল একটি চমৎকার প্রযুক্তিগত উপায়। নিয়োগকর্তারা টেক্সট রিজিউমি চেয়ে ভিডিও রিজিউমি সহ প্রার্থীদের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করেন।


ভিডিও রিজিউমির সুবিধা

  • ভিডিও রিজিউমির মাধ্যমে নিজেকে ভিজ্যুয়ালি রিপ্রেজেন্ট (visually represent) করা যায় যা ট্র্যাডিশনাল রিজিউমিতে সম্ভব নয়।
  • স্বল্প সময়ে কম প্রচেষ্টায় স্কিলগুলোকে তুলে ধরা যায়।
  • নিজে কতটুকু প্রেজেন্টেবল তা ভিডিও রিজিউমির মাধ্যমে প্রকাশ করা যায়।
  • ব্যক্তিত্বকে সঠিকভাবে তুলে ধরা যায়।
  • কমিউনিকেশন স্কিল, ল্যাংগুয়েজ স্কিল, উপস্থাপনের ধরন নিয়োগকর্তার কাছে ইউনিক হিসেবে তুলে ধরা যায়।
  • নিয়োগকর্তাও খুব সহজে ভিডিও রিজিউমি দেখে আপনাকে মূল্যায়ন করতে পারবেন।

ভিডিও রিজিউমি তৈরি করতে যেসকল প্রয়োজনীয় দিক মনে রাখা প্রয়োজন

➤ একটি স্ক্রিপ্ট দিয়ে শুরু করুন

একজন ব্যক্তি লিখছেন

একটি ভিডিও রিজিউমিতে অনেক তথ্য অন্তর্ভুক্ত করার জন্য আপনি খুব কম সময় পাবেন। এক্ষেত্রে, আপনি বিডিজবসের ভিডিও রিজিউমি সেকশনের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে পারেন। স্ক্রিপ্টের প্র্যাকটিস একটি প্রফেশনাল রিজিউমি নিশ্চিত করবে।

➤ ভাল একটি ব্যাকগ্রাউন্ড বেছে নিন

আপনাকে মনে রাখতে হবে যে ভিডিও রিজিউমি একটি প্রফেশনাল ভিডিও (professional video)। সেই জন্য, আপনার একটি ভালো ব্যাকগ্রাউন্ড নিতে হবে।

একজন ব্যক্তি ডেস্কটপের সামনে ভালো ব্যাকগ্রাউন্ড বাছাই করছেন

উপযুক্ত আলো ব্যবহার করুন এবং নিজের উপর ক্যামেরার ফোকাস রাখুন। কোলাহলপূর্ণ পরিবেশ এড়িয়ে চলুন।

➤ সঠিক ডিভাইস ব্যবহার করুন

বিভিন্ন কোম্পানির দৃষ্টি আকর্ষনের জন্য একটি প্রাণবন্ত ভিডিও রিজিউমি হওয়া প্রয়োজন।আজকাল বেশিরভাগ স্মার্টফোন ভালো কোয়ালিটির ভিডিও করতে পারে যা আপনার ভিডিও রিজিউমি তৈরি করার জন্য যথেষ্ট। স্থির উপস্থাপনার জন্য একটি ট্রাইপড ব্যবহার করুন। এটি যেকোন অপ্রয়োজনীয় নড়াচড়া কাটাতে এবং ফোকাসকে ঠিক রাখতে সাহায্য করবে।

একজন ব্যক্তি বিভিন্ন প্রকারের ডিভাইস ইউজ করছেন

ভিডিও রিজিউমির জন্য ভিডিও রেকর্ড করতে যা যা প্রয়োজনঃ

  • ল্যাপটপ, ডেস্কটপ অথবা মোবাইল
  • আপডেটেড ওয়েব/ মোবাইল ব্রাউজার অথবা মোবাইল অ্যাপ
  • ইন্টারনেট সংযোগ
  • মাইক্রোফোন এবং ওয়েবক্যাম

➤ একাধিক শট নিন

একবারে একটি নিখুঁত ভিডিও শ্যুট হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার ভিডিও শ্যুট ছোটখাটো ভুল থাকতে পারে। আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি, ভিডিওটি সম্পূর্ণ ত্রুটি-মুক্ত হতে হবে। অতএব, নিখুঁত শট অর্জন না হওয়া পর্যন্ত আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে।

একজন ব্যক্তি ডেস্কটপ ক্যামেরায় ভিডিও রিজিউমি রেকর্ড করছেন

বিডিজবস ভিডিও রিজিউমি অপশন থেকে আপনি যতবার ইচ্ছা ততবার আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন।

➤ ফরমাল-মানানসই পোশাক পড়ুন এবং গাইডলাইন মেনে চলুন

একজন ব্যক্তি ল্যাপটপে কাজ করছেন

ভিডিও রিজিউমিকে একটি জব ইন্টারভিউ হিসাবে বিবেচনা করুন। ফরমাল - মানানসই পোশাকে নিজেকে উপস্থাপন করুন।

পরিশেষ

এই টিপসগুলি মনে রাখুন এবং আপনি শেষ পর্যন্ত আপনার নিখুঁত ভিডিও রিজিউমিটি রেকর্ড করতে পারবেন। একটি ভিডিও রিজিউমি, আপনাকে কোম্পানির কাছে একজন গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে উপস্থাপন করতে পারে। আশা করি এই আর্টিকেলটি আপনাকে একটি ভিডিও রিজিউমির গুরুত্ব বুঝতে সাহায্য করেছে এবং একটি ভাল ভিডিও রিজিউমি তৈরির পথে আপনাকে সঠিক নির্দেশনা দিতে পেরেছে৷

সর্বাধিক পঠিত আর্টিকেল

সবগুলো